shono
Advertisement
Ram Charan-PM Modi

মোদির কাছে বাংলার গৌরবের গল্প শুনলেন রামচরণ, আলোচনা 'বিকশিত ভারত' নিয়েও

'মোদিজি পশ্চিমবঙ্গের গল্প শোনালেন', কোন প্রসঙ্গে রামচরণের কাছে বাংলার গল্প তুলে ধরলেন প্রধানমন্ত্রী?
Published By: Sandipta BhanjaPosted: 07:31 PM May 29, 2026Updated: 08:22 PM May 29, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে রামচরণের (Ram Charan-PM Modi) সাক্ষাৎ নিয়ে সিনেদুনিয়ায় জল্পনা-কল্পনার অন্ত নেই। প্রশ্ন উঠেছে, দক্ষিণী তারকা কি বিজেপিতে যোগ দিচ্ছেন? আসলে রাজনৈতিক ময়দানের ব্যক্তিত্বদের সঙ্গে তারকাদের আলাপ, আলোচনার খবর প্রকাশ্যে এলে এহেন কৌতূহল অস্বাভাবিক নয়! রামচরণের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। এবার মোদি সাক্ষাত-স্মৃতির ঝুলি উপুড় করে নিজেই ধোঁয়াশা সরালেন দাক্ষিণাত্যভূমের সুপারস্টার।

Advertisement

"ঠিক সেসময়েই মোদিজি আমাকে পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত অঞ্চলের গল্প শোনান। তিনি বলেন, বহু বছর আগে গ্রামবাংলার এক ফুটবলার ভারতের হয়ে খেলেছিলেন।"

রামচরণ জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে নিছক সৌজন্য সাক্ষাৎই সেরেছিলেন তিনি। যেখানে শুধু মাত্র সিনেমা এবং 'বিকশিত ভারত' নিয়ে আলোচনা হয়। কীরকম? রামচরণের মন্তব্য, "উনি আমার আসন্ন সিনেমা 'পেড্ডি'র বিষয়বস্তু সম্পর্কে জানতে চেয়েছিলেন। আমি মোদিজিকে বলেছিলাম, এটা নতুন, প্রগতিশীল ভারতের গল্প এবং আমাদের দেশের গ্রামগুলিকে স্বাবলম্বী করে তোলার গল্প। ঠিক সেসময়েই মোদিজি আমাকে পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত অঞ্চলের গল্প শোনান। তিনি বলেন, বহু বছর আগে গ্রামবাংলার এক ফুটবলার ভারতের হয়ে খেলেছিলেন। আর আজ সেই গ্রামের ৮৫ জনেরও বেশি মানুষ ফুটবল খেলেন।" আসলে রামচরণের 'পেড্ডি' সিনেমার প্রেক্ষাপটও খানিকটা সেরকমই। বহু প্রতীক্ষিত মেগাবাজেট এই ছবিতে দক্ষিণের প্রত্যন্ত অঞ্চলের এক কুস্তিগীরের ভূমিকায় দেখা যাবে রামচরণকে। যে দৌড়, কুস্তি থেকে মুগুরভাজার মতো বিভিন্ন বিষয়ে পারদর্শী। আসলে ভারতের বিভিন্ন প্রান্তের প্রত্যন্ত অঞ্চলে এহেন বহু 'ট্য়ালেন্ট' সুপ্ত রয়েছে। সেসব প্রসঙ্গ উত্থাপন করেই মোদির সঙ্গে 'বিকশিত ভারত' নিয়ে আলোচনা হয় দক্ষিণী তারকার।

'পেড্ডি'তে রামচরণ। ছবি- সংগৃহীত

পালোয়ানের ভূমিকায় অভিনয়ের জন্য এহেন শরীরী গড়ন পেতে কম খাটুনি খাটতে হয়নি রামচরণকে! জানেন কীরকম কড়া রুটিনের মধ্য দিয়ে যেতে হয়েছে দক্ষিণী তারকাকে? আট মাস ধরে রোজ ভোর সাড়ে পাঁচটায় উঠে সোজা চলে যেতেন আখাড়ায়। সেখানে কুস্তির পাশাপাশি মুগুড়ও ভাজতে হত।

রামচরণ এও বলেন যে, "বর্তমানে দক্ষিণ ভারতের বেশ কিছু সিনেমা শহুরে প্রেক্ষাপটের পরিবর্তে ছোট শহর এবং গ্রামগুলোর পটভূমিতেই তৈরি হচ্ছে। যেগুলো শুধু শহরকেন্দ্রিক নয়, বরং গ্রাম-মফস্বলের প্রেক্ষাপটে। কারণ ভারতের তীরন্দাজি দলে এমন অনেক আদিবাসী খেলোয়াড় রয়েছেন, যাদের মধ্যে সহজাতভাবেই এহেন প্রতিভা বিদ্যমান। গ্রাম থেকে উঠে আসা এমন প্রতিভারা যখন যথাযথ স্বীকৃতি পান, তখন তা সত্যিই গর্বের বিষয় হয়ে ওঠে।" তিনি বলেন। জুন মাসের ৪ তারিখ মুক্তি পাচ্ছে 'পেড্ডি'। তার প্রাক্কালেই মোদি সাক্ষাতের কথা ভাগ করে নিলেন রামচরণ। 'পেড্ডি'র জন্য নিজেকে ভেঙেচুরে পালোয়ানের মতো শরীর গড়ন তৈরি করেছেন তিনি। যে লুক দেখে 'থ' ভক্তরা। ফার্স্ট লুকে কখনও গদা হাতে আবার কখনও বা মুগুড় ভাজতে দেখা গিয়েছে তাঁকে। তবে পালোয়ানের ভূমিকায় অভিনয়ের জন্য এহেন শরীরী গড়ন পেতে কম খাটুনি খাটতে হয়নি রামচরণকে! জানেন কীরকম কড়া রুটিনের মধ্য দিয়ে যেতে হয়েছে দক্ষিণী তারকাকে? আট মাস ধরে রোজ ভোর সাড়ে পাঁচটায় উঠে সোজা চলে যেতেন আখাড়ায়। সেখানে কুস্তির পাশাপাশি মুগুড়ও ভাজতে হত। শুধু তাই নয়! পেশির পোক্ত গড়নের জন্য সিংহভাগ মানুষ যেখান প্রাণীজ প্রোটিনের দিকে হাঁটেন, সেখানে কয়েক মাস শুধু নিরামিষ খেয়েছেন রামচরণ। কারণ গদা চালানোয় পারদর্শী হতে হয়েছে তাঁকে। উপরন্তু আয়াপ্পা দীক্ষার জন্য ৪২ দিন নিয়ম পালনও করতে হয়েছিল সেসময়ে। বাকি কেরামতি লুকেই দেখিয়েছেন রামচরণ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement