shono
Advertisement
CM Vijay

তৃষাকে তামিল সুপারস্টার বানাতে বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রী বিজয়ের! শপথ নিয়েই 'প্রেমিকা'র জন্য কী করলেন?

ব্যক্তিগতজীবনের ঝড়ঝাপটা সরিয়ে ব্যালটযুদ্ধ জয় করে সদ্য তামিলনাড়ুর মসনদে বসেছেন থলপতি বিজয়। আর মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই চর্চিত 'প্রেমিকা' তৃষা কৃষ্ণণের জন্য বুনলেন প্রেমের ইস্তাহার। কী করলেন?
Published By: Sandipta BhanjaPosted: 03:12 PM May 13, 2026Updated: 04:31 PM May 13, 2026

প্রেমের অঙ্গীকার কি অতই সহজ? ঘরে স্ত্রী থাকতেও সহ-অভিনেত্রীর প্রেমের জোয়ারে ভেসে কপালে জুটেছিল 'কলঙ্ক'! যার জেরে ছাব্বিশের ভোট ময়দানে 'ডেবিউ' করা টিভিকে সুপ্রিমোকে কম কটাক্ষের শিকার হতে হয়নি। কিন্তু ব্যক্তিগতজীবনের ঝড়ঝাপটা সরিয়ে ব্যালটযুদ্ধ জয় করে সদ্য তামিলনাড়ুর মসনদে বসেছেন থলপতি বিজয়। আর মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই চর্চিত 'প্রেমিকা' তৃষা কৃষ্ণণের জন্য বুনলেন প্রেমের ইস্তাহার।
একসপ্তাহের টালবাহানার পর শেষমেশ রবিবাসরীয় সকালে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন জোসেফ বিজয় চন্দ্রশেখর ওরফে থলপতি বিজয়। বিজয়ের জীবনের সবথেকে বড়দিনে স্ত্রী কিংবা সন্তানরা উপস্থিত না থাকলেও সংশ্লিষ্ট অনুষ্ঠানে হাজির থেকে সমস্ত লাইমলাইট কেড়ে নিয়েছেন চর্চিত প্রেমিকা তৃষা কৃষ্ণণ। শুধু তাই নয়, তামিলভূমের নতুন মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যদের সঙ্গেও দক্ষিণী নায়িকার কুশল-মঙ্গল বিনিময়ের ক্যামেরাবন্দি মুহূর্ত নিয়ে ফিসফাসের অন্ত নেই! মঞ্চে দাঁড়িয়ে থলপতি যখন শপথবাক্য পাঠ করছেন, তখন দর্শকাসনে বসে অশ্রুসজল নয়নে চেয়েছিলেন বিজয়ের 'স্ট্রাগল'-এর সাক্ষী তৃষা। এবার মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই প্রেমিকার জন্য বড়সড় পদক্ষেপ নিলেন থলপতি। কী করলেন? কৌতূহল অস্বাভাবিক নয়।

Advertisement

থলপতি বিজয়, তৃষা কৃষ্ণণ

আসলে ১৪ মে মুক্তি পাচ্ছে তৃষার নতুন সিনেমা 'কারুপ্পা'। আরজে বালাজি পরিচালিত এই অ্যাকশন ড্রামায় সুরিয়ার সঙ্গে জুটি বেঁধেছেন নায়িকা। আর সেই সিনেমাকেই বক্স অফিসে হিট করাতে দারুণ স্ট্র্যাটেজি থলপতির। খবর, সকাল ৯টা থেকে 'কারুপ্পা'র শো চালানোর জন্য প্রেক্ষাগৃহগুলিকে বিশেষ অনুমতি দিয়েছেন তামিলভূমের সুপারস্টার মুখ্যমন্ত্রী (Tamil Nadu CM Vijay)। নির্মাতারাই সোশাল মিডিয়ায় এহেন সুখবর ভাগ করে নিয়ে থলপতি বিজয়কে ধন্যবাদ জানিয়েছেন। আর এই খবর প্রকাশ্যে আসতেই 'জন নায়াগন'-এর অনুরাগীমহলের প্রশ্ন, 'তৃষা কৃষ্ণণকে তামিল সুপারস্টার বানাতেই কি বিজয় এহেন পদক্ষেপ নিলেন?'

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement