শেষমুহূর্তে 'ডন ৩' সিনেমা ছেড়ে মারাত্মক বিপাকে পড়েছেন রণবীর সিং। অগ্রিম পারিশ্রমিক নিয়েও পরিচালক-প্রযোজক ফারহান আখতারকে শুটিং শুরুর ঠিক আগে নাকানি-চোবানি খাওয়ানোর জেরে সুপারস্টারের উপর নেমে এসেছে 'শাস্তির খাঁড়া'। সম্প্রতি রণবীরের বিরুদ্ধে 'অসহযোগিতার নির্দেশিকা' জারি করেছে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ। তাহলে কি ভবিষ্যতে বলিউডের কোনও সিনেমায় রণবীর সিংকে দেখা যাবে না? এহেন কৌতূহলে যখন অনুরাগীদের রাতের ঘুম উড়েছে, তখন ফারহান-রণবীরের তরজা মেটাতে ময়দানে বলিউডের আসল 'ডন' সলমন খানের অবতরণ।
বিতর্কের আবহে যখন বলিউডের আর কোনও তারকা রণবীরের হয়ে সুর চড়াননি, তখন মধ্যস্থতা করে সমস্যা সমাধানের জন্য এগিয়ে এলেন সলমন খান। খবর, সম্প্রতি রণবীর এবং ফারহান, দুই তারকাকেই ফোন করে সমস্যা মিটিয়ে নেওয়ার কথা পরামর্শ দিয়েছেন ভাইজান।
আচমকা 'ডন ৩' থেকে সরে দাঁড়ানোয় গত সোমবারই ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের তরফে রণবীরের বিরুদ্ধে 'অসহযোগিতার নির্দেশিকা' জারি করা হয়েছে। অর্থাৎ ভবিষ্যতে 'ধুরন্ধর' অভিনেতার কোনও প্রজেক্টের ক্ষেত্রে কলাকুশলীদের অসহযোগিতার মুখে পড়ার সম্ভবনা প্রবল। এমতাবস্থায় রণবীরের সিংয়ের আগামী প্রজেক্টগুলির ভবিষ্যৎ কী হবে? সেই বিষয়ে ইতিমধ্যেই মায়ানগরীর সেলেবপাড়ায় ফিসফাস শুরু হয়েছে! এমন বিতর্কের আবহে যখন বলিউডের আর কোনও তারকা রণবীরের হয়ে সুর চড়াননি, তখন মধ্যস্থতা করে সমস্যা সমাধানের জন্য এগিয়ে এলেন সলমন খান। খবর, সম্প্রতি রণবীর এবং ফারহান, দুই তারকাকেই ফোন করে সমস্যা মিটিয়ে নেওয়ার কথা পরামর্শ দিয়েছেন ভাইজান। প্রযোজক-অভিনেতা উভয়পক্ষকেই সলমনের উপদেশ, "কোনও তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ ছাড়াই যদি বিষয়টা নিজেদের মধ্যে আলোচনা করেই মিটিয়ে নেওয়া যায়, দেখো।"
সলমন খান
রণবীর সিংকে অত্যন্ত স্নেহ করেন সলমন। পাশাপাশি আখতার পরিবারের সঙ্গেও শৈশব থেকেই সলমনের সুসম্পর্ক। কারণ, সলমনের বাবা সেলিম খান ও ফারহানের বাবা জাভেদ আখতার ছিলেন বলিউডের একসময়কার দাপুটে চিত্রনাট্যকারজুটি।
আসলে রণবীর সিংকে অত্যন্ত স্নেহ করেন সলমন। পাশাপাশি আখতার পরিবারের সঙ্গেও শৈশব থেকেই সলমনের সুসম্পর্ক। কারণ, সলমনের বাবা সেলিম খান ও ফারহানের বাবা জাভেদ আখতার ছিলেন বলিউডের একসময়কার দাপুটে চিত্রনাট্যকারজুটি। হিন্দি সিনেদুনিয়ায় যাঁরা সেলিম-জাভেদ জুটি বলেই পরিচিত। বলিউড মাধ্যম সূত্রে খবর, 'ডন ৩' বিতর্ক মেটাতে ফারহান এবং রণবীর দুজনকেই ফোন করে সলমন ব্যক্তিগতভাবে অনুরোধ করেন যেন যত দ্রুত সম্ভব এই সমস্যা নিজেদের মধ্যে কথা বলেই তাঁরা মিটিয়ে নেন। এই বিতর্কের জেরে কারও কোনও কাজ যেন ক্ষতিগ্রস্থ না হয়। কানাঘুষো, প্রযোজক-পরিচালক ফারহান আখতারকে নাকি ফোন করে সলমন এও বলেন যে, গত কয়েক দশক ধরেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে 'সৃজনশীল মতপার্থক্য' রয়েছে। এটা বিশাল কোনও ব্যাপার নয়। শোনা যাচ্ছে, FWICE-এর 'অসহযোগিতার নির্দেশিকা' জারির পর রণবীর সিংয়ের সঙ্গে দীর্ঘক্ষণ ফোনালাপ হয় ভাইজানের। এবিষয়ে 'ধুরন্ধর' অভিনেতার কী মনে করছেন? সেটাও বোঝার চেষ্টা করেন সলমন খান। আসলে ভাইজান চাইছেন, 'ডন'-এর তৃতীয় ফ্র্যাঞ্চাইজির কাজ যেন কোনওভাবেই আটকে না যায়। সলমনের মধ্যস্থতায় এবার কি সমস্যা মিটবে? নজর থাকবে সেদিকে।
