অভিনেতা-স্বামী গোবিন্দার (Govinda) সঙ্গে সুনীতা আহুজার (Sunita Ahuja) সম্পর্কের টানাপোড়েন নতুন কিছু নয়। গত বছরে এই নিয়ে জলঘোলা হয়েছে বিস্তর। এমনকী স্বামীর বিরুদ্ধে পরকীয়ার মতো অভিযোগ এনেছিলেন সুনীতা। যদিও এ বিষয়ে একেবারেই 'স্পিকটি নট' ছিলেন গোবিন্দা। এখনও প্রায় তাই। এবার আরও বিস্ফোরক সুনীতা। জানালেন বিচ্ছেদের এই চর্চা তাঁকে শারীরিকভাবে কতটা বিধ্বস্ত করেছে। এমনকী মেনোপজের সময় ব্যক্তিগত জীবনে নানা ওঠাপড়ার ফলে ঠিক কোন সমস্যার সম্মুখীন হয়েছেন সুনীতা সেটাও তুলে ধরেন।
সম্প্রতি ফের এক সাক্ষাৎকারে এই নিয়ে মুখ খোলেন সুনীতা। বলেন, "আমি এই আলোচনা থেকে দূরত্ব বজায় রাখতেই চাই সবসময়। আমি এই মুহূর্তে এমন একটা বয়সে দাঁড়িয়ে রয়েছি যেখানে আমার শরীরে নানা পরিবর্তন দেখা দিয়েছে। মেনোপজের মতো বিষয়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমি। এই সময়টা প্রতিটা মেয়ের জীবনেই ভীষণ গুরুত্বপূর্ণ একতা সময়। কারণ এই সময় শরীরে নানা পরিবর্তন আসে। এই সময় শরীরের সঙ্গে সঙ্গে মনেরও যত্নের দরকার। আর তার জন্য পাশে প্রয়োজন স্বামী, সন্তান ও পরিবারকে। কিন্তু আমার ক্ষেত্রে তা হয়নি। ফলে, আমি খুবই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, প্রতিটা মানুষের জীবনেই আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি থাকে। গোবিন্দারও রয়েছে। কিন্তু তার মানে এই নয় যে, যথেচ্ছাচার সারা জীবন চলতে পারে না। একটা বয়সের পর বাইরের কেউ নয়। পরিবার, স্ত্রী-সন্তানই পাশে থাকে। এটাও মাথায় রাখা প্রয়োজন।"
গোবিন্দা ও সুনীতা, ছবি: সোশাল মিডিয়া।
স্বামীর বিরুদ্ধে পরকীয়ার মতো অভিযোগ এনেছিলেন সুনীতা। যদিও এ বিষয়ে একেবারেই 'স্পিকটি নট' ছিলেন গোবিন্দা। এখনও প্রায় তাই। এবার আরও বিস্ফোরক সুনীতা।
সুনীতা ওই সাক্ষাৎকারে আরও বলেন, "গোবিন্দাতার ছোটবেলার ভালোবাসা। তাঁর প্রতি আমার ভালোবাসা আমার টান বলে বোঝাতে পারব না। আমাদের চল্লিশ বছরের সম্পর্ক। আর এত বছরের সম্পর্ক সহজেই ভেঙে যাওয়া সম্ভব নয়। কিন্তু একইসঙ্গে আমি এ কথাও বলতে চাই যে প্রতিটা মেয়েরই জীবনে নানা ওঠাপড়া আসে। তাতে চুপ না থেকে মুখ খোলা খুব দরকার।"
