গ্ল্যামারদুনিয়ার ব্যক্তিত্ব মানেই সর্বক্ষণ পাপারাজ্জি থেকে নেটভুবনের আতশকাচে। পান থেকে চুন খসলেই ট্রোলারদের বন্দুকবাজি! আর নায়িকা হলে তো কথাই নেই। তাঁর শরীরী গড়ন থেকে পোশাকের মাপ-ঝুল সবই চর্চায়। এবার মাতৃত্বকালীন ওজন বৃদ্ধির জন্য নেটভুবনের নীতিপুলিশদের কটাক্ষের শিকার হতে হল অভিনেত্রী পত্রলেখাকে।
সম্প্রতি ফটোশিকারীদের লেন্সে অভিনেত্রীর যে শরীরী গড়ন ধরা পড়েছে, তা নিয়ে সোশাল পাড়ায় 'খাপ পঞ্চায়েত' বসানোর জোগাড় নিন্দুকদের! অভিনেত্রীর ভিডিও ভাইরাল হতেই একাংশের কটাক্ষ, 'মা হওয়ার পর চেহারার কী হাল! এত্ত মোটা হলেন কীভাবে?'
পঁচিশ সালের নভেম্বর মাসে মা-বাবা হিসেবে জীবনের নতুন ইনিংস শুরু করেছেন পত্রলেখা-রাজকুমার। তারকাদম্পতির সংসার আলো করে জন্ম নিয়েছে ফুটফুটে কন্যাসন্তান। রাজকুমার বর্তমানে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শুটে ব্যস্ত থাকলেও পত্রলেখা আপাতত চুটিয়ে মাতৃত্ব উপভোগ করছেন। তবে সম্প্রতি ফটোশিকারীদের লেন্সে অভিনেত্রীর যে শরীরী গড়ন ধরা পড়েছে, তা নিয়ে সোশাল পাড়ায় 'খাপ পঞ্চায়েত' বসানোর জোগাড় নিন্দুকদের! মা হওয়ার পর ওজন বৃদ্ধি হওয়ার ঘটনা অস্বাভাবিক নয়। আর পাঁচজন মহিলাকেও এহেন শারীরীক পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়। কিন্তু সেলেব বলে ছাড় পাননি পত্রলেখা। অভিনেত্রীর ভিডিও ভাইরাল হতেই একাংশের কটাক্ষ, 'মা হওয়ার পর চেহারার কী হাল! এত্ত মোটা হলেন কীভাবে?' এহেন নানা কটাক্ষবাণ ধেয়ে আসতেই পালটা জবাব কষিয়েছেন রাজকুমারপত্নী।
পত্রলেখা মাতৃত্বের আগে ও পরে।
পত্রলেখার মন্তব্য, "সদ্য মা হয়েছি। হ্যাঁ, আমার ওজন অনেকটাই বেড়ে গিয়েছে। আপনাদের মন্তব্য পড়ে তো মনে হচ্ছে, এই বিষয়টা আপনাদের কাছে খুবই অস্বাভাবিক। না, আমি বাড়িতে বসে বসে কোনও পাহাড় খেয়ে নিইনি। একদিকে সন্তানের জন্ম দিয়েছি। সঙ্গে আবার দু'টি ছবির প্রযোজনাও করেছি। এগুলো খুব একটা সহজ কাজ বলে মনে হয় না আমার। এর মধ্যে ওজন ঝরাতে পারলে কি আমি সেটা করতাম না? সকলে একটু নমনীয় হয়।" অভিনেত্রীর এহেন মন্তব্যে সায় দিয়ে নিন্দুকদের উদ্দেশে কড়া আক্রমণ শানিয়েছেন নেহা ধুপিয়া এবং উরফি জাভেদও।
"সন্তান জন্ম দেওয়ার পর কেন শরীর ছিপছিপে দেখাচ্ছে না- শুধুমাত্র একারণে নারীদের কটূক্তি করা বা 'বডি শেম' করা বন্ধ করুন। এসব কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। কারণ একদিকে পত্রলেখা যখন নতুন দায়িত্ব সামলাচ্ছেন, তখন সন্তান প্রসব পরবর্তী শারীরিক ও মানসিক ধকলও পোহাতে হচ্ছে তাঁকে।..."
রাজকুমার-পত্রলেখা। ছবি- সংগৃহীত
নেহা ধুপিয়া নিজেও দুই সন্তানের মা। পত্রলেখাকে ভালোবাসা জানিয়ে সমালোচকদের উদ্দেশে অভিনেত্রীর তোপ, "অবিলম্বে কারও শারীরিক গড়ন নিয়ে মন্তব্য করা বন্ধ করুন। বিশেষত একজন সদ্য মা হওয়া নারীর ক্ষেত্রে। যিনি নিজের শরীরের ভিতর আরেকটি প্রাণকে বড় করে তুলেছেন এবং নিজের সর্বস্ব দিয়ে সেই প্রাণের পরিচর্যা করছেন। আমাদের বিচার করার আগে, আপনারা বরং নিজেদের মানসিকতা শুধরে নিন।" নেটপাড়ার নীতিপুলিশদের মোক্ষম পাঠ উরফি জাভেদেরও। পোশাক বিভ্রাটের জেরে বারবার বিতর্কের শিরোনামে ঠাঁই পেলেও উরফির জীবনদর্শন একাধিকবার প্রশংসা কুড়িয়েছে। উরভি জাভেদ বলছেন, "হে ঈশ্বর! আপনাদের সমস্যাটা কী বলুন তো? এটা তো একদম সাধারণ একটা বিষয়। সুস্থ গর্ভাবস্থার জন্য একজন নারীর ওজন বাড়ার বিষয়টি অপরিহার্য। সন্তান জন্ম দেওয়ার পর কেন শরীর ছিপছিপে দেখাচ্ছে না- শুধুমাত্র একারণে নারীদের কটূক্তি করা বা 'বডি শেম' করা বন্ধ করুন। এসব কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। কারণ একদিকে পত্রলেখা যখন নতুন দায়িত্ব সামলাচ্ছেন, তখন সন্তান প্রসব পরবর্তী শারীরিক ও মানসিক ধকলও পোহাতে হচ্ছে তাঁকে। এরপরও সোশাল মিডিয়ার কড়া সমালোচনার মুখে পড়তে হচ্ছে তাঁকে। যাদের মাতৃত্বের অভিজ্ঞতা নেই, তাদের এবিষয়ে মতামত দেওয়ারও কোনও অধিকার নেই। মুখ বন্ধ রাখুন!"
