shono
Advertisement
Shah Rukh Khan

বড়দিনের বক্সঅফিস কাঁপাবে 'কিং'! নয়া ঝলকেই হুঁশিয়ারি শাহরুখের

কানাঘুষো, ভারতের বিভিন্ন রাজ্যের প্রায় দশ হাজারেরও বেশি স্ক্রিনে মুক্তি পাবে 'কিং'! এহেন রাজসূয় যজ্ঞের নেপথ্যে শাহরুখ ঘনিষ্ঠ ডিস্ট্রিবিউটর সংস্থা। ছবিতে বুড়ো হাড়েই হাইভোল্টেজ অ্যাকশন দৃশ্যে 'ভেলকি' দেখাবেন শাহরুখ খান।
Published By: Sandipta BhanjaPosted: 02:34 PM Apr 24, 2026Updated: 03:06 PM Apr 24, 2026

কোভিড পরবর্তী অধ্যায়ে তেইশ সালে একা হাতে ধুঁকতে থাকা হিন্দি সিনেইন্ডাস্ট্রির বক্স অফিস চাঙ্গা করেছিলেন। বাদশার বুড়ো হাড়ের ভেলকিতে পিছু হঠতে বাধ্য হয়েছিল দক্ষিণী সিনেইন্ডাস্ট্রিও! বছর তিনেক পেরিয়ে এবার ছাব্বিশ সালের শীতের সিনেবাজার সরগরম করার হুঁশিয়ারি দাগলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। মাসখানেক আগেই আগাম আভাস মিলেছিল যে চলতি বছরের বড়দিনের পর্দায় 'কিং'-এর অবতরণ ঘটতে চলেছে। এবার নতুন ঝলক প্রকাশ্যে এনে সেই জল্পনাতেই সিলমোহর বসাল প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট।

Advertisement

বাদশা ঘনিষ্ঠ ডিস্ট্রিবিউটর সংস্থা 'পেন মারুধর' ২৫০ কোটি টাকায় 'কিং'-এর থিয়েট্রিক্যাল স্বত্ব কিনেছে। শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্টের সঙ্গে এই সংস্থার দীর্ঘদিনের সম্পর্ক। এর আগেও 'জওয়ান', 'ডাঙ্কি', 'জিরো', 'বদলা', 'ইত্তেফাক' সহ বহু ছবি মুক্তির নেপথ্যে রয়েছে এই সংস্থা। কানাঘুষো, ভারতের বিভিন্ন রাজ্যের প্রায় দশ হাজারেরও বেশি স্ক্রিনে মুক্তি পাবে 'কিং'।

ঘোষণার পর থেকেই ৪০০ কোটি বাজেটের এই অ্যাকশনধর্মী ছবি ঘিরে সিনেপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে। শুক্রবার প্রযোজনা সংস্থার তরফে উন্মোচিত ঝলকে ফের অ্যাকশন হিরো অবতারে নজর কাড়লেন কিং খান। ক্যাপশনে উল্লেখ, 'এমন এক গর্জন, যা পুরো রাজত্বকে কাঁপিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। 'কিং' আসছে ২০২৬ সালের ২৪ ডিসেম্বর।' দিন দুয়েক আগেই জানা যায়, বাদশা ঘনিষ্ঠ ডিস্ট্রিবিউটর সংস্থা 'পেন মারুধর' ২৫০ কোটি টাকায় 'কিং'-এর থিয়েট্রিক্যাল স্বত্ব কিনেছে। শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্টের সঙ্গে এই সংস্থার দীর্ঘদিনের সম্পর্ক। এর আগেও 'জওয়ান', 'ডাঙ্কি', 'জিরো', 'বদলা', 'ইত্তেফাক' সহ বহু ছবি মুক্তির নেপথ্যে রয়েছে এই সংস্থা। কানাঘুষো, ভারতের বিভিন্ন রাজ্যের প্রায় দশ হাজারেরও বেশি স্ক্রিনে মুক্তি পাবে 'কিং'। এহেন রাজসূয় যজ্ঞের নেপথ্যে শাহরুখ ঘনিষ্ঠ ডিস্ট্রিবিউটর সংস্থা। অতঃপর বড়দিন থেকেই যে বক্স অফিসে অশ্বমেধের ঘোড়া ছোটাবেন 'কিং', তা বলাই বাহুল্য।

'কিং' লুকে শাহরুখ খান। ছবি: সোশাল মিডিয়া

উল্লেখ্য, এই সিনেমার হাত ধরেই বড়পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছেন বাদশাকন্যা সুহানা খান। খবর, শাহরুখ নিজে মেয়েকে তুখড় অ্যাকশন সিকোয়েন্সের জন্য প্রশিক্ষণ দিয়েছেন। অতঃপর এই ছবি নিয়ে যে দর্শকমহলে আলাদা উন্মাদনা থাকবে, তা বলাই বাহুল্য। কেমন চরিত্রে দেখা যাবে শাহরুখকে? ‘কিং’ ঘোষণার পর থেকেই এহেন কৌতূহল তুঙ্গে। সম্প্রতি নিজেই হালকা ইঙ্গিত দিয়ে কৌতূহলের পারদ চড়িয়েছেন বলিউড বাদশা। শাহরুখ জানান, "কিং-এর গল্পটা ভীষণ ইন্টারেস্টিং। সিদ্ধার্থ, সুজয়রা খুব যত্ন নিয়ে চরিত্রটা সাজিয়েছেন। কিং আদতেই মন্দ লোক। একজন খুনি। অনেক মানুষ করেছে । তাই কিং আদতেও কতটা ভিলেন, আশা করি সেটা আর বলার অপেক্ষা রাখে না। ভীষণ ডার্ক ক্যারেক্টার। ধূসর চরিত্র আর কী! মারাত্মক নির্মম, খতরনাক একজন মানুষ কিং। তাহলে বুঝতেই পারছেন ছবিতে আমার চরিত্রটা কেমন?" কানাঘুষো, ছবিতে একই চরিত্রে ভিন্ন সময়কালের প্রেক্ষাপটে ধরা দেবেন শাহরুখ। যুবক বয়সে রাঘব জুয়ালের সঙ্গে সংঘাতে জড়াবেন আর বৃদ্ধ বাদশাকে দেখা যাবে অভিষেক বচ্চনের সম্মুখ সমরে। তবে দু’ক্ষেত্রেই তুখড় অ্যাকশন সিকোয়েন্স রয়েছে কিং খানের। অতঃপর বুড়ো হাড়েই হাইভোল্টেজ অ্যাকশন দৃশ্যে 'ভেলকি' দেখাবেন শাহরুখ, তা বলাই বাহুল্য।

'কিং' শাহরুখ খান। ছবি- ইনস্টাগ্রাম

উল্লেখ্য, দর্শক-অনুরাগীদের কাছে শাহরুখ ‘রোম্যান্স কিং’ হলেও কেরিয়ারের গোড়া থেকে বহুবার ‘ব্যাড বয়’ হিসেবে ধরা দিয়েছেন। সে তালিকায় ‘ডর’, ‘আনজাম’, ‘বাজিগর’, ‘ডন’-এর মতো ছবিগুলি রয়েছে। কিন্তু ষাটের দোরগোড়ায় এসে ফের কেন এমন হাইভোল্টেজ খলচরিত্র বাছলেন তিনি? এপ্রসঙ্গে শাহরুখ জানিয়েছিলেন, “অভিনেতা হিসেবে বিভিন্ন ধরনের চরিত্র নিয়ে এক্সপেরিমেন্ট করা খুব দরকার। বিশেষ করে একেকটা গল্পকে একেক আঙ্গিকে দর্শকদের পাতে পরিবেশন করাটা ভীষণ গুরুত্বপূর্ণ। কোনওটা রোম্যান্টিক, কোনওটা কমিক আবার কোথাও নায়ক হিসেবে চরিত্রের মদ্য দিয়ে অনুপ্রেরণা জোগাতে হয়। আর আমি সেটাই চেষ্টা করছি। কারণ ১-২ বছরে হয়তো একটা বড়মাপের ভালো সিনেমা করি আমি। কারণ আজকাল সিনেমা তৈরি করাও খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাই আমার মনে হয়, যেটুকু কাজ করব সেটা যেন ভালো করে করতে পারি, যাতে দর্শকরা নিরাশ না হন।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement