shono
Advertisement

Breaking News

Vijay-Trisha

ফের তৃষার সঙ্গে বিদেশ সফরে বিজয়! ভাইরাল ছবিতে আরও জোরালো সম্পর্কের গুঞ্জন

যদিও এর আগে নরওয়েতে একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের।
Published By: Sayani SenPosted: 10:37 AM Sep 14, 2026Updated: 02:01 PM Sep 14, 2026

থলপতি বিজয় এবং তৃষার (Vijay-Trisha) সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন। দু'জনেই প্রেমে রয়েছেন বলেই খবর। এখনও দু'পক্ষের কেউই এই বিষয়ে মুখ খোলেননি। তবে দুয়ে দুয়ে চার করে চলেছেন প্রায় সকলেই। এই আবহে ফের একসঙ্গে দেখা গেল তাঁদের। এবার ইংল্যান্ডের সিলভারস্টোন রেসিং সার্কিটে একসঙ্গে দেখা গেল বিজয় ও তৃষাকে। যদিও এর আগে নরওয়েতে একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের।

Advertisement

তামিলনাড়ুর তারকা মুখ্যমন্ত্রী বিজয় সবুজ পতাকা নেড়ে ৪৪টি গাড়ির মেগা রেস শুরু করেন। গ্যালারিতে বিজয়ের পাশেই ছিলেন তৃষা। পরনে জিনস, টি-শার্ট, মেরুন জ্যাকেট। গা তা নিয়ে রেসিং ট্র্যাকে উত্তেজনার পারদ। সেই সময় রেসার অজিত কুমারকে জড়িয়ে ধরেন বিজয়। প্রবল প্রতিদ্বন্দ্বীদের মধ্যে এমন সখ্য দেখে উচ্ছ্বসিত ভক্তরা। এদিনের এই অনুষ্ঠানে বর্ষীয়ান অভিনেত্রী রাধিকা শরৎকুমারকেও দেখা গিয়েছে।

ইংল্যান্ডে একসঙ্গে বিজয় ও তৃষা

রাজনীতির ময়দানে পুরোদস্তুর কেরিয়ার গড়তে সম্প্রতি তিন দশকের ফিল্মি কেরিয়ারকে 'আলবিদা' জানিয়েছেন থলপতি বিজয়। বর্তমানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তিনি। তাঁর স্ত্রী সঙ্গীতার দাবি, স্বামী বিজয় দীর্ঘদিন ধরেই পরকীয়ায় লিপ্ত। তৃতীয় ব্যক্তি হিসেবে যাঁর নাম শোনা যায় তিনিই তৃষা কৃষ্ণান। দক্ষিণী সিনেদুনিয়ার হিট জুটি তৃষা-বিজয়। 'লিও', 'ঘিলি', 'মনকথা', 'লিও ২' থেকে 'থিরুপতি', 'আথি', 'কুরুভি', 'দ্য গ্রেটেস্ট অফ অল টাইম' (গোট)-এর মতো একাধিক ব্লকবাস্টার সিনেমায় জুটি বেঁধেছেন বিজয়-তৃষা। খবর, বিগত কয়েক বছর ধরেই নাকি এই দক্ষিণী নায়িকার সঙ্গে ডুবে ডুবে জল খাচ্ছেন থলপতি বিজয়! বিনোদুনিয়ায় কান পাতলে শোনা যাচ্ছে, ২০২১ সাল থেকেই বিজয় আর তৃষার সম্পর্ক চলছে। পর্দার মিষ্টি রসায়নই বাস্তবায়িত হল, স্বাভাবিকভাবে সে প্রশ্ন উঠতে থাকে। একাধিকবার নানা জায়গায় তাঁদের দেখতে পাওয়ার ঘটনা জল্পনায় যেন ঘি ঢেলেছে। এবার সম্পর্ককে আরেক ধাপ এগিয়ে নিয়ে গিয়ে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বিজয়-তৃষা? সময়ের গর্ভেই লুকিয়ে উত্তর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement