shono
Advertisement
Kangana Ranaut-Aishwarya Rai Bachchan

কান কার্পেটে 'মোটা আন্টি' কটাক্ষ, নারীবিদ্বেষী মন্তব্যে রাই সুন্দরী ঐশ্বর্যের সমর্থনে কঙ্গনা বললেন...

কান কার্পেটে রাই সুন্দরী ঐশ্বর্য রাই বচ্চনের লুক নিয়ে যখন এক শ্রেনির মানুষ বিরূপ মন্তব্য করেছেন তখন বচ্চন বধূর ঢাল হয়ে দাড়ালেন পর্দার 'মনিকর্ণিকা'। সমালোচকদের জব্দ করতে কী বললেন কঙ্গনা?
Published By: Kasturi KunduPosted: 11:11 AM May 25, 2026Updated: 12:49 PM May 25, 2026

'ঠোঁটকাটা' হিসেবেই সকলের কাছে বিশেষ পরিচিত বলিউডের 'ক্যুইন' কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। স্পষ্টবাদী মন্তব্যের জন্যই প্রায়ই বিরাগভাজন হন। 'বেফাঁস বচন'-এর জন্য বিতর্কেও জড়ান। যদিও সেসব তাঁর কাছে একেবারেই প্রাধান্য পায় না। যাহা মনে তাহাই মুখে! তা সে আপনজন হোক বা নেটিজেন, মনঃপুত না হলেই মুশকিল। প্রকাশ্যেই সপাট জবাব দিয়ে দেন কঙ্গনা। কান কার্পেটে রাই সুন্দরী ঐশ্বর্য রাই বচ্চনের (Aishwarya Rai Bachchan) লুক নিয়ে যখন এক শ্রেনির মানুষ বিরূপ মন্তব্য করেছেন তখন বচ্চন বধূর ঢাল হয়ে দাড়ালেন পর্দার 'মনিকর্ণিকা'।

Advertisement

সমালোচকদের জব্দ করতে সামাজিক মাধ্যমে কঙ্গনার বার্তা, 'ফ্যাশন আর স্টাইল আত্মপ্রকাশের একটি মাধ্যম। এটি মানুষের নিজের জীবনদর্শন ও মনোভাবের প্রতিফলন। একজন মহিলা কখনই কারও কাছে নিজেকে প্রমাণ করে বাধ্য নয়। ঐশ্বর্যকে দারুণ লাগছে। যাঁরা ওকে অন্যভাবে পরিকল্পনা করছে তাঁরা কেন নিজেরা আগে সেটা নিজের উপর প্রয়োগ করছেন না?' নারীবিদ্বেষী মন্তব্যে বরাবরই ফুঁসে ওঠেন কঙ্গনা। বচ্চন বধূর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হল না।

ঐশ্বর্যর সমর্থনে সোশাল মিডিয়ার নীতিপুলিশদের একহাত নিয়ে লেখেন, 'ও কাউকে খুশি করতে কানের লাল গালিচায় হাঁটেননি। ও এক ও অনন্য, এক কথায় অসাধারণ। যাঁরা লাল কার্পেটে মধ্যবয়সী মহিলাদের দেখতে অভ্যস্ত নন, তাঁরা নিজেদের দৃষ্টিভঙ্গি বদলান। ধন্যাবদ।' প্রসঙ্গত, প্রাক্তন বিশ্বসুন্দরী তথা 'কানের রানি' রাই সুন্দরীর লুক একদিকে যেমন ব্যাপক প্রশংসিত তেমনই আবার 'বডি শেমিং'-এর শিকার। 'নীলপরি' থেকে 'সোয়ান লুক'-এ গ্ল্যামারের দ্যুতি ছড়িয়েছেন পঞ্চাশোর্ধ ঐশ্বর্য।

কান কার্পেটে ঐশ্বর্য ম্যাজিক

তাঁর উপস্থিতি ছাড়া কানের লাল গালিচা একেবারে জৌলুসহীনি তা বললে অত্যুক্তি হবে না। তবুও 'মোটা আন্টি' বলে কটাক্ষ নেটুভুবনের। রাই সুন্দরী কোনও প্রতিক্রিয়া না দিলেও সুর চড়িয়েছেন কঙ্গনা রানাউত। কানের মঞ্চে প্রতিবার চমক দেন। এবারও কাউকে নিরাশ করেননি। একেবারে অন্তিম লগ্নে সাদা পোশাকে বাজিমাত রাইসুন্দরীর! হাজার চমকের মাঝে আলাদা করে নজর কড়েছেন সে কথা বলাই বাহুল্য। ঐশ্বর্যর রূপের ছটায় মুগ্ধ নেটদুনিয়া।

‘সোয়ান লুকে’ অনবদ্য ঐশ্বর্যর দিকে চোখ ফেরানো দায়! বিখ্যাত প্রসাধন সামগ্রী সংস্থা গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে কানের মঞ্চে পৌঁছেছিলেন ঐশ্বর্য। সংশ্লিষ্ট সংস্থার দাবি, অল হোয়াইট ‘সোয়ান লুকে’র মূল আকর্ষণই হল বোল্ড লিপ কালার। সব মিলিয়ে প্রাক্তন ব্রহ্মাণ্ডসুন্দরীর সাজসজ্জায় মুগ্ধ নেটপাড়া। গোলাপি রঙের সিল্ক শিফনের গাউন থেকে ‘রয়্যাল স্যাফায়ার গ্ল্যাম’ লুকেও মোহময়ী রাই সুন্দরী। চলতি বছরে কানের মঞ্চে অভিষেক হয়েছে ঐশ্বর্যকন্যা আরাধ্যার। মায়ের ছায়াসঙ্গী হয়ে মঞ্চে দেখা গিয়েছে চৌদ্দ বছরের আরাধ্যাকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement