shono
Advertisement
Susmita Dey

'কুহেলি'ই কেরিয়ারের টার্নিং পয়েন্ট, ওয়েবে আত্মপ্রকাশের অভিজ্ঞতা জানালেন 'কথা' সুস্মিতা

শেষ ধারাবাহিকের রেশ সুস্মিতার মনে এখনও বেশ টাটকা। তবে ওয়েবে যাত্রা একজন অভিনেত্রী হিসেবে তাঁর কেরিয়ারের টার্নিং পয়েন্ট তা বলাই বাহুল্য।
Published By: Kasturi KunduPosted: 03:55 PM May 08, 2026Updated: 06:04 PM May 08, 2026

বাংলা নববর্ষেই নতুন পথচলা শুরু হয়েছে টেলিপাড়ার অত্যন্ত জনপ্রিয় মুখ সুস্মিতা দে-র (Susmita Dey)। 'হইচই'-এর নতুন সিরিজ ‘কুহেলি’র মাধ্যমে ওটিটিতে আত্মপ্রকাশ করলেন ছোট পর্দার 'কথা'। ধারাবাহিকের দৌলতে তিনি এখন বাঙালি দর্শকের ঘরের মেয়ে। সুস্মিতা অভিনীত ধারাবাহিক ‘কথা’তাঁর কেরিয়ারের অন্তম সফল মেগা বললে অত্যুক্তি হবে না। সিরিয়াল শেযষ হতেই মন খারাপ হয়েছিল অনুরাগীদের। আবার কবে পর্দায় দেখা যাবে সেই অপেক্ষাতেই ছিল সুস্মিতার ভক্তরা। অপেক্ষার অবসান ঘটিয়ে ফের দর্শকের দরবারে সুস্মিতা দে। তবে, আর টেলিভিশনের পর্দায় নয় মুঠোফোনে বন্দি অভিনেত্রী। ধারাবাহিক শেষ হতেই কিছু দিনের বিরতি নিয়েই নতুন জার্নি শুরু করেছিলেন। শেষ ধারাবাহিকের রেশ সুস্মিতার মনে এখনও বেশ টাটকা। তবে ওয়েবে যাত্রা একজন অভিনেত্রী হিসেবে তাঁর কেরিয়ারের টার্নিং পয়েন্ট বলাই বাহুল্য।

Advertisement

'কথা' ধারাবাহিকের সেই পুরনো দিনের আবেগে ভেসে সুস্মিতা বলেন, "শেষ দিনে আমরা সবাই ভীষণ ইমোশনাল হয়ে গিয়েছিলাম। ওই প্রোজেক্টটা আমার জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ এবং স্মরণীয়। জীবন পাল্টে দেওয়ার মতো।" সত্যিই ‘কথা’ সুস্মিতার জীবনের মোড় ঘোরানো এক অধ্যায়। ধারাবাহিকের সহ-অভিনেতা সাহেব ভট্টাচার্যর সঙ্গে তাঁর বিশেষ সম্পর্ক খোলা বইয়ের মতোই ওপেন সিক্রেট! সাহেব ইতিমধ্যেই নতুন ধারাবাহিকের শুরু করে দিয়েছেন। সুস্মিতার নতুন কাজ কবে আসবে তা নিয়ে অনুরাগীদের মধ্যে কৌতূহলের অন্ত নেই।

নতুন পথচলা শুরু সুস্মিতার

সুস্মিতার জবাব, "ধারাবাহিক শেষের পর একটু ব্রেক নিতে চেয়েছিলাম। তখনই আমার কাছে ‘কুহেলি’র প্রস্তাব আসে। এই সিরিজে কাজ করে আমি অনেক কিছু শিখতে পেরেছি। আমার মনে হয় এই গ্যাপটা আমি খুব ভালো ভাবে ব্যবহার করতে পারলাম। এই ছোট্ট সময়ের মধ্যে ওয়েব সিরিজের কাজটা আমার কাছে অক্সিজেনের মতো। এরপর আবার যদি ধারাবাহিকের কাজ শুরু হয় তাহলে ১৪ ঘণ্টা শুটিং করে ওয়েব সিরিজ করার সময় তখন পাব না।"

অন্যদিকে সুস্মিতার নতুন ধারাবাহিক নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। স্টুডিওপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে উচ্ছেবাবু থুরি, আদৃত রায়ের বিপরীতে অভিনয় করবেন সুস্মিতা। যদিও সেই সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেননি অভিনেত্রী। সুস্মিতার কথায়, "দেখা যাক। কথা চলছে। শীঘ্রই কোনও ভালো খবর আসবে।"

সাহেব-সুস্মিতার 'কথা'

প্রসঙ্গত, ‘কুহেলি’তে সুস্মিতার চরিত্রের নাম রাধিকা। এই সিরিজের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ঋদ্ধিমা ও অঙ্গনা। তিন বোনের চরিত্রে দেখা যাবে টলিউডের এই সুন্দরীকে। সুস্মিতার বিপরীতে রয়েছেন সিনিয়ার অভিনেতা কৌশিক সেন। অসমবয়সি প্রেমের গল্প পর্দায় ফুটিয়ে তুলেছেন সুস্মিতা।

সম্পর্কের এই রয়াসন নিয়ে সুস্মিতার বক্তব্য, "প্রেমের কোনও বয়স হয় না। এই অনুভূতি কোনও বয়সের বাধায় মাপা যায় না। সময় কালের গণ্ডি পেরিয়ে প্রেম চিরন্তন।" ওয়েব সিরিজের পাশাপাশি সুস্মিতার বাস্তব জীবনের প্রেম নিয়েও দর্শকের উৎসাহের অন্ত নেই। যদিও বাস্তবের প্রেম নিয়ে স্পিকটি নট সুস্মিতা। এ বিষয়ে শুধু তাঁর লাজুক হাসিটুকু যথেষ্ট ইঙ্গিতপূর্ণ। রহস্য, খুন, অপরাধ, প্রেম সব মিলিয়ে কুহেলির গল্প বেশ ইন্টারেস্টিং। খুনের কিনারা করতে পুলিশের চরিত্রে রয়েছেন প্রিয়াঙ্কা সরকার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement