রাত পোহালেই উদয়পুরে স্বপ্নের বিয়ে। বহু অপেক্ষার অবসান ঘটিয়ে চার হাত এক হবে বিজয় দেবরাকোন্ডা ও রশ্মিকা মন্দানার। তাঁদের বিয়ের খবরে সরগরম বিনোদুনিয়া। পছন্দের জুটির বিয়ের দিকে তাকিয়ে দর্শক-অনুরাগীরা। উদয়পুরের বিয়ের ভেন্যু থেকে ইতিমধ্যেই টুকরো কিছু ছবি ভাইরাল হয়েছে নেটপাড়ায়। তাঁদের গ্র্যান্ড ওয়েডিংয়ের মেনুতেও থাকছে চমক। কী কী থাকছে বিজয়-রশ্মিকার বিয়ের ভূরিভোজে?
তারকা যুগলের বিয়ের মেনুতে থাকবে খাঁটি দক্ষিণী খাবারের আয়োজন। ওয়েলকাম ড্রিংকে থাকছে নারকেল জল। ভূরিভোজ হবে কলাপাতায়। থাকবে তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ ও কর্নাটকের নানা সুস্বাদু খাবার। থাকছে হায়দরাবাদি দম বিরিয়ানি, মুরগির মাংসের বিশেষ পদ নাটু কোডি পুলুস, গারেলু বা মেডু বড়া, পাপ্পু যা মূলত দক্ষিণ ভারতীয় স্বাদের এক ধরণের ডাল এবং অবশ্যই কিমা সামোসা। এখানেই শেষ নয়, রশ্মিকা যেহেতু কর্নাটকের মেয়ে তাই কুর্গ অর্থাৎ কোডাগু ছোঁয়ায় কদম্বুটু ও পান্ডি কারি ও শেষ পাতে মাইশোর পাকের মতো মিষ্টি। ১০০ অতিথি নিমন্ত্রিত এদিন বিজয়-রশ্মিকার বিয়ের অনুষ্ঠানে। উদয়পুরের পাঁচতাঁরা হোটেলে অতিথি ও পরিবারের সকলের থাকার ব্যবস্থার জন্য নেওয়া হয়েছে ১১৭টি ঘর। শোনা যাচ্ছে, যার প্রতি রাতের ভাড়া নাকি ২০০০০ থেকে ৭০০০০ টাকা।
রশ্মিকা ও বিজয়, ছবি: সোশাল মিডিয়া।
থাকছে হায়দরাবাদি দম বিরিয়ানি, মুরগির মাংসের বিশেষ পদ নাটু কোডি পুলুস, গারেলু বা মেডু বড়া, পাপ্পু যা মূলত দক্ষিণ ভারতীয় স্বাদের এক ধরণের ডাল এবং অবশ্যই কিমা সামোসা। এখানেই শেষ নয়, রশ্মিকা যেহেতু কর্নাটকের মেয়ে তাই কুর্গ অর্থাৎ কোডাগু ছোঁয়ায় কদম্বুটু ও পান্ডি কারি ও শেষ পাতে মাইশোর পাকের মতো মিষ্টি।
এর আগে প্রাক-বিবাহের অনুষ্ঠানে অতিথিদের জন্য জাপানি খাবারের বন্দোবস্ত করেছিলেন হবু দম্পতি। বৃহস্পতিবার সকালে বিয়েতে বসবেন রশ্মিকা ও বিজয়। বিয়ে শেষে ৪ মার্চ হায়দরাবাদে তারকাখচিত রিসেপশনের আয়োজন করেছেন তাঁরা। আগামীকাল তাঁদের বিয়ের অনুষ্ঠানের আগেই শুভেচ্ছা জানিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী। উদয়পুর থেকে ৩০ কিলোমিটার দূরের এক প্রাসাদে বসতে চলেছে বিয়ের আসর। সেখানেই সোমবার রাত থেকে সদলবলে বিবাহ অভিযানে মেতে উঠেছেন বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দানা।
