shono
Advertisement
Ranbir Kapoor

'রামায়ণ' ব্লকবাস্টার করতে গণেশভক্ত রণবীরের চমক! গান-পোস্টারে নজরকাড়া রাম-সীতার প্রেমময় মুহূর্ত

Ramayana: সীতার চুলে সযত্নে ফুল সাজাচ্ছেন রাম রণবীর, ৪ হাজার কোটির 'রামায়ণ'-এর নয়া পোস্টারে হইচই।
Published By: Sandipta BhanjaPosted: 02:52 PM Sep 14, 2026Updated: 03:09 PM Sep 14, 2026

ঘোষণার পর থেকেই চর্চায় চার হাজার কোটির ‘রামায়ণ’। বিশেষ করে ঝলক উন্মচনের পর দর্শকমহলে উত্তেজনার পারদ চড়েছে, বললেও অত্যুক্তি হয় না। যদিও ‘রামায়ণ’-এর মেকিং কিংবা রিসার্চ নিয়ে অহরহ সমালোচনার শিকার হতে হচ্ছে পরিচালক নীতেশ তিওয়ারিকে, তবে এহেন গগনচুম্বী বাজেটের ছবি যে ভারতীয় সিনেদুনিয়ার ইতিহাসে এক অন্য মাইলস্টোন গড়ার পথে, তা প্রচার কৌশলীর বহরেই স্পষ্ট। এবার গণেশ চতুর্থীর আবহে নতু পোস্টারে বড় চমক! যেখানে রাম রণবীর কাপুরকে (Ranbir Kapoor) সীতা সাই পল্লবীর চুলে সযত্নে ফুল সাজিয়ে দিতে দেখা গেল।

Advertisement

গেরুয়া বসনে নদীর তীরে বসে রাম-সীতা। পরমযত্নে রঘুনন্দন লাজে রাঙা জানকীর চুল ঠিক করে ফুল সাজিয়ে দিচ্ছেন। আর রণবীর কাপুর, সাই পল্লবীর এহেনস আধ্যাত্মিক প্রেমমাখা মুহূর্তই বর্তমানে নেটভুবনে চর্চার শিরোনামে।

গণপতি বাপ্পার আগমনে মায়ানগরীজুড়ে বর্তমানে সাজসাজ রব। আমজনতার মতো সেলেবরাও গজাননের আরাধনায় মেতেছেন। এমন উৎসবমুখর দিনের শুভক্ষণে 'রামায়ণ'-এর নতুন প্রচারঝলক প্রকাশ্যে এনে উত্তেজনার পারদ চড়ালেন নির্মাতারা। পোস্টারে নজর কাড়ল রাম-সীতার প্রেমময় মুহূর্ত। যেখানে দেখা যাচ্ছে, গেরুয়া বসনে নদীর তীরে বসে রাম-সীতা। পরমযত্নে রঘুনন্দন লাজে রাঙা জানকীর চুল ঠিক করে ফুল সাজিয়ে দিচ্ছেন। আর রণবীর কাপুর, সাই পল্লবীর এহেনস আধ্যাত্মিক প্রেমমাখা মুহূর্তই বর্তমানে নেটভুবনে চর্চার শিরোনামে। পোস্টার দেখেই দর্শক, সিনেসমালোচক মহলের মত, ওপেনিং ইনিংসেই এই ছবি বক্স অফিসে বিজয়রথ ছোটাবে। রাম-সীতার চিরন্তন প্রেমগাথা উদযাপনেই এহেন প্রচারঝলক প্রকাশ্যে এনেছেন 'রামায়ণ' নির্মাতারা। তবে চমক এখানেই শেষ নয়। 'পিকচার অভি বাকি হ্যায়'!

রাম-সীতার এহেন চিরন্তন প্রেমগাথা উদযাপনে কণ্ঠ দিয়েছেন ভারতীয় সঙ্গীতের দুই সেরা শিল্পী শ্রেয়া ঘোষাল এবং অরিজিৎ সিং।

সোমবার গণেশ চতুর্থী উপলক্ষে শুধু নতুন পোস্টারেই উত্তেজনার পারদ চড়াননি পরিচালক নীতেশ তিওয়ারি, প্রযোজক নমিত মালহোত্রারা। পাশাপাশি মেগাবাজেট এই মহাকাব্যের প্রথম গান 'জয় জয় রাম'ও রিলিজ করল এদিনই। যে গানের দৃশ্যায়নে রাম-সীতার বিয়ে থেকে পিতৃআদেশ পালনে বনবাসের ঝলকও ফুটে উঠল। গানের সুর করেছেন এআর রহমান এবং লিরিকসের নেপথ্যে ড. কুমার বিশ্বাস। আর রাম-সীতার এহেন চিরন্তন প্রেমগাথা উদযাপনে কণ্ঠ দিয়েছেন ভারতীয় সঙ্গীতের দুই সেরা শিল্পী শ্রেয়া ঘোষাল এবং অরিজিৎ সিং।

রণবীর কাপুর, সাই পল্লবী, যশ, সানি দেওল এবং রবি দুবে অভিনীত 'রামায়ণ' যে ২০২৬ সালের অন্যতম বহু প্রতীক্ষিত সিনেমা, তা বলাই বাহুল্য। গোড়াতেই জানা গিয়েছিল যে, দুই পর্বে তৈরি এই মহাকাব্য মুক্তি পাবে দু’ভাগে। আর উভয় ক্ষেত্রেই রিলিজের দিন হিসেবে দীপাবলির শুভ তিথিনক্ষত্রকে বেছে নেওয়া হয়েছে। অতঃপর নির্মাতাদের ‘পাখির চোখ’ আপাতত দিওয়ালির বক্স অফিসে। তার প্রাক্কালেই গণেশ চতুর্থীর আবহে নতুন পোস্টারে উত্তেজনার পারদ চড়ালেন রণবীর কাপুর, সাই পল্লবী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement