shono
Advertisement
Neena Gupta

৬৬-তেও ছকভাঙা নীনা গুপ্তা! 'মা হচ্ছেন?' বিজয়-রশ্মিকার রিসেপশনে যেতেই উড়ে এল প্রশ্ন

সাদা রঙের সিল্কের শাড়িজুড়ে সোনালী রঙের কারুকাজ করা আঁচল টেনে নিয়ে স্ফীতোদর ঢাকার আপ্রাণ চেষ্টা করছেন নীনা গুপ্তা। আরেক হাত রাখা পেটের উপর। সেই ভিডিও ছড়িয়ে পড়তেই অভিনেত্রীর মা হওয়ার গুঞ্জনে তোলপাড় নেটপাড়া। যদিও অভিনেত্রীর সেদিকে ভ্রুক্ষেপ নেই। কী করলেন?
Published By: Sandipta BhanjaPosted: 10:28 AM Mar 07, 2026Updated: 10:28 AM Mar 07, 2026

ব্যক্তিগত জীবন হোক কিংবা ফিল্মি কেরিয়ার, বরাবর সাহসীকতার ছাপ রেখেছেন নীনা গুপ্তা। ভিভ রিচার্ডসের সঙ্গে প্রেমের সম্পর্কে থাকাকালীন কিশোরীকন্যা হিসেবে অন্তঃসত্ত্বা হওয়া থেকে বিতর্কের জেরে বলিউডে কোণঠাসা হওয়া, এমনকী 'সিঙ্গল মাদার' হিসেবে সিনেদুনিয়ায় উদাহরণ তৈরি করা। নীনা বরাবরই ছক ভেঙেছেন। এবার গুঞ্জন, প্রবীণ অভিনেত্রী নাকি ৬৬ বছর বয়সে ফের মাতৃত্বের স্বাদ পেতে চলেছেন।

Advertisement

নীনার আভিজাত্য আর রুচির মিশেলে সাজপোশাকের থেকেও নেটবাসিন্দাদের নজর গিয়েছে তাঁর স্ফীতোদরের দিকে। আর তাতেই ছেষট্টির প্রবীণ অভিনেত্রীর মা হওয়ার গুঞ্জন চাউড় হয়েছে। আঁচল টেনে নিয়ে স্ফীতোদর ঢাকার আপ্রাণ চেষ্টা করছেন তিনি। আরেক হাত রাখা পেটের উপর।

গুঞ্জনের সূত্রপাত, বিজয়-রশ্মিকার রিসেপশন থেকে। গত বুধবার, ৪ মার্চ, দক্ষিণী তারকাদম্পতিকে জীবনের নতুন ইনিংসের শুভেচ্ছা জানাতে হায়দরাবাদে পৌঁছে গিয়েছিলেন নীনা গুপ্তা। কন্যা মাসাবার ডিজাইন করা সাদা শাড়িতে রীতিমতো লাইমলাইট কেড়ে নেন তিনি। সঙ্গে ছিলেন নীনার স্বামী বিবেক মেহেরাও। বিজয়-রশ্মিকার পাশে দাঁড়িয়ে ক্যামেরায় পোজও দিতে দেখা যায় নীনা ও তাঁর স্বামীকে। আর সেই প্রীতিভোজের অনুষ্ঠান থেকেই প্রবীণ অভিনেত্রীর একাধিক ছবি-ভিডিও ছড়িয়ে পড়েছে নেটভুবনে। যেখানে নীনার আভিজাত্য আর রুচির মিশেলে সাজপোশাকের থেকেও নেটবাসিন্দাদের নজর গিয়েছে তাঁর স্ফীতোদরের দিকে। আর তাতেই ছেষট্টির প্রবীণ অভিনেত্রীর মা হওয়ার গুঞ্জন চাউড় হয়েছে।

ভাইরাল এক ভিডিওতে দেখা যায়, অভিনেত্রীর পরনে হল্টারনেক ব্লাউজ। সাদা রঙের সিল্কের শাড়িজুড়ে সোনালী রঙের কারুকাজ করা আঁচল টেনে নিয়ে স্ফীতোদর ঢাকার আপ্রাণ চেষ্টা করছেন তিনি। আরেক হাত রাখা পেটের উপর। মুখে হাসি। আর সেই ভিডিও ছড়িয়ে পড়তেই নীনা গুপ্তার মা হওয়ার গুঞ্জনে তোলপাড় নেটপাড়া। যদিও অভিনেত্রীর সেদিকে ভ্রুক্ষেপ নেই। চর্চা, সমালোচনাকে বরাবর জীবনবোধের বাইরে রেখেছেন তিনি। এবারেও তার ব্যতিক্রম হয়নি। নীনার প্রোফাইলে উঁকি দিতেই দেখা গেল, মা হওয়ার চলতি গুঞ্জনের মাঝেই তিনি কখনও যোগব্যায়ামে ব্যস্ত আবার কখনও বা বান্ধবীদের সঙ্গে থিয়েটার উপভোগ করছেন। মেয়ে মাসাবার ডিজাইন করা শাড়ি পরেও একগুচ্ছ ছবি ভাগ করে নিয়েছেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement