shono
Advertisement
Rajkummar Rao

সৌরভের বায়োপিকের জন্যেই পিৎজা-পরোটা খেয়ে ১০ কেজি ওজন বাড়ান? জল্পনায় মুখ খুললেন রাজকুমার রাও

Sourav Ganguly’s Biopic: সাম্প্রতিক এক অনুষ্ঠানে দেখা যায়, প্রায় ৯-১০ কেজি ওজন বাড়িয়েছেন রাজকুমার রাও। মাথার চুলও কমে গিয়েছে অনেকটা। অভিনেতার এহেন অবতার প্রকাশ্যে আসার পরই অনুরাগীরা উদ্বিগ্ন হয়ে পড়েন, তাহলে কি রাজকুমার অসুস্থ? অভিনেতা নিজেই ফাঁস করলেন আসল খবর।
Published By: Sandipta BhanjaPosted: 03:00 PM Feb 17, 2026Updated: 04:07 PM Feb 17, 2026

সিনেপর্দায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বর্ণময় ক্রিকেট কেরিয়ার থেকে ব্যক্তিগতজীবন, কবে আসছে? সেই প্রশ্ন আজকের নয়, বিগত দু'তিন বছর ধরেই দর্শকদের কৌতূহল, উৎকণ্ঠার অন্ত নেই। পর্দায় প্রিন্স অফ ক্যালকাটার ভূমিকায় 'দাদাগিরি' দেখাবেন রাজকুমার রাও। মাস কয়েক আগেই জানা গিয়েছিল যে, আদা-জল খেয়ে ময়দানে নেমে পড়েছেন বলিপর্দার 'মালিক'। তবে এবার চর্চায় রাজকুমার রাওয়ের শারীরিক গড়ন। সম্প্রতি এক অনুষ্ঠানে অভিনেতার স্থূলকায় চেহারা দেখে অনুরাগীদের কৌতূহল, এহেন 'ফিজিক্যাল ট্রান্সফরমেশন' কি মহারাজের বায়োপিকের জন্য? জল্পনা শুরু হতেই মুখ খুললেন রাজকুমার রাও খোদ।

Advertisement

অতীতে 'ট্র্যাপড' সিনেমার জন্য হোক কিংবা 'বোস' ছবিতে নেতাজির চরিত্রায়ণের জন্য, রাজকুমার কোনওদিনই প্রস্থেটিক মেকআপের আশ্রয় নেওয়ার পক্ষপাতী নন। অতঃপর তাঁর নতুন লুক নিয়েও যে ভক্তমহলে কৌতূহল থাকবে, তা বলাই বাহুল্য।

চরিত্রের প্রয়োজনে অভিনেতা বরাবরই শারীরিক গড়ন বদলেছেন। অতীতে 'ট্র্যাপড' সিনেমার জন্য হোক কিংবা 'বোস' ছবিতে নেতাজির চরিত্রায়ণের জন্য, রাজকুমার কোনওদিনই প্রস্থেটিক মেকআপের আশ্রয় নেওয়ার পক্ষপাতী নন। অতঃপর তাঁর নতুন লুক নিয়েও যে ভক্তমহলে কৌতূহল থাকবে, তা বলাই বাহুল্য। সাম্প্রতিক এক অনুষ্ঠানে দেখা যায়, প্রায় ৯-১০ কেজি ওজন বাড়িয়েছেন রাজকুমার রাও। শুধু তাই নয়, মাথার চুলও কমে গিয়েছে অনেকটা। অভিনেতার এহেন অবতার প্রকাশ্যে আসার পরই অনুরাগীরা উদ্বিগ্ন হয়ে পড়েন, তাহলে কি রাজকুমার অসুস্থ? যদিও এহেন গুঞ্জনযজ্ঞের মাঝেই বোমা ফাটান অভিনেতার স্ত্রী পত্রলেখা। তাঁর সুবাদেই জানা যায়, এক বায়োপিকের জন্য বহু কসরত করে বাস্তবেই চেহারায় এমন আমূল পরিবর্তন এনেছেন রাজকুমার। এরপরই প্রশ্ন ওঠে, তাহলে কি প্রিন্স অফ ক্যালকাটার বায়োপিকের প্রস্তুতিতে মগ্ন অভিনেতা?

রাজকুমার রাও। ফাইল ছবি

জল্পনার মাঝেই এবার রাজকুমার রাও বড় খবর ফাঁস করলেন। অভিনেতা জানান, খ্যাতনামা সরকারি আইনজীবী তথা রাজ্যসভার সাংসদ উজ্জ্বল নিকমের আসন্ন বায়োপিক 'নিকম'-এর জন্যেই পিৎজা, প্রিয় আলুর পরোটা, বিরিয়ানি খেয়ে ৯-১০ কেজি ওজন বাড়িয়েছেন তিনি। রাজকুমার বলছেন, "আমি কোনওদিনই প্রস্থেটিকে বিশ্বাসী নই। চরিত্রের প্রয়োজনে আমাকে শারীরিক গড়ন বদলাতে হলেও, আমি সেটা করতে ভালোবাসি। সিনেমাটা মুক্তি পেলে আমার কসরত দেখতে পাবেন আপনারা। তবে এবার আমার চেহারা বদলানোর সময় এসেছে। কারণ অতিরিক্ত ওজন ঝরিয়ে আমাকে 'দাদা' সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের জন্য প্রস্তুত হতে হবে।" মহারাজের বায়োপিকে অভিনয় করার জন্য তিনি যে নার্ভাস, সেকথা আগেই জানিয়েছিলেন রাজকুমার রাও। সৌরভের চরিত্র আত্মস্থ করার জন্য বাংলা বলাও শিখে ফেলেছেন অভিনেতা। তবে রাজকুমারকে প্রিন্স অফ ক্যালকাটার ভূমিকায় দেখার জন্য আরেকটু ধৈর্য ধরতে হবে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement