shono
Advertisement
Bigg Boss Bangla

এবার 'বিগ বস বাংলা' থেকে বাদ ইনফ্লুয়েন্সর জয়িতা, দুর্গে এন্ট্রি জীতুর

রবিবার 'দাদার দরবারে' হল 'বিগ বসে'র দুর্গের দ্বিতীয় এলিমিনেশন!
Published By: Tiyasha SarkarPosted: 10:26 PM Sep 13, 2026Updated: 03:40 PM Sep 14, 2026

টানটান উত্তেজনার মাঝে 'বিগ বস বাংলা'য় (Bigg Boss Bangla) কেটে গেল আরও একটা সপ্তাহ। রবিবার 'দাদার দরবারে' হল 'বিগ বসে'র দুর্গের দ্বিতীয় এলিমিনেশন! দর্শকদের ভোটের নিরিখে বেরিয়ে গেলেন ইনফ্লুয়েন্সর জয়িতা চট্টোপাধ্যায়। একইদিনে দুর্গে প্রবেশ করলেন অপরাজিত জীতু কামাল। 

Advertisement

ইনফ্লুয়েন্সর জয়িতা চট্টোপাধ্যায়। ছবি- সোশাল মিডিয়া।

জমে উঠেছে বিগ বস বাংলা। শুরুর একসপ্তাহ পেরনোর আগেই দুর্গ থেকে বের করে দেওয়া হয়েছিল অভিনেতা অনিন্দ্য সেনগুপ্তকে। তারপর পেরিয়েছে গোটা সপ্তাহ। এই কয়েকদিনে ভিতরের সমীকরণ একেবারে বদলে দিয়েছে প্রথম ওয়াইল্ড কার্ড এন্ট্রি রাজবীর দে। প্রথম সপ্তাহে যারা একে অপরের সঙ্গে মিশে ছিলেন, এ সপ্তাহে দেখা গিয়েছে তাঁরাই একে অপরের বিরোধী। রবিবার দাদার দরবারে নমিনেটেড ছিলেন চারজন, দুর্নিবার সাহা, আলেকজান্দ্রা টেলর, সৃজলা গুহ ও জয়িতা চট্টোপাধ্যায়। চারজনের মধ্যে কে বেরিয়ে যাবেন তা নির্ধারণের ভার ছিল দর্শকের হাতে। তাঁদের ভোটিংয়ের জেরেই এদিন বিগ বস বাংলা থেকে বেরিয়ে গেলেন জয়িতা। 

মন খারাপ হওয়াই স্বাভাবিক। তবে দুর্গ থেকে বেরিয়ে দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে হাসিমুখেই দেখা গেল তাঁকে। বললেন, "এত দ্রুত বেরিয়ে যাব ভাবিনি।" কিন্তু খেলার নিয়মে এই এলিমিনেশন তো হওয়ারই ছিল। পাশাপাশি দর্শক জানতই যে আজ অর্থাৎ রবিবার কে প্রবেশ করতে চলেছেন দুর্গে। তবে প্রতিযোগীদের তা অজানাই ছিল। এদিনই বিগ বস দুর্গে ঢুকে পড়লেন অভিনেতা জীতু কামাল। এবার কোন পথে এগোবে খেলা? দর্শকদের ধারণা রাজবীরকে টেক্কা দেবেন জীতু। সত্যিই কি তাই হবে? কারণ সঙ্গে কেমন সমীকরণ হবে অভিনেতার? দেখার অপেক্ষায় দর্শকরা।   

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement