shono
Advertisement
Nepal Flash Flood

'আমার জন্য প্রার্থনা করুন', নেপাল থেকে নিরাপদে ছেলের কাছে ফিরতে চান বাংলাদেশি নায়িকা অপু

নেপালে আটকে অপু বিশ্বাস-সহ একাধিক বাংলাদেশি শিল্পী। কাতর আর্জিতে কী জানালেন অভিনেত্রী?
Published By: Sandipta BhanjaPosted: 03:04 PM Aug 27, 2026Updated: 04:23 PM Aug 27, 2026

প্রকৃতির রুদ্ররোষে বিধ্বস্ত নেপাল। তিব্বত থেকে ধেয়ে আসা হড়পা বানে ভয়াবহ পরিস্থিতি সেখানে! দানবীয় জলের ঢেউয়ে মুহূর্তের মধ্যে নিশ্চিহ্ন হয়েছে গোটা জনপদ। লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। নিঁখোজ অন্তত ৭৫০ মানুষ। বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থাও। এমতাবস্থায় শুটিং করতে গিয়ে নেপালে আটকে পড়েছেন বাংলাদেশি অভিনেত্রী অপু বিশ্বাস। সেখানকার প্রলয়লীলার টুকরো ছবি-ভিডিও দেখে অপুর জন্য উদ্বিগ্ন অনুরাগীরা। এবার বিধ্বস্ত নেপাল থেকে অভিনেত্রী নিজেই জানালেন কেমন পরিস্থিতি সেখানে?

Advertisement

"পোখরা থেকে কাঠমান্ডু যাওয়ার সড়কপথ ভয়াবহভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। জানতে পারলাম, এই রাস্তা ঠিক হতে প্রায় মাসখানেক সময় লাগবে।..." 

দিন কয়েক ধরেই নেপালে নতুন সিনেমা 'শিকার'-এর শুটিং করছেন অপু বিশ্বাস। তবে গত ক'দিনে কোনও দুর্যোগের শিকার হতে হয়নি তাঁকে। তবে বুধবারের বিপর্যয় রীতিমতো আতঙ্কিত অভিনেত্রী! নেপাল থেকে কোনওক্রমে নিরাপদে বাংলাদেশে ছেলের কাছে ফিরতে চাইছেন অপু। বৃহস্পতিবার গভীর রাতে নেপালে বসে ছেলেকে ভিডিও কল করেন অপু। মা-পুত্রের বার্তালাপের সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করে সোশাল মিডিয়াতেও ভাগ করে নিয়েছেন তিনি। অপু বিশ্বাস জানালেন, তিনি এইমুহূর্তে পোখরাতে নিরাপদেই রয়েছেন। সেখান থেকেই বাংলাদেশি নায়িকা জানিয়েছেন, "পোখরা থেকে কাঠমান্ডু যাওয়ার সড়কপথ ভয়াবহভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। জানতে পারলাম, এই রাস্তা ঠিক হতে প্রায় মাসখানেক সময় লাগবে। আমাদের গাড়ি ঠিক করা হয়েছে। শুক্রবার কাঠমান্ডু যাব। ফ্লাইটেও টিকিটের খুব সমস্যা চলছে। কাঠমান্ডু থেকে ফ্লাইটে ঢাকা ফিরব।" অপুর কাতর আবেদন, "আমার জন্য সকলে একটু প্রার্থনা করুন, যাতে নিরাপদে আমার সন্তানের কাছে ফিরতে পারি আমি।"

'ভূমিকম্প ও বন্যার খবর শোনার পর থেকেই আমার অসংখ্য শুভাকাঙ্ক্ষী, ভক্ত, সাংবাদিক, আত্মীয়-স্বজন ও প্রিয়জনরা ফোন, মেসেজ করে আমাদের খোঁজ নিচ্ছেন- আমরা কেমন আছি? নিরাপদে আছি কি না?...' 

হড়পা বানে বিধ্বস্ত নেপাল

নেপালের পরিস্থিতি নিয়ে সোশাল মিডিয়ায় অপু ন্তব্য, 'নেপালে আকস্মিক ভূমিকম্প ও বন্যায় শত শত বিদেশি পর্যটক নিখোঁজ হওয়ার খবর পাচ্ছি। এসবের মাঝেই আমরা 'শিকার' সিনেমার টিম বর্তমানে নেপালে রয়েছি।' দুর্যোগের পর থেকেই বহু শুভাকাঙ্ক্ষী তাঁর খোঁজ নিয়েছেন। এপ্রসঙ্গে সকলকে আশ্বস্ত করে বাংলাদেশি নায়িকা জানালেন, 'ভূমিকম্প ও বন্যার খবর শোনার পর থেকেই আমার অসংখ্য শুভাকাঙ্ক্ষী, ভক্ত, সাংবাদিক, আত্মীয়-স্বজন ও প্রিয়জনরা ফোন, মেসেজ করে আমাদের খোঁজ নিচ্ছেন- আমরা কেমন আছি? নিরাপদে আছি কি না? সবার ভালোবাসা, উদ্বেগ ও আন্তরিকতার জন্য মন থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা 'শিকার' সিনেমার পুরো টিম নিরাপদ স্থানে রয়েছি এবং সবাই সুস্থ ও ভালো আছি।' তবে অপু বিশ্বাস একা নন, জানা গেল বিধ্বস্ত নেপালে বাংলাদেশি সঙ্গীতশিল্পী তাসরিফ খান-সহ তাঁর ব্যান্ডের সদস্যরাও আটকে পড়েছেন। যদিও নিরাপদ স্থান থেকে ভিডিওবার্তায় সকলকে আশ্বস্ত করেছেন তাঁরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement