shono
Advertisement
Dhurandhar 2

'বক্স অফিসের বাপ'! 'ধুরন্ধর ২' হাজার কোটির দুয়ারে পৌঁছতেই ব্লকবাস্টার শুভেচ্ছা রজনীকান্তের

জাতীয় স্তরে ৫১৯.১২ কোটির ব্যবসা করার পাশাপাশি আন্তর্জাতিক বক্স অফিসেও কাঁপন ধরিয়েছে আদিত্য ধর পরিচালিত সিনেমা। এবার 'ধুরন্ধর ২'-এর সাফল্যে পরিচালক আদিত্য ধরের মার্কশিটে 'ফুলমার্কস' বসালেন দক্ষিণী মেগাস্টার রজনীকান্ত।
Published By: Sandipta BhanjaPosted: 09:41 AM Mar 24, 2026Updated: 03:11 PM Mar 24, 2026

পয়লা সপ্তাহ থেকেই বক্স অফিসে বিজয়রথ ছুটিয়েছে 'ধুরন্ধর: দ্য রিভেঞ্জ'। পঁচিশ সালের ডিসেম্বর মাসে মুক্তিপ্রাপ্ত 'ধুরন্ধর'-এর প্রথমভাগের পারফরম্যান্স পরখ করে সিনেবাণিজ্য বিশ্লেষকরা আগেই জানিয়েছিলেন যে, সিক্যুয়েলও দৌড়বে। ১৯ মার্চ, মুক্তির এক সপ্তাহের ব্যবধানে সেই ভবিষ্যদ্বাণীই যেন অক্ষরে অক্ষরে ফলে গেল। জাতীয় স্তরে ৫১৯.১২ কোটির ব্যবসা করার পাশাপাশি আন্তর্জাতিক বক্স অফিসেও কাঁপন ধরিয়েছে আদিত্য ধর পরিচালিত সিনেমা। এবার 'ধুরন্ধর ২'-এর সাফল্যে পরিচালক আদিত্য ধরের মার্কশিটে ফুলমার্কস বসালেন দক্ষিণী মেগাস্টার রজনীকান্ত।

Advertisement

ভারতের সিনেবাজারে হিন্দি সিনেমার এহেন দাপটে পিছু হঠতে বাধ্য হয়েছে হলিউড সিনেমা 'হেইল মেরি'ও। বলিউড সিনেমার এরকম গগনচুম্বী উন্মাদনা দেখে খোদ সেই ছবির পরিচালক ফিল লর্ড রসিকতা করে বলেছেন, 'এত দুঃসাহস!' অতঃপর বক্স অফিসে প্রতিশোধস্পৃহ হামজা আলির দাপট যে এখনই কমছে না, সেটা স্পষ্ট করে বলা যায়। পাশাপাশি এযাবৎকাল দক্ষিণী ছবির গুঁতোয় সিনেবাজারে পিছু হঠতে হত বলিউডকে। তবে রণবীর সিংয়ের সুবাদে এবার কলার উঁচু করার সুযোগ পেল হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি।

মাত্র ছয় দিনে বিশ্বজুড়ে ৮৩০ কোটির ব্যবসা করেছে 'ধুরন্ধর: দ্য রিভেঞ্জ'। আর ভারতের সিনেবাজারে হিন্দি সিনেমার এহেন দাপটে পিছু হঠতে বাধ্য হয়েছে হলিউড সিনেমা 'হেইল মেরি'ও। বলিউড সিনেমার এরকম গগনচুম্বী উন্মাদনা দেখে খোদ সেই ছবির পরিচালক ফিল লর্ড রসিকতা করে বলেছেন, 'এত দুঃসাহস!' অতঃপর বক্স অফিসে প্রতিশোধস্পৃহ হামজা আলির দাপট যে এখনই কমছে না, সেটা স্পষ্ট করে বলে দেওয়া যায়। যদিও রিলিজের পর থেকে বেশ কিছু ক্ষেত্রে প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে এই সিনেমাকে। যান্ত্রিক ত্রুটির কারণে ভারতজুড়ে বেশ কিছু শো-ও বাতিল করতে হয়েছিল, তবুও প্রথম সপ্তাহের আয়ের অঙ্কে 'ধুরন্ধর: দ্য রিভেঞ্জ' বক্স অফিসে যেমন একাধিক রেকর্ড গড়েছে আবার দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির অহমবোধও গুঁড়িয়ে দিয়েছে! এযাবৎকাল দক্ষিণী ছবির গুঁতোয় সিনেবাজারে পিছু হঠতে হত বলিউডকে। তবে রণবীর সিংয়ের সুবাদে এবার কলার উঁচু করার সুযোগ পেল হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি। কারণ ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ভারতের সিনেইতিহাসে প্রথম দিনে সর্বোচ্চ আয়কারী ছবি হিসেবে প্রথম সারির দক্ষিণী সিনেমাগুলিকেও বড় অঙ্কের ব্যবধানে টেক্কা দিয়েছে। সেই তালিকায় ‘পুষ্পা ২: দ্য রুল’ (১৬৪.২৫ কোটি টাকা), ‘আরআরআর’ (১৩৩ কোটি টাকা), ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’ (১২১ কোটি টাকা) এবং ‘কেজিএফ ২’ (১১৬ কোটি টাকা)-এর মতো তাবড় সিনেমাগুলি রয়েছে। এবার সেই সিনেমার প্রশংসা করেই সোশাল পাড়ায় কলম ধরলেন রজনীকান্ত।

‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ -এ 'হামজা' রণবীর সিং। ছবি- সংগৃহীত

এক্স হ্যান্ডেলে রজনীকান্ত লিখেছেন, 'কী অসাধারণ সিনেমা ধুরন্ধর ২! আদিত্য ধর, এ তো বক্স অফিসের বাপ (বাবা)! রণবীর সিং এবং সিনেমার সব কলাকুশলীদের অসংখ্য অভিনন্দন। সব ভারতীয়দের দেখা উচিত। মাস্ট ওয়াচ ছবি।' পোস্টের শেষপাতে 'জয় হিন্দ' স্লোগানও তুলেছঝেন দাক্ষিণাত্যভূমের মেগাস্টার। উল্লেখ্য, আদিত্য ধর পরিচালিত 'ধুরন্ধর ২' বলিউডের ‘গেম চেঞ্জার’ তকমা পাওয়ার পাশাপাশি দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির তরফেও প্রশংসা অর্জন করেছে গত কয়েকদিনে। আল্লু অর্জুন, রামচরণ থেকে রাজামৌলীর মতো তাবড় তারকা 'ধুরন্ধর: দ্য রিভেঞ্জ'-এর সাফল্যে সোশাল মিডিয়ায় কলম ধরেছেন। যদিও প্রকাশ রাজ তাঁদের খোঁচা দিয়ে পালটা এই সিনেমাকে 'প্রোপাগান্ডামূলক' বলে তোপ দেগেছেন, তবে রজনীকান্ত কিন্তু সেই সমালোচনা এড়িয়ে এবার রণবীর সিং অভিনীত ব্লকবাস্টার সিনেমার প্রশংসায় পঞ্চমুখ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement