মাত্র দু' সপ্তাহেই বিশ্বজুড়ে দেড় হাজার কোটির বেশি ব্যবসা করে 'বক্স অফিসের বাবা' খেতাব জিতেছে 'ধুরন্ধর: দ্য রিভেঞ্জ'। আর সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজির হাত ধরেই যে রণবীর সিংয়ের মন্দা কেরিয়ারের শাপমোচন ঘটেছে, তা বললেও অত্যুক্তি হয় না। কিন্তু স্বামীর এমন সাফল্যের দিনে সোশাল পাড়ায় দু'কুচি শব্দ না লেখায় সপ্তাহ খানেক ধরেই নেটপাড়ার রোষানলে দীপিকা পাড়ুকোন। প্রশ্ন উঠেছে, স্বামীর সুদিনে কেন চুপ 'মস্তানি'? কারও বা প্রশ্ন, দীপিকা কি সুপরিকল্পিতভাবেই 'ধুরন্ধর' নিয়ে নীরব? কেউ বা সরাসরি 'স্বার্থপর' বলেও আক্রমণ শানিয়েছেন! কিন্তু নেটভুবনের শত সহস্র কটাক্ষবাণেও এযাবৎকাল 'টুঁ' শব্দটি করেননি অভিনেত্রী। তবে এবার আর নিন্দুকদের রেয়াত করলেন না দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)।
ধুরন্ধর' সিক্যুয়েলের ব্লকবাস্টার সাফল্যে কেন চুপ মস্তানি? এবিষয়ে সোশাল পাড়ায় এক জনমত জরিপ চালিয়েছিল এক জনৈক নেটিজেন। সেখানে জানতে চাওয়া হয়, "দীপিকা কি পূর্বপরিকল্পিত অ্যাজেন্ডাতেই চুপ রয়েছেন? নাকি অভিনেত্রীর নীরাবতা নিয়ে খানিক বেশিই কাটাছেঁড়া চলছে?" বিষয়টি নজর এড়ায়নি মস্তানির।
আসলে 'ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ'-এর প্রিমিয়ারে অনুপস্থিত থাকলেও অনুরাগীরা আশা করেছিলেন, দীপিকা অন্তত পয়লা সপ্তাহান্তের মারকাটারি বক্স অফিস গ্রাফ দেখে নেটভুবনে শুভেচ্ছা জানাবেন। কারণ আদিত্য ধর পরিচালিত এই সিনেমা বলিউডের 'গেম চেঞ্জার' তকমা পাওয়ার পাশাপাশি গোটা ভূ-ভারতে আলোড়ন ফেলে দিয়েছে। এমনকী বলিউড-দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রির তাবড় তারকারও 'ধুরন্ধর ২' (Dhurandhar 2)-এর সাফল্যে সোশাল মিডিয়ায় কলম ধরেছেন। সেখানে দীপিকার তরফে কোনও বাক্যব্যয় না দেখে প্রশ্ন তুলেছিল ভক্তমহল। নিন্দুকরা মনে করিয়ে দিয়েছিলেন, 'দীপিকা মুম্বইতে কনসার্ট উপভোগ করতে যেতে পারেন, অথচ 'ধুরন্ধর: দ্য রিভেঞ্জ'-এর প্রিমিয়ারে যান না। এমনকী স্বামীর হয়ে সোশাল মিডিয়ায় দুটো শব্দ পর্যন্ত লেখেন না! বিষয়টা রহস্যজনক নয়?' কেউ বা কটাক্ষ করে বলেছিলেন, 'ইনস্টাগ্রামে গাজা এবং জেএনইউ নিয়ে দীর্ঘ পোস্ট করেন, কিন্তু ধুরন্ধর টিমকে শুভেচ্ছা জানিয়ে একটা কথাও নেই।' একাংশ আবার সুপারস্টার দম্পতির মধ্যে দূরত্বের আভাস পেয়েছিলেন! অভিনেত্রী যদিও তখন পালটা প্রত্যুত্তর করেননি, তবে বিতর্কের আবহেই এবার নিন্দুক, সমালোচকদের উদ্দেশে মোক্ষম জবাব ছুড়লেন।
স্বামীর সাফল্যের দিনে টুঁ শব্দটি করলেন না দীপিকা পাড়ুকোন, বিতর্ক তুঙ্গে! ছবি- সংগৃহীত
'ধুরন্ধর' সিক্যুয়েলের ব্লকবাস্টার সাফল্যে কেন চুপ মস্তানি? এবিষয়ে সোশাল পাড়ায় এক জনমত জরিপ চালিয়েছিল এক জনৈক নেটিজেন। সেখানে জানতে চাওয়া হয়, "দীপিকা কি পূর্বপরিকল্পিত অ্যাজেন্ডাতেই চুপ রয়েছেন? নাকি অভিনেত্রীর নীরাবতা নিয়ে খানিক বেশিই কাটাছেঁড়া চলছে?" সেই পোস্টও দাবানল গতিতে ছড়িয়ে পড়ে নেটভুবনে। বিষয়টি নজর এড়ায়নি মস্তানির। তবে আলাদা পোস্ট না করে ভাইরাল ওই পোস্টের মন্তব্যবাক্সেই নিন্দুকদের জবাব কষান অভিনেত্রী। দীপিকা লেখেন, "তোমাদের সবার দেখার অনেক আগেই আমি ধুরন্ধর দেখে ফেলেছি। তাহলে বলো, এবার হাসির পাত্রটা কে হল?" অভিনেত্রীর এহেন 'ব্লকবাস্টার' জবাবই বর্তমানে চর্চার শিরোনামে।
