সাল ২০২৫, রামকমল মুখোপাধ্যায়ের নির্দেশনায় বড় পর্দায় মুক্তি পেল 'বিনোদিনী - একটি নটীর উপাখ্যান'। এই ছবি নিয়ে বাংলা সিনেদুনিয়া যে অত্যুৎসাহী ছিল সে কথা বললে অত্যুক্তি হবে না। সেই সঙ্গে দীর্ঘ ১৪১ বছর পর 'বঞ্চিত' বিনোদিনীর নামে 'স্টার থিয়েটার'-এর নামকরণ করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পর্দার নটী ওরফে রুক্মিণী মৈত্র প্রাক্তন মুখ্যমন্ত্রীর পদক্ষেপে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছিলেন। সিনেমার চরিত্রের নামে ঐতিহ্যবাহী প্রেক্ষাগৃহ নামাকৃত হওয়ার বছর ঘুরতেই এবার নিজের নামটাই বদলে ফেললেন দেবের প্রিয়তমা রুক্মিণী মৈত্র।
বর্তমান প্রজন্ম সমাজমাধ্যমে খুবই সক্রিয়। পেশাগত জীবনের নিত্যনৈমিত্তিক আপডেট সোশাল মিডিয়াতেই সকলের সঙ্গে ভাগ করে নেন, ব্যতিক্রম নন রুক্মিণীও। রবিবাসরীয় ছুটির দিনে অভিনেত্রীর ইনস্টা হ্যান্ডেলে নজর যেতেই সকলে চমকে যান। ইংরাজিতে মৈত্র পদবী থেকে একটি অক্ষর সরিয়ে ফেলেছেন রুক্মিণী! শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। 'এমএআইটিআরএ'-এর পরিবর্তে এখন শুধু 'এমএআইটিআর'।
রুপোলি দুনিয়ার চাকচিক্যের সঙ্গে সামঞ্জস্যতা বজায় রাখতে জন্মগত নাম বদলে জনপ্রিয়তা অর্জন করেছেন কিশোর কুমার থেকে কুমার শানু, বাপি লাহিড়ি থেকে বাবুল সুপ্রিয়, শান সহ বহু সেলিব্রিটি। আর সেই নাম বদলানোর নেপথ্যে কারণ এক ও অভিন্ন, কেরিয়ারে উন্নতি।
আচমকা নাম বদলের কারণ প্রসঙ্গে অবশ্য কিছু ব্যাখ্যা দেননি রুক্মিণী। তবে পেশাগতভাবে যে নিজের পরিচয় যে বদলে ফেললেন তা তো দিনের আলোর মতোই স্পষ্ট। প্রসঙ্গত, ইন্ডাস্ট্রিতে পা রাখার পর নাম বদল বহুকালের পুরনো প্রথা। উত্তম কুমার, মান্নাদের আমল থেকেই ঘরে-বাইরে ভিন্ন নামে পরিচিত হওয়ার একটা প্রবণতা রয়েছে। বর্তমান প্রজন্মের দেব, জিৎ, কোয়েলের পর এবার সেই তালিকার এবার নয়া সংযোজন অভিনেত্রী রুক্মিণীও।
রুপোলি দুনিয়ার চাকচিক্যের সঙ্গে সামঞ্জস্যতা বজায় রাখতে জন্মগত নাম বদলে জনপ্রিয়তা অর্জন করেছেন কিশোর কুমার থেকে কুমার শানু, বাপি লাহিড়ি থেকে বাবুল সুপ্রিয়, শান সহ বহু সেলিব্রিটি। আর সেই নাম বদলানোর নেপথ্যে কারণ এক ও অভিন্ন, কেরিয়ারে উন্নতি। সেটা অবশ্য কখনও নিজের ইচ্ছায় তো কখনও আবার পরিচালক বা প্রযোজকের পরামর্শে।
রুক্মিণী কারও পরামর্শে নামবদল করলেন নাকি সম্পূর্ণ নিজের সিদ্ধান্ত সেটা এখনও অজানা।বর্তমানে ব্র্যান্ডের কাজ ও শ্যুটিংয়ের জন্য ঘন ঘন মুম্বই যাতায়াত করছেন রুক্মিণী। একইসঙ্গে সিনেমা এবং বিজ্ঞাপনের কাজ সামলাতে রুক্মিণী যে সিদ্ধাহস্ত সে কথা বলার অপেক্ষাই রাখে না। মায়া নগরীর হাওয়া গায়ে মেখেই নাম পরিবর্তনের সিদ্ধান্ত নাকি এর মধ্যে লুকিয়ে কোনও অন্তর্নিহিত রহস্য?
