shono
Advertisement

Breaking News

Anirban Bhattacharya

'আমার পূর্ণ বিশ্বাস আছে দেবের উপর...', টলিপাড়ার 'ব্যান সংস্কৃতি' নিয়ে কী মন্তব্য অনির্বাণের?

৭২ ঘণ্টার ডেডলাইন শেষে গত শুক্রবার এক ভিডিওয় ফিল্মি স্টাইলেই 'দেশু ৭' টিমে অনির্বাণ ভট্টাচার্যকে স্বাগত জানান টলিউড সুপারস্টার দেব। সেই প্রেক্ষিতেই একাংশের কৌতূহল, তাহলে কি সিনেইন্ডাস্ট্রিতে নিষিদ্ধ সংস্কৃতির অবসান ঘটল? এবার সেবিষয়েই মুখ খুললেন অনির্বাণ ভট্টাচার্য। কী বললেন অভিনেতা?
Published By: Sandipta BhanjaPosted: 08:21 PM Apr 17, 2026Updated: 08:28 PM Apr 17, 2026

'নিষিদ্ধ' ফাঁড়া কাটিয়ে সবে প্রত্যাবর্তন। ১০ এপ্রিল দৈব ঘোষণায় তাঁর 'ক্যামব্যাকে'র কথা জানা গেলেও কিংবা এবিষয়ে টলিউডের অন্দরে ঝড় বয়ে গেলেও এযাবৎকাল সংশ্লিষ্ট ইস্যুতে মৌনই ছিলেন অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)। এবার এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অবশেষে বাংলা সিনেপাড়ার 'ব্যান সংস্কৃতি' নিয়ে নিজস্ব অবস্থান স্পষ্ট করলেন অভিনেতা।

Advertisement

গত ৭ এপ্রিলের ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্সকে নিষিদ্ধ ঘোষণা করার পাশাপাশি অতীত 'বয়কট সংস্কৃতি'র প্রসঙ্গও উত্থাপন করেছিলেন দেব। পঁচিশ সালে ফেডারেশনের বিরুদ্ধে ১৩ জন পরিচালকের মামলা দায়েরের পরই অলিখিতভাবে একাংশের বিরুদ্ধে 'নিষিদ্ধ খাঁড়া' নেমে এসেছিল। সেই তালিকায় খ্যাতনামা পরিচালক-অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যও ছিলেন। তবে ৭২ ঘণ্টার ডেডলাইন শেষে গত শুক্রবার এক ভিডিওয় ফিল্মি স্টাইলেই 'দেশু ৭' টিমে অনির্বাণ ভট্টাচার্যকে স্বাগত জানান টলিউড সুপারস্টার দেব। সেই প্রেক্ষিতেই একাংশের কৌতূহল, তাহলে কি সিনেইন্ডাস্ট্রিতে নিষিদ্ধ সংস্কৃতির অবসান ঘটল? এবার সেবিষয়েই মুখ খুললেন অনির্বাণ ভট্টাচার্য।

'দেশু ৭' টিমে অনির্বাণ ভট্টাচার্যকে স্বাগত জানান টলিউড সুপারস্টার দেব। ছবি- ফেসবুক

দেব-শুভশ্রীর পুজোর ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন অনির্বাণ ভট্টাচার্য। ফের দেবের সঙ্গে কাজের সুযোগ পেয়ে খুশি তিনি। সেই 'আরশি নগর' থেকে শুরু। তারপর 'গোলোন্দাজ', 'রঘু ডাকাত' হয়ে এবার 'দেশু ৭'। দেব-শুভশ্রীকে ঘিরে দর্শকমহলে যে উন্মাদনা কিংবা দেবের প্রথম পরিচালনায় কাজ করার জন্য অনির্বাণ যে বেজায় উচ্ছ্বসিত সেটা তাঁর মন্তব্যেই স্পষ্ট। অভিনেতার কথায়, ...। 

অনির্বাণের মন্তব্য, "ইন্ডাস্ট্রিতে আর্টিস্ট ফোরাম, ফেডারেশন-এর মতো যে সমস্ত সংস্থা রয়েছে নিয়মিত তারা এই বিষয়ে আলোচনা করছে। এইধরনের বৈঠকে আমি একদিনও উপস্থিত থাকি না। তাই আমার পক্ষে বলা সম্ভব নয় আদৌ এই ব্যান কালচার নিষ্পত্তি হবে কিনা বা কেমনভাবে হবে! সেটা সংগঠনের সদস্যরাই ভালো বলতে পারবেন। আমি শুধু এটুকু জানি যে, 'দেশু ৭'-এ আমি অভিনয় করছি। চেষ্টা করব আরও ভালো অভিনয় করার, যাতে দর্শকের ভালো লাগে।" দেব-শুভশ্রীর পুজোর ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন অনির্বাণ ভট্টাচার্য। ফের দেবের সঙ্গে কাজের সুযোগ পেয়ে খুশি তিনি। সেই 'আরশি নগর' থেকে শুরু। তারপর 'গোলোন্দাজ', 'রঘু ডাকাত' হয়ে এবার 'দেশু ৭'। দেব-শুভশ্রীকে ঘিরে দর্শকমহলে যে উন্মাদনা কিংবা দেবের প্রথম পরিচালনায় কাজ করার জন্য অনির্বাণ যে বেজায় উচ্ছ্বসিত সেটা তাঁর মন্তব্যেই স্পষ্ট। অভিনেতার কথায়, "দেব এবং তাঁর ক্রিয়েটিভ টিমের উপর পূর্ণ আস্থা রয়েছে। চমৎকার কোনও চরিত্রে অভিনয়ের জন্যেই আমাকে ডাকা হয়েছে। সব ঘোষণার পালা শেষ, এবার কাজের পালা। সেই কাজ কবে শুরু হবে, তার জন্য আমিও মুখিয়ে রয়েছি।"

'দেশু ৭' টিমে অনির্বাণ ভট্টাচার্যকে স্বাগত জানান টলিউড সুপারস্টার দেব।

চলতি বছরের জানুয়ারিতে স্ক্রিনিং কমিটির বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অনির্বাণ ভট্টাচার্যের হয়ে ক্ষমা চেয়েছিলেন দেব। সেপ্রসঙ্গে পরবর্তীতে অনির্বাণ জানান, “দেবের প্রতি আমি কৃতজ্ঞ। শুধু দেব নয়, বুম্বাদা ও রাজদাও একইভাবে আমার জন্য বলেছেন। আমি তাঁদের সকলের কাছেই কৃতজ্ঞ। এবং তাঁরা যা বলছেন তা আমার প্রতি তাঁদের অপত্য স্নেহ ও ভালোবাসা থেকে আমার প্রতি ভালোবাসা থেকে বলছেন। কিন্তু একটাই কথা স্পষ্ট করতে চাই, ক্ষমা মানুষ অন্যায় করলে চায়। আমি এঁদের প্রত্যেককেই বলব এঁরা যেন আমার হয়ে ক্ষমা না চান। সমস্যাটা নিয়ে অবশ্যই আলোচনা করতে পারেন এবং তাতে আমিও শামিল হতে পারি। আমি তো আলোচনাবিরোধী নই। কিন্তু ক্ষমা জিনিসটা অনেক বড় জিনিস।" এবার দেবের সঙ্গে শেষমেশ চতুর্থ সিনেমা করতে চলেছেন অনির্বাণ ভট্টাচার্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement