shono
Advertisement

Breaking News

Emraan Hashmi Yami Gautam’s Haq

আইনি বিতর্কেও চলেনি সেন্সরের কাঁচি! ভারত-সহ ৪ দেশে স্বমহিমায় মুক্তি পাচ্ছে ইমরান-ইয়ামির 'হক'

সম্প্রতি এই সিনেমার মুক্তি পিছনোর দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন শাহ বানোর পরিবার।
Published By: Sandipta BhanjaPosted: 03:52 PM Nov 04, 2025Updated: 06:53 PM Nov 04, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ তুলে আদালতে ইমরান হাসমি, ইয়ামি গৌতম অভিনীত 'হক' সিনেমার রিলিজ স্থগিত রাখার আবেদন জানিয়েছিল শাহ বানোর পরিবার। মুক্তির দিন দুয়েক আগে এহেন আইনি জটিলতায় 'সিঁদুরে মেঘ' দেখছিলেন নির্মাতারা। সেন্সরের কোপ পড়ার আশঙ্কাও ছিল। তবে মঙ্গলবার জানা গেল, মামলা-মোকদ্দমার বিতর্কের মাঝেও সেন্সরের কাঁচি চলেনি ইমরান-ইয়ামির 'হক'-এ। ভারত-সহ বিশ্বের আরও ৪ দেশে মুক্তি পাচ্ছে সিনেমার 'আনকাট ভার্সন'।

Advertisement

আগামী ৭ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির আলো দেখতে চলেছে 'হক'। তার প্রাক্কালে আপত্তি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল শাহ বানোর পরিবার। তাঁদের তরফে আইনজীবী তৌসিফ ওয়ারসির দাবি, এই ছবি মুক্তি পেলে ইসলাম ধর্মাবলম্বীদের ভাবাবেগে আঘাত লাগতে পারে। 'হক' ছবির নির্মাতারা শাহ বানোর পরিবারের কাছ থেকে কোনও অনুমতি নেয়নি বলেও বিস্ফোরক অভিযোগ তাঁর। সে কারণে ছবি মুক্তি পিছিয়ে দেওয়ার দাবি জানিয়ে ইন্দোর হাই কোর্টের দ্বারস্থ হয় বানোর পরিবার। এবার খবর, আইনি জটিলতার মাঝেও সেন্সরের তরফে কোনও দৃশ্য কিংবা সংলাপে কাঁচি চালানো হয়নি।

অধিকারের জন্য সাজিয়া বানো নামে এক ভারতীয় নারীর লড়াইয়ের কাহিনি বলবে এই সিনেমা। যে চরিত্রে রয়েছেন ইয়ামি গৌতম। অন্যদিকে তার আইনজীবী আব্বাসের ভূমিকায় ইমরান হাসমি। টিজার-ট্রেলার বহুল প্রসংশিত হওয়ার পর রিলিজের অপেক্ষায় দর্শকমহল। তার প্রাক্কালেই আইনি জটিলতায় জড়াতে হয় 'হক' নির্মাতাদের। এবার খবর, সেন্সরের ছাড়পত্রে ভারতের পাশাপাশি সংযুক্ত আরব আমিরশাহী, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ব্রিটেনে মুক্তি পাচ্ছে এই ছবি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মুক্তির দিন দুয়েক আগে এহেন আইনি জটিলতায় 'সিঁদুরে মেঘ' দেখছিলেন নির্মাতারা।
  • মঙ্গলবার জানা গেল, মামলা-মোকদ্দমার বিতর্কের মাঝেও সেন্সরের কাঁচি চলেনি ইমরান-ইয়ামির 'হক'-এ।
  • ভারত-সহ বিশ্বের আরও ৪ দেশে মুক্তি পাচ্ছে সিনেমার 'আনকাট ভার্সন'।
Advertisement