মায়ানগরীর সেলেবপাড়ার অন্দরে কখন, কোন সম্পর্কের সমীকরণ কীভাবে বদলে যায়, বলা মুশকিল! এবার মৌনী রায়ের চার বছরের দাম্পত্যে চিড় ধরার খবরে শোরগোল টিনসেল টাউন থেকে ভক্তমহলে। ২০২২ সালে গোয়ায় রূপকথার বিয়ে সারেন। করওয়া চৌথ হোক কিংবা যে কোনও অনুষ্ঠান, স্বামী সূরজ নাম্বিয়ারের সঙ্গে এযাবৎকাল সুখের ঘরকন্নার ক্যামেরাবন্দি মুহূর্তই তুলে ধরেছেন বলিউডের বঙ্গতনয়া। কিন্তু আচমকাই কী এমন ঘটল, যার জেরে মৌনীর সংসারে চিড়? গত চব্বিশ ঘণ্টায় তোলপাড় বলিমহল থেকে নেটভুবন তোলপাড়। বিচ্ছেদের কারণ নিয়ে কৌতূহলেরও অন্ত নেই।
মৌনী রায়ের দাম্পত্য ভাঙার নেপথ্যে একাধিক তত্ত্ব নিয়ে ফিসফাস চলছে বলিমহলে। শোনা যাচ্ছে, নতুন বছরের শুরু থেকেই তাঁদের সম্পর্কে চিড় ধরতে শুরু করেছিল। অন্দরের খবর, মৌনীর স্বামী নাকি প্রতারণা করছেন!
বৈশাখের কালবেলায় মঙ্গলবার মৌনীর ডিভোর্সের (Mouni Roy Divorce) খবর যেন কালবৈশাখীর মতো আছড়ে পড়ে সিনেদুনিয়ায়। আচমকাই রটে যায় মৌনী-সূরজের বিচ্ছেদের গুঞ্জন। জল্পনার সূত্রপাত, পরস্পরকে সোশাল মিডিয়ায় 'আনফলো' করা থেকে। এমনকী বিয়ের সমস্ত ছবিও সরিয়ে ফেলেছেন তারকাদম্পতি। স্বামী সূরজ তো আরও একধাপ এগিয়ে ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টই ডিলিট করে দিয়েছেন। হঠাৎ কেন এমন ছন্দপতন? ভক্তমহলের কৌতূহল অস্বাভাবিক নয়। এইমুহূর্তে মৌনী রায়ের দাম্পত্য ভাঙার নেপথ্যে একাধিক তত্ত্ব নিয়ে ফিসফাস চলছে বলিমহলে। শোনা যাচ্ছে, নতুন বছরের শুরু থেকেই তাঁদের সম্পর্কে চিড় ধরতে শুরু করেছিল। অন্দরের খবর, মৌনীর স্বামী নাকি প্রতারণা করছেন! বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন সূরজ। শুধু তাই নয়, এমন গুঞ্জনও টিনসেল টাউনের আকাশে-বাতাসে উড়ে বেড়াচ্ছে যে, মৌনীর টাকাপয়সা নয়ছয় করেছেন সূরজ! যদিও সূরজ নিজেই দুবাইয়ের ব্যবসায়ী। সেখানেই থাকেন। তাই আর্থিক প্রতারণার বিষয়টি কতটা সত্যি? তা নিয়ে ধন্দ রয়েই যায়। আরেকটি টুইস্ট হচ্ছে, মৌনী-সূরজের দাম্পত্য় ভাঙার গুঞ্জন নিয়ে যখন বিভিন্ন মহলে ঝড়, তখন নায়িকার সবথেকে কাছের বান্ধবী দিশা পাটানিও আনফলো করেছেন সূরজকে। যা কিনা ডিভোর্সের খবরে সিলমোহর পড়া-সম। চব্বিশ ঘণ্টায় একপ্রকার ঝড় বয়ে গিয়েছে মৌনীর ডিভোর্সের খবরে।
কেন মৌনী রায়ের সুখের সংসারে চিড়?
মৌনীর প্রোফাইল জুড়ে একসময় থাকত স্বামী সূরজের ছবি, আর এখন আতশকাচের নীচে রেখে দেখলেও অভিনেত্রীর ইনস্টা হ্যান্ডেলে একটি ছবিও খুঁজে পাওয়া যাবে না।
বিয়ে ভাঙার নেপথ্যে যখন একাধিক তত্ত্ব উঠে আসছে, তখন এবার নিজেই মুখ খুললেন মৌনী রায়। বুধবার সকালে করজোড়ে ইনস্টা স্টোরিতে একটি পোস্ট করেছেন অভিনেত্রী। যেখানে উল্লেখ, "সমস্ত সংবাদমাধ্যমের কাছে অনুরোধ, দয়া করে ভুয়ো খবর ছড়াবেন না। এইসময়ে আমাদের একটু একা থাকতে দিন।"
মৌনী রায়ের পোস্ট
২০১৯ সালে বর্ষবরণের অনুষ্ঠানে দুবাইয়ে প্রথম দেখা মৌনী-সূরজের। ধীরে ধীরে সম্পর্কের গভীরতা বাড়ে, পরস্পরের কাছাকাছি আসেন। প্রায় তিন বছর সম্পর্কে থাকার পর ২০২২ সালের জানুয়ারি মাসে গোয়ায় বাঙালি ও মলায়লি দুই রীতিতে রূপকথার বিয়ে সারেন তাঁরা। মৌনীর প্রোফাইল জুড়ে একসময় থাকত স্বামী সূরজের ছবি, আর এখন আতশকাচের নীচে রেখে দেখলেও অভিনেত্রীর ইনস্টা হ্যান্ডেলে একটি ছবিও খুঁজে পাওয়া যাবে না। তাহলে কি ডিভোর্সের নেপথ্যের কারণ নিয়ে নানা গুঞ্জন ওড়ালেন নাকি বিচ্ছেদের খবরকেই ভুয়ো বলতে চাইলেন মৌনী? সেটা অস্পষ্ট।
