ভাত-মাংস থেকে চকোলেট, রসগোল্লা-সহযোগে থরে থরে সাজানো রকমারি পদ। অধিকারী পরিবারের অন্যতম আদুরে সদস্য আর ইহজগতে নেই। সোমবার ভোটের ফলপ্রকাশের দিনই 'প্রিয় লাকি'কে হারিয়েছেন দেব। রেজাল্টের ভরাডুবির পর রাজ্যে বিজেপিকে স্বাগত জানিয়ে মুখ খুলেছিলেন ঠিকই, কিন্তু দিন কয়েক ধরে লাইমলাইটের অন্তরালেই রয়েছেন শোকাতুর সুপারস্টার সাংসদ! এবার নিয়ম মেনে শনিবার শ্রাদ্ধানুষ্ঠান পালন করলেন দেব।
পোষ্য হ্যাপিকে পাশে নিয়ে বসে শ্রাদ্ধের সমস্ত নিয়ম পালন করলেন দেব। পাশাপাশি লাকির সঙ্গে কাটানো বেশ কয়েকটা বিশেষ ক্যামেরাবন্দি মুহূর্তও ভাগ করে নিয়েছেন টলিউড সুপারস্টার। দেবের প্রার্থনা, 'লাকি, তুমি যেখানেই থেকো, ভালো থেকো।' আসলে সে ছিল দেবের লাকি চার্ম।
৪ মে, গত সোমবার, প্রিয় পোষ্যকে হারিয়েছে অধিকারী পরিবার। এযাবৎকাল লাকি ছিল তাঁদের পরিবারের নয়নমণি। কিন্তু ইহলোকের মায়া ত্যাগ করে তাদের প্রিয় পোষ্য এখন চিরঘুমের দেশে। পরলোকে তার আত্মা যেন শান্তি পায়, সেকারণেই শনিবার বাড়িতে পুজোপাঠের ব্যবস্থা করেছিলেন দেব। সঙ্গে ভাগ করে নেন লাকির শ্রাদ্ধানুষ্ঠানের বেশকিছু মুহূর্তও। সেখানেই দেখা গেল, লাকির ছবিতে মালা পরানো। দেব নিজে নিয়ম মেনে আরেক পোষ্য হ্যাপিকে পাশে নিয়ে বসে শ্রাদ্ধের সমস্ত নিয়ম পালন করলেন। পাশাপাশি লাকির সঙ্গে কাটানো বেশ কয়েকটা বিশেষ ক্যামেরাবন্দি মুহূর্তও ভাগ করে নিয়েছেন টলিউড সুপারস্টার। দেবের প্রার্থনা, লাকি, 'তুমি যেখানেই থেকো, ভালো থেকো।' আসলে পোষ্য লাকি ছিল দেবের লাকি চার্ম। অভিনেতা নিজেই জানিয়েছিলেন যে, "তুমিই আমাকে 'লাকি' করেছ।"
প্রিয় পোষ্য লাকির শ্রাদ্ধানুষ্ঠানে দেব। ছবি- ফেসবুক
দক্ষিণ কলকাতার বিলাসবহুল সাউথ সিটির আবাসনে থাকেন দেব। সেখানেই এদিন প্রিয় পোষ্যর আত্মার শান্তিকামনায় শ্রাদ্ধ কর্ম করেন দেব। জানা যায়, গত সোমবার আচমকাই মৃত্যু হয় লাকির। রবিবার অস্ত্রোপচার করার কথা ছিল। সকালে কাজে বেরনোর সময়েও তাকে সুস্থই দেখে গিয়েছিলেন দেব। রাতে ফিরেও শোনেন যে অস্ত্রোপচার সফল হয়েছে। কিন্তু শেষরক্ষা আর হয়নি। লাকিকে আর বাড়িতে ফেরানো যায়নি। সেদিন থেকেই শোকাচ্ছন সুপারস্টার। এপ্রসঙ্গে দেব জানিয়েছিলেন, "ওর চলে যাওয়াটা আমার জন্য খুব বড় ধাক্কা! যাঁরা পোষ্যপ্রেমী, তারাই কেবল আমার কষ্ট-যন্ত্রণাটাস বুঝবেন এইমুহূর্তে।" শ্রাদ্ধানুষ্ঠানেও দেবের চোখেমুখে সেই শোকের রেশ।
