shono
Advertisement

‘ব্রেকআপ নিয়ে ঢ্যাড়া পেটানোর দরকার নেই!’ সারাকে উপদেশ দিলেন কার্তিক?

সম্প্রতি 'কফি উইথ করণ'-এ এসে কার্তিককে নিয়ে মুখ খুলেছিলেন সারা।
Posted: 10:07 AM Nov 21, 2023Updated: 01:52 PM Nov 21, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কার্তিকের সঙ্গে প্রেম করছেন সারা। একসময় এ খবর নিয়ে মুখর ছিল বলিপাড়া। তার পর হঠাৎই ব্রেকআপ। সেই সময় শোনা গিয়েছিল, সারাকে ছেড়ে নাকি অনন্য়া পাণ্ডেকে ডেট করছিলেন কার্তিক। সেই সম্পর্কেও ইতি ঘটে বছর ঘুরতেই। সম্প্রতি ‘কফি উইথ করণে’ এসে কার্তিকের সঙ্গে ব্রেকআপ নিয়ে মুখ খোলেন সারা ও অনন্যা দুজনেই। তবে অনন্যা একটু চুপ থাকলেও, কার্তিককে নিয়ে করণের প্রশ্নে একেবারে খুল্লমখুল্লা সবটা উগরে দেন সারা। আর এতেই আপত্তি কার্তিক আরিয়ানের।

Advertisement

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক বরং। ‘কফি উইথ করণে’ সম্প্রতি এসেছিলেন সারা আলি খান। করণ জোহরের নানা প্রশ্নে চটপট জবাব দিচ্ছিলেন সারা। হঠাৎই উঠল কার্তিকের প্রসঙ্গ। সারা কিন্তু এড়িয়ে যাননি। বরং খোলসা করেছিলেন মনের কথা। স্পষ্ট জানিয়ে ছিলেন কার্তিকের সঙ্গে ব্রেকআপের পর, তাঁর নিজের মনকে ঠিক করতে অনেকটা সময় লেগেছিল।

[আরও পড়ুন: ‘আপনি মারা গেলে এই লোকগুলোই…’, ফাইনালে ব্রাত্য কপিলকে নিয়ে বিস্ফোরক শ্রীলেখা]

অন্যদিকে, সম্পর্ক নিয়ে কখনই মুখ খোলেননি কার্তিক। ব্যক্তিগত জীবনকে গোপনেই রাখতে চান তিনি। সম্প্রতি এক সংবাদমাধ্যমে সারাকে ইঙ্গিত করে কার্তিক বলেন, ”সম্পর্কটা দুই ব্যক্তির মধ্য়ে ঘটে। তাই সেই সম্পর্কের ভবিষ্যত যাই হোক না কেন, তৃতীয় ব্যক্তির এর মধ্য়ে ঢোকা উচিত নয়। কিংবা তৃতীয় ব্যক্তির কাছে এই নিয়ে কোনও মন্তব্য করাও উচিত নয়। কারণ, একটা সম্পর্ক যখন শুরু হয়, তখন ব্রেকআপের কথা ভাবা হয় না। ব্রেকআপ হলেও, তা মেনে নিয়ে এগিয়ে যেতে হয়। অন্য়কে দোষ দেওয়া বা নিজেকে দোষী ভাবা একেবারে ঠিক নয়। আমার মনে হয়, সম্পর্ক বা ব্রেকআপ নিয়ে ঢ্য়াড়া পেটানোর প্রয়োজন নেই। এতে সম্মানহানি ঘটে।”

প্রসঙ্গত, কার্তিককে ভালো লাগার কথা ‘কফি উইথ করণে’ই জানিয়ে ছিলেন সারা আলি খান। এমনকী, খুল্লমখুল্লা বলেছিলেন কার্তিককে ডেট করতে চান তিনি। সারা জানিয়ে ছিলেন, ”ব্রেকআপের পর বন্ধুত্ব রাখাটা সহজ ব্যাপার নয়। আপনি যখন কারও সঙ্গে জড়িয়ে যান, সে আপনার বন্ধু হোক কিংবা কোনও সহকর্মী বা প্রেমিক। বিশেষ করে যদি এই পরিস্থিতিতে আমি থাকি, আমি জড়িত হই, যদি অনেকটা জড়িত থাকে আমার। তাই এটা বলব না, যে এটা আমার জন্য কোনও ব্যাপার নয়। সারা আরও বলেন, ”আমার মনে হয়, কাজের জগতে কেউ বন্ধু হয় না, কর্মক্ষেত্রে ছেলেমানুষি চলে না।”

[আরও পড়ুন: এও তো দুর্গা! শুটিংয়ের ফাঁকে তরুণীর হাতে চা খেয়ে মুগ্ধ স্বস্তিকা, যেচে তুললেন ছবি ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement