shono
Advertisement
Vir Das

দিনরাত বিজেপিকে ব্যঙ্গ! 'ভণ্ড' কটাক্ষ শুনেই বীর বললেন, '৭ বছর কংগ্রেসকেও ধুয়েছি'

কোনওদিন মমতা কিংবা স্ট্যালিন সরকারের সমালোচনা করেননি, অথচ সবসময়ে বিজেপি বিরোধী কৌতুক! বিতর্কে পড়ে কী সাফাই কৌতুকশিল্পী বীর দাসের?
Published By: Sandipta BhanjaPosted: 06:55 PM May 18, 2026Updated: 07:10 PM May 18, 2026

ভারতের বর্তমান কৌতুকশিল্পের এক উজ্জ্বল নাম বীর দাস (Vir Das)। সাম্প্রতিক অতীতে তাঁর স্বরোচিত 'দুই ভারত' কবিতাটি নিয়ে দেশের রাজনৈতিকমহলে ঝড় বয়ে যায়। সোশাল মিডিয়ায় নিত্যনৈমিত্তিক কটাক্ষ তো বটেই, এমনকী প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছিল তাঁকে। কেন? কারণ, বীর দাসের বিরুদ্ধে বরাবর গেরুয়া শিবির বিরোধী কৌতুক পরিবেশনের অভিযোগ। নিন্দুকদের প্রশ্ন, 'আপনাকে কোনওদিন মমতা কিংবা স্ট্যালিন সরকারের সমালোচনা করতে দেখিনি! শুধু বিজেপিকে আক্রমণ করেন কেন?' এহেন বিতর্কের মুখে পড়েই এবার স্বপক্ষে যুক্তি তুলে ধরলেন স্বনামধন্য কৌতুকশিল্পী।

Advertisement

"অদূর ভবিষ্যতে যখন এই অর্থনৈতিক সংকট আরও বাড়বে, তখন আমাদের শীর্ষ নেতৃত্বের কাছে প্রশ্ন রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আপনারা যদি সত্যিই প্রশ্ন তোলেন এবং তার পরিপ্রেক্ষিতে আপনার মন্তব্যবাক্স যদি ঘৃণা-কটাক্ষে ভরে ওঠে, তাহলে বুঝবেন...।" 

বীর দাস কি আদতেই বিজেপি বিরোধী? উঠতে-বসতে এহেন প্রশ্নের সম্মুখীন হতে হয় কৌতুকশিল্পীকে। কারণ রাজনীতির ময়দানের নানা ইস্যু নিয়ে 'জোকস' পরিবেশন করে শ্রোতা-অনুরাগীদের পেটে খিল ধরানো তাঁর রোজকার অভ্যেস। দেশের অর্থনৈতিক সংকট থেকে রাজনৈতিক নেতৃত্বদের 'নড়বড়ে' ভূমিকা পালনের মতো বিবিধ বিষয় নানাসময়ে তাঁর কনটেন্ট হয়ে উঠেছে। এবার মোদির জ্বালানি সাশ্রয়ে নিয়ে এক পোস্ট করেছিলেন বীর দাস। যেখানে উল্লেখ, "অদূর ভবিষ্যতে যখন এই অর্থনৈতিক সংকট আরও বাড়বে, তখন আমাদের শীর্ষ নেতৃত্বের কাছে প্রশ্ন রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আপনারা যদি সত্যিই প্রশ্ন তোলেন এবং তার পরিপ্রেক্ষিতে আপনার মন্তব্যবাক্স যদি ঘৃণা-কটাক্ষে ভরে ওঠে, তাহলে বুঝবেন আপনি একদম সঠিক পথে এগোচ্ছেন এবং যথাযথ প্রশ্ন তুলেছেন।"

বীর দাস

আপনি বেছে বেছে শুধু বিজেপির সমালোচনা করেন কেন? এটা তো একপ্রকার ভণ্ডামি! হিপোক্রিট কেন আপনি এত?' ওই নেটিজেনকে ছেড়ে কথা বলেননি বীর দাস। 'বিজেপি বিরোধী' তকমা জুটতেই সাফাই দিতে নেটময়দানে অবতরণ অভিনেতা তথা কৌতুকশিল্পীর।

মধ্যপ্রাচ্যের জ্বালানি সংকটে সম্প্রতি নরেন্দ্র মোদি দেশবাসীর কাছে সপ্তাহে দুদিন ওয়ার্ক ফর্ম হোমে জোর দিয়ে প্রাইভেট গাড়ি ব্যবহার না করার আর্জি রেখেছেন। এমনকী নিজের কনভয়ে 'বাহনে'র সংখ্যাও কমিয়েছেন। সেই প্রেক্ষিতেই সোমবার সমালোচনামূলক ওই পোস্টটি করেন বীর। আর তাতেই উসকে যায় অতীত বিতর্ক! ফের 'বিজেপি বিরোধী' কটাক্ষের শিকার হতে হয় কৌতুকশিল্পীকে। জনৈক প্রশ্ন ছোড়েন, 'আপনি বেছে বেছে শুধু বিজেপির সমালোচনা করেন কেন? এটা তো একপ্রকার ভণ্ডামি! হিপোক্রিট কেন আপনি এত?' ওই নেটিজেনকে ছেড়ে কথা বলেননি বীর দাস। 'বিজেপি বিরোধী' তকমা জুটতেই সাফাই দিতে নেটময়দানে অবতরণ অভিনেতা তথা কৌতুকশিল্পীর।

বীরের মন্তব্য, "স্যর, আমি টানা সাত বছর ধরে প্রতিদিন রাতে প্রাইম টাইম টেলিভিশনে কংগ্রেসকেও তুলোধনা করেছি। বর্তমান সরকার ক্ষমতায় আসার অনেক আগে থেকেই আমি ক্ষমতায় থাকা প্রতিটি সরকারকে নিয়ে কৌতুক করেছি, গান বেঁধেছি, এমনকী ব্যঙ্গচিত্রও তৈরি করেছি। বিজেপি সরকারের মেয়াদ শেষ হওয়ার পর, পরবর্তী সরকারের আমলেও আমি একইভাবে কৌতুক পরিবেশন করে যাব। যে কোনও সুস্থ ও বিবেকবান সমাজে এই রীতি নতুন নয়। সরকার থাকলে তাদের নিয়ে ব্যঙ্গবিদ্রূপ বা 'প্যারোডি' তৈরি হবেই। এই সত্যটি মেনে নিন এবং অহেতুক বিতর্ক না করে নিজের কাজে মন দিন।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement