shono
Advertisement
Ranveer Singh

'ডন ৩' বিতর্কের মাঝেই ফারহান-জোয়ার মানভঞ্জনের চেষ্টা! রণবীরের 'ধুরন্ধর' টনিকে বরফ গলল?

'ডন ৩' বিতর্কে এবার নাটকীয় মোড়। লেটেস্ট রিপোর্ট মোতাবেক, রণবীর সিং প্রযোজক-অভিনেতা ফারহান আখতারের সঙ্গে বিষয়টা নিয়ে বোঝাপরা করতে চেয়েছিলেন। জোয়া আখতারের কাছেও কাজের প্রস্তাব নিয়ে গেলে খালি হাতেই ফিরতে হয় 'ধুরন্ধর' রণবীরকে।
Published By: Kasturi KunduPosted: 05:38 PM May 31, 2026Updated: 05:38 PM May 31, 2026

'ধুরন্ধর' ফ্র্যাঞ্চাইজির নজিরবিহীন সাফল্যের পর 'ডন ৩' থেকে মুখ ফিরিয়েছিলেন রণবীর সিং। অগ্রিম পারিশ্রমিক নিয়েও কাজ না করায় মোটা টাকা ক্ষতি হয়েছে, দাবি প্রযোজক ফারহান আখতার। বিতর্কের জল গড়িয়েছে বহুদূর। ‘ডন ৩’ ইস্যুতে ‘ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ’বলিউডে ‘নিষিদ্ধ’ করেছে রণবীরকে। চলমান বিতর্কে এবার নাটকীয় মোড়। লেটেস্ট রিপোর্ট মোতাবেক, রণবীর সিং প্রযোজক-অভিনেতা ফারহান আখতারের সঙ্গে বিষয়টা নিয়ে বোঝাপরা করতে চেয়েছিলেন। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ‘ধুরন্ধর’ অভিনেতা সম্প্রতি ফারহান আখতারকে অন্য ছবির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার প্রস্তাব দিয়েছেন। পেশাগত সম্পর্ক মেরামতের খাতিরেই নাকি রণবীরের এই 'ধুরন্ধর' পদক্ষেপ।

Advertisement

'ডন ৩' নয়, অন্য একটি প্রোজেক্টে কাজের ইচ্ছেপ্রকাশ করেছেন। কিন্তু, রণবীরের কথায় বরফ গলেনি। 'ডন ৩' বিতর্ক যেন কিছুতেই থামছে না। অন্যদিকে রণবীরও তাঁর চেষ্টায় কোনও ত্রুটি রাখছেন না। ফারহানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে বোন জোয়া আখতারেরো শরণাপন্ন হয়েছেন রণবীর। সাম্প্রতিক অতীতে জোয়ার সঙ্গে 'গাল্লি বয়' ছবিতে কাজ করেছিলেন অভিনেতা। পুরনো স্মৃতি উসকে তাঁর সঙ্গেও একটি ছবিতে কাজ করার প্রস্তাব নিয়ে গিয়েছিলেন রণবীর সিং। প্রযোজক-অভিনেতার বোনের তরফেও কোনও ইতিবাচক প্রতিক্রিয়া পাননি বলেই খবর।

মিডিয়া রিপোর্ট মোতাবেক, 'ডন ৩' বিতর্কের মাঝে এই মুহূর্তে ফারহান আখতার বা জোয়া আখতার কেউই রণবীর সিংয়ের সঙ্গে কাজ করতে আগ্রহী নন। জানা যাচ্ছে, এই প্রস্তাবটি ফারহান এবং তাঁর প্রোডাকশন পার্টনার ঋতেশ সিধওয়ানিকে দেওয়া হলে তা অবিলম্বে প্রত্যাখ্যান করা হয়। শেষমুহূর্তে 'ডন ৩' সিনেমা ছাড়ার মাশুল গুনছেন রণবীর সিং। তাঁর মাথার উপর ঝুলছে 'শাস্তির খাঁড়া'! 

'ডন ৩' বিতর্কের মাঝেই ফারহান-জোয়ার দরবারে রণবীর

ফারহান-রণবীরের তরজা মেটাতে ময়দানে বলিউডের আসল 'ডন' সলমন খানের অবতরণ। যখন বলিউডের আর কোনও তারকা রণবীরের হয়ে সুর চড়াননি, তখন মধ্যস্থতা করে সমস্যা সমাধানের জন্য এগিয়ে এলেন সলমন খান। খবর, সম্প্রতি রণবীর এবং ফারহান, দুই তারকাকেই ফোন করে সমস্যা মিটিয়ে নেওয়ার কথা পরামর্শ দিয়েছেন ভাইজান। প্রযোজক-অভিনেতা উভয়পক্ষকেই সলমনের উপদেশ, "কোনও তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ ছাড়াই যদি বিষয়টা নিজেদের মধ্যে আলোচনা করেই মিটিয়ে নেওয়া যায়, দেখো।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement