shono
Advertisement

‘পদ্মাবতী’ মুক্তি স্থগিত রাখার আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট

সেন্সর বোর্ডের হাতে এবার ছবির ভাগ্য। The post ‘পদ্মাবতী’ মুক্তি স্থগিত রাখার আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট appeared first on Sangbad Pratidin.
Posted: 04:55 PM Nov 10, 2017Updated: 01:28 PM Sep 25, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিছুটা হলেও স্বস্তি হয়তো পেলেন পরিচালক সঞ্জয় লীলা বনশালি, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, শাহিদ কাপুররা। ছবির মুক্তির বিরুদ্ধে স্থগিতাদেশ দেওয়ার আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। জানিয়ে দিল, এ বিষয়ে কোনও মতামতই দেবে না শীর্ষ আদালত।

Advertisement

সঞ্জয়ের ছবিতে ইতিহাসকে বিকৃত করা হয়েছে। রাজপুত রানিকে অপমান করা হয়েছে। এই অভিযোগেই ছবির মুক্তির উপর নিষেধাজ্ঞা চেয়ে পিটিশন দাখিল করা হয়েছিল শীর্ষ আদালতে। সেই আবেদনই শুক্রবার খারিজ করে দেওয়া হল। সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, এ বিষয়ে কোনও সিদ্ধান্ত আদালত নেবে না। যা সিদ্ধান্ত নেওয়ার সেন্ট্রাল বোর্ড ফিল্ম অফ বোর্ড সার্টিফিকেশন নেবে। সিবিএফসি একটি স্বায়ত্তশাসিত সংগঠন। এর কাজে সর্বোচ্চ আদালতও হস্তক্ষেপ করবে না।

[আপত্তিকর পোজে ঐশ্বর্যের ছবি, ফটোগ্রাফারকে কী করলেন অভিষেক?]

অনেকে মনে করছেন, এখানেই নতুন বিপদ অপেক্ষা করছে সঞ্জয় লীলা বনশালির পদ্মাবতীর জন্য। কারণ শোনা গিয়েছে, ছবিটিকে এখনও সেন্সরের ছাড়পত্রের জন্য পাঠানোই হয়নি। এদিকে ইতিমধ্যেই ছবির বিরুদ্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে চিঠি লিখেছেন সিবিএফসি-রই এক সদস্য। অর্জুন গুপ্তা নামের ওই সদস্য চিঠিতে জানিয়েছেন, এই ছবির মাধ্যমে রানি পদ্মাবর্তীর শৌর্যকে কলঙ্কিত করেছেন সঞ্জয় লীলা বনশালি। এর বিরুদ্ধে কেবল রাজপুত সংগঠনই নয় সারা দেশ  নাকি প্রতিবাদ জানাচ্ছে। সে কারণে তিনি চান সঞ্জয়ের মতো পরিচালকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করা হোক। তাহলে এই ধরনের ছবি করা তিনি বন্ধ করবেন।

এদিকে ছবির বিরুদ্ধে মুখ খুললেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। সর্বভারতীয় সংবাদ সংস্থা এএনআই-কে তিনি বলেন, দুবাইয়ের মানুষরা চান মুসলিম রাজাদের গৌরবান্বিত করে দেখানো হোক। সেই ট্রেন্ড বেশ কয়েকদিন ধরেই শুরু হয়েছে। ‘জোধা আকবর’ ছবির সময়ও তাই দেখানো হয়েছিল। এ ছবি তৈরির জন্য টাকা কোথা থেকে আসছে তা খতিয়ে দেখা প্রয়োজন। এর জন্য ইডির তদন্ত করা উচিত বলে মনে করেন তিনি।

#WATCH S.Swamy speaks on #Padmavati,says,’must see if there is intn’l conspiracy in it, Dubai’s ppl want Muslim kings to be shown as heroes’ pic.twitter.com/vgwO6EkKj7

— ANI (@ANI) November 10, 2017

অবশ্য কিছুদিন আগেই সঞ্জয় একটি ভিডিও প্রকাশ করে জানিয়ে দিয়েছেন, এমন কোনও চেষ্টা তাঁর ছবিতে করা হয়নি। আলাউদ্দিন খিলজি ও রানি পদ্মাবতীর মধ্যে কোনও প্রেমের দৃশ্য দেখানো হয়নি। স্বপ্নের মাধ্যমেও নয়। পরিচালকের এ দাবি মানতে বরাবরই মানতে নারাজ কর্ণি সেনা। মরু শহরে তো তাঁরা ছবির সেটে ভাঙচুর করেছেনই, দীপিকার পোস্টারও পোড়ানো হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে বিক্ষোভে শামিল হয়েছে রাজপুতানা সংগঠন, ব্রাহ্মণ মহাসভা ও একাধিক বিজেপি বিধায়ক, সাংসদও। এমন অবস্থায় ছবি পয়লা ডিসেম্বর মুক্তি পাওয়া এখন প্রসূন জোশীর সেন্সরের হাতেই নির্ভর করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

[নায়কের প্রেমে পাগল হয়ে আত্মহত্যার হুমকি, পুলিশের দ্বারস্থ বরুণ]

The post ‘পদ্মাবতী’ মুক্তি স্থগিত রাখার আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার