shono
Advertisement
Tollywood

কলাকুশলীদের কর্মসংস্থান বৃদ্ধিতে ফেডারেশনের বিরাট উদ্যোগ, পাশে 'সবসময়'

জুন মাসের মধ্যে ‘সবসময়’ ওটিটি প্ল্যাটফর্ম চলে আসছে। চুক্তি অনুসারে আগামী এক বছরে এই সংস্থা ২৫টি ওটিটি কনটেন্ট আনবে। এই ২৫টি সিরিজে ৫ থেকে ৭টা পর্ব থাকবে। অর্থাৎ প্রায় ১২৫ থেকে ১৩০টি সর্বমোট এপিসোডের শুটিং হবে।
Published By: Arani BhattacharyaPosted: 09:32 PM Feb 25, 2026Updated: 09:45 PM Feb 25, 2026

ইন্ডাস্ট্রিতে টেকনিশিয়ানদের কর্মসংস্থান বৃদ্ধির উদ্দেশ্যে আরও এক উদ্যোগ নেওয়া হল। অনেকদিন ধরেই ফেডারেশনের লক্ষ্য ছিল করোনা পরবর্তীকালে কলাকুশলীদের কাজ কী করে বৃদ্ধি করা যায়। বুধবার টেকনিশিয়ান’স স্টুডিওতে ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস, বিভিন্ন গিল্ডের প্রধান এবং ‘এমইএল’ মিডিয়ার কর্ণধার প্রদীপ চুড়িয়ালের উপস্থিতিতে ‘ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইন্ডিয়া’র সঙ্গে ‘এমইএল’ মুভিজ এন্টারটেনমেন্টের এক ‘এমওইউ’ অর্থাৎ চুক্তি স্বাক্ষরিত হল।

Advertisement

চুক্তি অনুসারে আগামী এক বছরে এই সংস্থা ২৫টি ওটিটি কনটেন্ট আনবে। এই ২৫টি সিরিজে ৫ থেকে ৭টা পর্ব থাকবে। অর্থাৎ প্রায় ১২৫ থেকে ১৩০টি সর্বমোট এপিসোডের শুটিং হবে। নতুন ওটিটি চ্যানেল ‘সবসময়’-তে এইগুলো দেখানো হবে। প্রতি এপিসোডের শুটিংয়ের খরচ যদি পাঁচ লক্ষের কম হয় তা হলে ১৮ থেকে ২১ জন টেকনিশিয়ান নেওয়া যাবে। অর্থাৎ কম টেকনিশিয়ানে কাজ করার সুযোগ এল। আর যদি বাজেট পাঁচ লক্ষের বেশি হয় তা হলে আগের মতোই ৩৮ থেকে ৪২ জন টেকনিশিয়ান কাজ করবেন। স্বরূপ বিশ্বাস বলেন, “আমরা আগেই বলেছিলাম, কেউ যদি কম বাজেটেও সিনেমা করতে চান সেখানে ফেডারেশন কিন্তু তাঁর পছন্দমতো কতজন টেকনিশিয়ান নেওয়া যায় সেটা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবে। এ ক্ষেত্রেও ওঁদের সঙ্গে আলোচনার মাধ্যমে আমরা তাই করেছি। অর্থাৎ পাঁচ লক্ষের নীচে এপিসোডের বাজেট হলে অর্ধেক টেকনিশিয়ান নেওয়া যাচ্ছে। ১২৫ থেকে ১৩০ এপিসোড যদি ধরি, প্রায় ২০ জন প্রতি এপিসোডে কাজ করলে গড়ে প্রায় ২,৬০০ জন টেকনিশিয়ান কাজের সুযোগ পাবেন। এটা হল আট ঘণ্টার জন্য, আর ওভারটাইম হলে কর্মদিবস আরও বাড়বে। যেটা ‘ক্লিক’ প্ল্যাটফর্মের সঙ্গেও আগে করেছি আমরা। সেখানেও আগামী এক বছরে ২৬০০ জন মতো টেকনিশিয়ান কাজ করবেন। কর্মদিবস তিন হাজারের বেশি হয়ে যাবে। অর্থাৎ কোনও টেকনিশিয়ান যাতে বসে না থাকেন বা অসুবিধা না হয়, তা সম্পূর্ণ দেখার দায়িত্ব ফেডারেশন নিয়েছিল, একটার পর একটা চুক্তির মাধ্যমে আমরা সেই কাজগুলো করে চলেছি।”

বাংলা ইন্ডাস্ট্রির উন্নতিতে নতুন ওটিটি মাধ্যম আনার আগে সাংবাদিক সম্মেলন। ছবি: সুখময় সেন

প্রতি এপিসোডের শুটিংয়ের খরচ যদি পাঁচ লক্ষের কম হয় তা হলে ১৮ থেকে ২১ জন টেকনিশিয়ান নেওয়া যাবে। অর্থাৎ কম টেকনিশিয়ানে কাজ করার সুযোগ এল। আর যদি বাজেট পাঁচ লক্ষের বেশি হয় তা হলে আগের মতোই ৩৮ থেকে ৪২ জন টেকনিশিয়ান কাজ করবেন।

এদিন জানা গেল, জুন মাসের মধ্যে ‘সবসময়’ ওটিটি প্ল্যাটফর্ম চলে আসছে। সংস্থার কর্ণধার প্রদীপ চুড়িয়াল জানালেন, “সব ধরনের ওটিটি কনটেন্ট, সিরিজ, সিনেমা, মিউজিক ভিডিও, এআই জেনারেটেড মুভিজও থাকবে। ঋক বসু হেড করছেন প্ল্যাটফর্মটি। স্বরূপ বিশ্বাসের সঙ্গে আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। ফেডারেশনের সব নিয়ম মেনেই আমরা কাজ করব। বেসিক পাঁচ লক্ষ বাজেটেই হবে প্রতিদিনের শুট।” ফেডারেশনের সভাপতি আরও জানান, “সিনেমায় ইতিমধ্যেই টেকনিশিয়ানদের ৩৩ শতাংশ মজুরি বৃদ্ধি হয়েছে। আর সিরিয়ালে ৩০ শতাংশ। সিরিয়ালের সংখ্যাও বাড়ছে। বড় একটি নন-ফিকশনও আসতে চলেছে খুব শীঘ্রই। শিল্পী, কলাকুশলী সকলকে নিয়েই চলতে চায় ফেডারেশন। কম বাজেটেও কাজ করা সম্ভব আলোচনার মাধ্যমে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার