shono
Advertisement
T20 World Cup

সূর্যদের বিশ্বজয়ে উচ্ছ্বসিত বি-টাউন, আনন্দে আত্মহারা মিমি-নুসরতরাও

টি ২০ বিশ্বকাপ ফাইনালে ফের ইতিহাস রচনা করেছে ভারত। তৃতীয়বার দুনিয়া জয় করল মেন ইন ব্লু। আপাতত শুভেচ্ছার জোয়ারে ভাসছে ভারতীয় দল।
Published By: Sayani SenPosted: 12:03 PM Mar 09, 2026Updated: 12:05 PM Mar 09, 2026

টি ২০ বিশ্বকাপ ফাইনালে ফের ইতিহাস রচনা করেছে ভারত। তৃতীয়বার দুনিয়া জয় করল মেন ইন ব্লু। আপাতত শুভেচ্ছার জোয়ারে ভাসছে ভারতীয় দল। বিশ্বজয়ীদের কুর্নিশ জানিয়েছে বি-টাউন। আনন্দে আত্মহারা মিমি-নুসরতরাও।

Advertisement

ভারতের বিশ্বজয়ের পর প্রথম শুভেচ্ছা জানান অক্ষয় কুমার। X হ্যান্ডেলে 'ভূত বাংলা' সিনেমায় নাচের ছোট্ট অংশ শেয়ারও করেন।

বিরাট ঘরনি অনুষ্কা শর্মাও সোশাল মিডিয়া বিশ্বকাপ জয়ী গোটা টিমকে শুভেচ্ছা জানান।

অভিষেক বচ্চন, বিবেক ওবেরয় সকলেই সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন। ভারতের জয়ে ঠিক কতটা উচ্ছ্বসিত সানি দেওল, তা-ও জানিয়েছেন তিনি।

অনিল কাপুর আবার বাটি ভর্তি কিউয়ি রবিবাসরীয় সন্ধ্যায় নজর রেখেছিলেন টেলিভিশনের পর্দায়। ভারত জয়ের পর রসিকতার সুরে তিনি লেখেন, "কিউয়ি আজ বেশি মিষ্টি লাগছে।"

ভারতের হয়ে গলা ফাটাতে গিয়ে যাচ্ছে তাই দশা বলেই সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন অজয় দেবগণ।


করণ জোহর থেকে করিনা কাপুর সকলেই ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন। বাদ যাননি টলিউড তারকারাও। রবিবাসরীয় সন্ধ্যায় সমস্ত কাজ ফেলে নজর ছিল ম্যাচের দিকে। আর পাঁচজন ক্রীড়াপ্রেমী ভারতবাসীর মতো প্রতি মুহূর্ত উপভোগ করেছেন তাঁরাও। অভূতপূর্ব জয়ের পর ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন মিমি।

নুসরত ভারতীয় দলের ছবি শেয়ার করে লেখেন, 'চক দে ইন্ডিয়া'।

ইনস্টাগ্রাম স্টোরিতে ভিকট্রি সাইন দেখানে ছবি শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদপ্রার্থী তথা অভিনেত্রী কোয়েল মল্লিক।

সেলেবদের পাশাপাশি ভারতীয় দলের এহেন সাফল্যকে কুর্নিশ জানিয়েছেন শচীন তেণ্ডুলকর থেকে বিরাট কোহলি, রোহিত শর্মা থেকে মহেন্দ্র সিং ধোনিরাও। সবমিলিয়ে প্রায় গোটা ভারতই আপাতত ক্রিকেট জ্বরে কাবু, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement