shono
Advertisement
Akshay Kumar

মধ্যপ্রাচ্যের যুদ্ধে রাতের ঘুম উড়েছে অক্ষয়ের! কেন বললেন 'দেশের জন্য প্রার্থনা করুন'?

US-Iran War: দেশে দেশে হানাহানি, রক্তারক্তি, যুদ্ধবাজদের তাণ্ডবে বিপন্ন মানবজাতি। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে 'বসুধৈব কুটুম্বকম'-এর বার্তা মনে করিয়ে দিলেন অক্ষয় কুমার। কী বললেন?
Published By: Sandipta BhanjaPosted: 04:24 PM Mar 24, 2026Updated: 05:52 PM Mar 24, 2026

যুদ্ধের আগুনে জ্বলছে পশ্চিম এশিয়া। ইজরায়েল, আমেরিকার যৌথ হামলায় পালটা জবাব ছুড়ছে ইরানও। ফলত এইমুহূর্তে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে মধ্যপ্রাচ্যে। এহেন যুদ্ধজিগিরের প্রভাব পড়েছে বিশ্ববাজারেও। যার জেরে আগামী দিনের চিন্তায় অর্থনৈতিক বিশ্লেষকদের কপালেও ভাঁজ পড়েছে! এমন আবহেই 'বসুধৈব কুটুম্বকম'-এর বার্তা দিলেন অক্ষয় কুমার (Akshay Kumar)।

Advertisement

"পৃথিবীতে এখন অনেক দুর্ভোগ চলছে। চারদিকে যুদ্ধের আবহ। এইসময়ে আমাদের প্রার্থনা করা প্রয়োজন। রাতে যখনই ঘুমোতে যাবেন তার আগে নিজের পরিবারের জন্য একটা ছোট্ট প্রার্থনা করুন।..." 

সমগ্র মানবজাতিকে এক পরিবার হিসেবে বোঝাতেই ব্যবহৃত হয় 'বসুধৈব কুটুম্বকম' প্রবাদটি। মানব ধর্মই যে শ্রেষ্ঠ ধর্ম- একথার উল্লেখ বেদ-বেদান্ত, উপনিষদ কিংবা যে কোনও ধর্মগ্রন্থে মিললেও বাস্তব চিত্র কিন্তু পুরোটাই আলাদা! দেশে দেশে আজ হানাহানি, রক্তারক্তি, যুদ্ধবাজদের তাণ্ডবে বিপন্ন মানবজাতি! মধ্যপ্রাচ্যের যুদ্ধ সেকথাই মনে করিয়ে দিল অক্ষয় কুমারকে। সম্প্রতি হুইল অফ ফরচুন' নামে মুম্বইয়ের এক কুইজ রিয়ালাটি শোয়ে যোগ দিয়েছিলেন খিলাড়ি। সেখানেই মধ্যপ্রাচ্যে যুদ্ধে জেরে বিশ্বের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। আমজনতার উদ্দেশে অক্ষয়ের মন্তব্য, "আপনারা সকলেই জানেন, পৃথিবীতে এখন অনেক দুর্ভোগ চলছে। চারদিকে যুদ্ধের আবহ। এইসময়ে আমাদের প্রার্থনা করা প্রয়োজন। রাতে যখনই ঘুমোতে যাবেন তার আগে নিজের পরিবারের জন্য একটা ছোট্ট প্রার্থনা করুন। আমাদের দেশের জন্য প্রার্থনা করুন। যাতে আমরা সকলে নিরাপদ থাকি।"

অক্ষয় কুমার। ছবি: সংগৃহীত

"ভারত সর্বদা মানবকল্যাণ এবং শান্তির পক্ষে। যুদ্ধ কোনও সমস্যার সমাধান নয়। সমস্যা সমাধানে আলোচনার টেবিলে বসাই একমাত্র পথ। একমাত্র কূটনীতি। সমস্ত সংঘাত এবং উত্তেজনা প্রশমনে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।"- মোদি 

সোমবারই সংসদে দাঁড়িয়ে নরেন্দ্র মোদি বলেন, "ভারত সর্বদা মানবকল্যাণ এবং শান্তির পক্ষে। যুদ্ধ কোনও সমস্যার সমাধান নয়। সমস্যা সমাধানে আলোচনার টেবিলে বসাই একমাত্র পথ। একমাত্র কূটনীতি। সমস্ত সংঘাত এবং উত্তেজনা প্রশমনে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।" এবার দেশের প্রধানমন্ত্রীর সুরেই সুর মিলিয়ে বর্তমান যুদ্ধপরিস্থিতিতে ঈশ্বরের কাছে সকলের কুশল মঙ্গল চেয়ে প্রার্থনার নিদান দিলেন খিলাড়ি।

উল্লেখ্য, মঙ্গলবার ২৫ দিনে পড়েছে ইরান যুদ্ধ। এই লড়াইয়ে ইরান ছারখার হলেও প্রত্যাঘাতে আমেরিকার ক্ষয়ক্ষতিও কম হয়নি। মার্কিন হামলায় ক্ষতবিক্ষত হয়েছে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা একাধিক মার্কিন ঘাঁটি। শেষ ২০ দিনের যুদ্ধে এখনও পর্যন্ত ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ও ৬টি কেসি ট্যাঙ্কার ধ্বংস হয়েছে। ইজরায়েলের হাইফা তেল সংশোধনাগারের পাশাপাশি মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে থাকা একাধিক তেল ও গ্যাসের ভাণ্ডারও ধ্বংস করছে ইরান। হরমুজ কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে তেলের দাম ব্যারেল পিছু ১০০ ডলার পেরিয়েছে। জ্বালানি সংকটের প্রভাব পড়েছে ভারতেও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement