একসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল সলমন খান ও ক্যাটরিনা কইফের প্রেম। সম্পর্ক ভাঙা-গড়ার প্রেক্ষিতে পেজ ৩ খবরের শিরোনামে বারবার উঠে আসত এই প্রাক্তন জুটি। প্রায় চার বছর সম্পর্কে থাকার পর আলাদা হয় দু'জনের পথ। অতীত ভুলে ভিকি কৌশলের সঙ্গে জীবনের নতুন ইনিংস শুরু করেছেন ক্যাট সুন্দরী। কিছুদিন আগে পুত্র সন্তানের মা হয়েছেন অভিনেত্রী। এর মাঝেই ফের চর্চায় সলমন-ক্যাটরিনার পুরনো প্রেম। সৌজন্যে পাক অভিনেত্রী আরজুমন্দ রহিমের ভাইরাল হওয়া পুরনো ভিডিও।
অভিনেত্রী ও পরিচালক আরজুমন্দ রহিমের একটি পুরনো ভিডিও সম্প্রতি ভাইরাল। সেখানেই তিনি ক্যাট-সলমনকে নিয়ে বেশ কিছু অজানা গল্প শেয়ার করেছেন। ভিডিওর কথোপকথন অনুযায়ী, সলমনের বাড়িতে নৈশভোজের জন্য আমন্ত্রণ পেয়েছিলেন আরজুমন্দ রহিম। সলমন-ক্যাটরিনার সঙ্গে সাক্ষাৎ এবং পরস্পরের ব্যবহার নিয়ে অকপট স্বীকারোক্ত পাক অভিনেত্রীর।
প্রাক্তন জুটির কোন গল্প শোনাতে গিয়ে সেই সাক্ষাৎকারে বলেছিলেন, "একদিন আমি সলমনের বাড়ি গিয়েছিলাম। সেখানেই ক্যাটরিনা কাইফের সঙ্গেও দেখা হয়।" সলমন সম্পর্কে অভিজ্ঞতা ভাগ করে বলেন, "সাক্ষাতের আগে আমি সত্যিই সলমনের খুব বড় ভক্ত ছিলাম না, কিন্তু ব্যক্তিগতভাবে দেখা করার পর আমার ধারণা বদলে যায়। তিনি খুবই দয়ালু, ভালো মনের মানুষ। সর্বোপরি সকলকে সম্মান করতে জানেন।"
পাক অভিনেত্রী আরজুমন্দ রহিম বলেছিলেন, "একদিন আমি সলমনের বাড়িতে গিয়েছিলাম। সেখানেই ক্যাটরিনা সঙ্গে দেখা হয়।"
সেই বিশেষ দিনটিতে সলমনের বাড়িতে ছিল ক্যাটরিনাও। ক্যাট প্রসঙ্গে অভিনেত্রীর সংযোজন, "ক্যাটরিনাও খুব ভালো মানুষ। স্বভাবটাও ভীষণ মিষ্টি। দু'জনেই আমাকে খুব আন্তরিকতার সঙ্গে স্বাগত জানিয়েছিলেন।" বি-টাউন সেলেবদের ব্যবহারে মুগ্ধ হয়ে আরজুমন্দ বলেছিলেন, "এত বড়মাপের তারকাদের সঙ্গে দেখা হলে আপনি নিশ্চয়ই ঘাবড়ে যাবেন। কিন্তু ওদের সরলতা আপনাকে অবাক করে দেবে।"
সলমন-ক্যাটরিনার অতীতের কোন পর্দা ফাঁস? ছবি: ইনস্টাগ্রাম
সলমন, শাহরুখের পছন্দের রেস্তরাঁতেও গিয়েছিলেন আরজুমন্দ রহিম। শুধু তাই নয়, তাঁর জনপ্রিয় ধারাবাহিক 'মেরি জিন্দেগি হ্যায় তু'র জন্য খবরের শিরোনামে উঠে এসেছিলেন পাক অভিনেত্রী আরজুমন্দ রহিম।
