shono
Advertisement
Anik Dutta

সম্পন্ন অনীকের অন্ত্যেষ্টিক্রিয়া, শেষযাত্রায় রবীন্দ্রসঙ্গীত গাইতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন মেয়ে

একদিকে কেওড়াতলায় যখন অনীকের অন্ত্যেষ্টিক্রিয়া চলছে, তখন আকাশও যেন বারিধারায় অঝোরে কাঁদছে। পঞ্চভূতে বিলীন 'অপরাজিত' অনীক দত্ত। এদিন শেষযাত্রায় গোড়া থেকেই ছিলেন রুদ্রনীল ঘোষ, অগ্নিমিত্রা পাল-সহ অনেকে।
Published By: Sandipta BhanjaPosted: 02:42 PM May 29, 2026Updated: 05:07 PM May 29, 2026

শুক্রবার দুপুর ১টা। নন্দন, টালিগঞ্জের এনটিওয়ান স্টুডিও হয়ে কেওড়াতলায় মহাশ্মশানে পৌঁছল অনীক দত্তর নিথর দেহ। পরিচালকের বিদায় বেলায় আজ আকাশও যেন ভারী। একদিকে কেওড়াতলায় যখন অনীকের অন্ত্যেষ্টিক্রিয়া (Anik Dutta Last Rites) চলছে, তখন আকাশও যেন বারিধারায় অঝোরে কাঁদছে। সিনেইন্ডাস্ট্রির বন্ধু-সহকর্মী, পরিবার, ঘনিষ্ঠবৃত্তের মাঝে রীতি মেনে পরিচালকের শেষকৃত্য সারলেন কন্যা ঐশী দত্ত। পাশেই ছিলেন অনীকের প্রাক্তন স্ত্রী সন্ধি দত্ত।

Advertisement

এদিন এনটিওয়ান স্টুডিওতে যখন পরিচালকের মরদেহ শায়িত, তখন দেবব্রত বিশ্বাসের 'আছে দুঃখ, আছে মৃত্যু' গানে পরিবেশ যেন আরও আবেগঘন হয়ে ওঠে। গানে গানে শেষ বিদায় জানানো হয় অনীককে। গলা মেলালেন উপস্থিত সকলেই।

'পুরানো সেই দিনের কথা' গাইতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন ঐশী দত্ত। ছবি- শুভজিৎ মুখোপাধ্যায়

পঞ্চভূতে বিলীন 'অপরাজিত' অনীক দত্ত। এদিন শেষযাত্রায় গোড়া থেকেই ছিলেন রুদ্রনীল ঘোষ, অগ্নিমিত্রা পাল, লগ্নজিতা চক্রবর্তী, সৃজিত মুখোপাধ্যায়, সৌরসেনী মৈত্র, চূর্ণী গঙ্গোপাধ্যায়-সহ আরও অনেকে। এদিন এনটিওয়ান স্টুডিওতে যখন পরিচালকের মরদেহ শায়িত, তখন দেবব্রত বিশ্বাসের 'আছে দুঃখ, আছে মৃত্যু' গানে পরিবেশ যেন আরও আবেগঘন হয়ে ওঠে। গানে গানে শেষ বিদায় জানানো হয় অনীককে। গলা মেলালেন উপস্থিত সকলেই। বাবার নিথর দেহের পাশে বসে রবীন্দ্রসঙ্গীত গাইতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন কন্যা ঐশী দত্ত। পরিচালককে শ্রদ্ধা জানাতে তাঁর প্রিয় রবীন্দ্রসঙ্গীত 'আগুনের পরশমণি' গাইলেন গৌতম ঘোষ, ঊষসী চক্রবর্তীরাও।

প্রয়াত পরিচালকের আত্মার শান্তি কামনা করে জিৎ বলেন, “এরকম ঘটনায় কী আর বলব!” বর্ষীয়ান রাজনীতিবিদ বিমান বসুর কণ্ঠেও বেদনার সুর।

অভিনেতা জিৎও উপস্থিত ছিলেন। প্রয়াত পরিচালকের আত্মার শান্তি কামনা করে বলেন, “এরকম ঘটনায় কী আর বলব!” বর্ষীয়ান রাজনীতিবিদ বিমান বসুর কণ্ঠেও বেদনার সুর। তাঁর কথায়, অনীক দত্তর মতো পরিচালককে হারানো ইন্ডাস্ট্রিতে গভীর শূন্যতা সৃষ্টি করল। অনীকের অন্তিমযাত্রায় রুদ্রনীলের প্রতিশ্রুতি, পূর্বতন সরকার অনীক দত্তর যে সকল ছবি নন্দনে প্রদর্শনে বাধা দিয়েছিল বর্তমান সরকার খুব শীঘ্রই সেইসব ছবি এখানে দেখাবে। নন্দন চত্ত্বরে দাড়িয়ে বিজেপি সরকারের তরফে অভিনেতা-বিধায়কের কড়া বার্তা, যোগ্যতা অনুযায়ী কাজ হবে। কোনও স্বৈরাচার চলবে না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement