shono
Advertisement
Chris Brown

পরস্ত্রীকে ঠোঁট ঠাসা চুমু পপ তারকার, মঞ্চের কাণ্ড দেখে রেগে আগুন স্বামী! ভিডিও ভাইরাল

হিট গান 'টেক ইউ ডাউন' গাইতে গাইতেই অনুরাগীদের ঠোঁটে ঠোঁট মেলালেন ক্রিস।
Published By: Biswadip DeyPosted: 02:34 PM Apr 01, 2026Updated: 03:31 PM Apr 01, 2026

নেট ভুবন সব সময়ই নাটকীয় মুহূর্ত ভালোবাসে। আর তাই ক্রিস ব্রাউনের ভিডিওটি যে ভাইরাল হবে তাতে আর আশ্চর্য কী! পরস্ত্রীকে মঞ্চে ডেকে একেবারে ঠোঁটঠাসা চুমু, তাও তাঁর স্বামীর চোখের সামনে, তিনি আবার রেগে কাঁই... সত্যিই চমকে দেওয়ার মতো সব ঘটনাপঞ্জি বটে! কিন্তু সত্যিই কি এমন ঘটেছে? আসল সত্যিটা সামনে এসেছে পরে।

Advertisement

মার্কিন পপ তারকা ক্রিস ব্রাউনের জনপ্রিয়তা সাংঘাতিক। তাঁর অনুরাগীর সংখ্যাও অসংখ্য। ভাইরাল ভিডিওয় তেমনই এক ফ্যানকে দেখা গিয়েছে। তিনি আবার মহিলা ফ্যান। হিট গান 'টেক ইউ ডাউন' গাইতে গাইতে তাঁকে মঞ্চে ডেকে চুমু খেতে দেখা যাচ্ছে ক্রিস ব্রাউনকে। এরপর দেখা যাচ্ছে এক ভদ্রলোককে। তিনি কার্যতই রেগে আগুন হয়ে গিয়েছেন। বলা হচ্ছে, উনিই ওই মহিলার স্বামী। আর স্বাভাবিক ভাবেই এই মন্তব্য ঘিরে তুঙ্গে চর্চা। অনেকেই ক্রিসের নিন্দায় সরব হয়েছেন।

কিন্তু পরে এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, ভিডিওর মহিলা যে বিবাহিত এমন কোনও প্রমাণ মেলেনি। পাশাপাশি এও জানানো হয়েছে, ভিডিওয় যে ভদ্রলোকের রাগী অভিব্যাক্তি দেখা গিয়েছে তিনি আদৌ সেদিন অনুষ্ঠানেই ছিলেন না। আসলে ওই অংশটি ২০২৪ সালে অন্য এক পপ তারকার অনুষ্ঠানের ভিডিও। কিন্তু সেটাকেই এখানে এমন করে জুড়ে দেওয়া হয়েছে, যাতে মনে হয় চুমু দেখেই তাঁর ওই প্রতিক্রিয়া।

তবে ক্রিস ব্রাউনের কাছে এসব নতুন নয়। এর আগেও তিনি তাঁর অনুরাগীদের মঞ্চে তুলেছেন। এবং তাঁদের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছেন। সেই সব মুহূর্তও ভাইরাল হয়েছে। তা নিয়ে নানা চর্চাও হতে দেখা গিয়েছে। এমনকী, সেজন্য কারও কারও ব্যক্তিগত সম্পর্কও ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানা গিয়েছে। তবে সব বিতর্কের মাঝেই ক্রিস ব্রাউন যে স্বমহিমাতেই রয়েছেন, তা দেখা গিয়েছে নতুন ভিডিওতেও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement