shono
Advertisement
Shamik Adhikari

জেল পর্ব অতীত! দীর্ঘদিন পর সোশাল মিডিয়ায় ফিরলেন 'ননসেন', ভিডিওতে কী বার্তা দিলেন শমীক?

জনপ্রিয় ইনফ্লুয়েন্সার শমীক অধিকারীর বিরুদ্ধে ২৪ ঘণ্টা ধরে প্রেমিকাকে বাড়িতে আটকে রেখে যৌন হেনস্তা ও শারীরিক অত্যাচার চালানোর ভয়ংকর অভিযোগ উঠেছিল।
Published By: Tiyasha SarkarPosted: 09:41 AM Apr 05, 2026Updated: 02:57 PM Apr 05, 2026

ফেব্রুয়ারি মাসের গোড়ায় যৌন কেলেঙ্কারিতে নাম জড়িয়েছিল জনপ্রিয় ইনফ্লুয়েন্সার শমীক অধিকারীর (Shamik Adhikari)। তাঁর বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করে পুলিশ। গ্রেপ্তারও হয়েছিলেন তিনি। জামিনে মুক্তি পেয়ে দীর্ঘদিন পর সোশাল মিডিয়ায় ফিরলেন ননসেন (Nonsane)। শনিবার রাতে নিজের পেজে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। বুঝিয়েছেন, পরিস্থিতি যতই কঠিন হোক না কেন শেষপর্যন্ত শুধু বাবা-মা পাশে থাকেন।

Advertisement

জনপ্রিয় ইনফ্লুয়েন্সার শমীক অধিকারীর বিরুদ্ধে ২৪ ঘণ্টা ধরে প্রেমিকাকে বাড়িতে আটকে রেখে যৌন হেনস্তা ও শারীরিক অত্যাচার চালানোর ভয়ংকর অভিযোগ উঠেছিল। বেহালা থানায় এফআইআর দায়ের করেন নির্যাতিতা ওই তরুণী। তারপর গ্রেপ্তার হয়েছিলেন ননসেন। 

জনপ্রিয় ইনফ্লুয়েন্সার শমীক অধিকারীর বিরুদ্ধে ২৪ ঘণ্টা ধরে প্রেমিকাকে বাড়িতে আটকে রেখে যৌন হেনস্তা ও শারীরিক অত্যাচার চালানোর ভয়ংকর অভিযোগ উঠেছিল। বেহালা থানায় এফআইআর দায়ের করেন নির্যাতিতা ওই তরুণী। পুলিশের কাছে তরুণী জানান, বিকেল সোয়া পাঁচটা নাগাদ তিনি বন্ধু শমীকের ফ্ল‌্যাটে যান। ন’টা নাগাদ ফ্ল‌্যাট থেকে বের হওয়ার চেষ্টা করেন, তখনই তাকে আটকান শমীক। যুবতী অন‌্য কারও সঙ্গে কথা বলছেন কেন, সেই প্রশ্ন করে তার মোবাইল কেড়ে নেন। খুনের হুমকি দিয়ে তাকে মারধর করেন বলেও অভিযোগ ওঠে। তাঁর শ্লীলতাহানিও করেন শমীক! অনুমতি ছাড়াই স্পর্শ করার অভিযোগও তোলেন ওই তরুণী। এই ঘটনায় শমীক অধিকারীর বিরুদ্ধে ন্যায় সংহিতার ১২৭(২), ১১৫(২), ৭, ৪ এবং ৩৫১(২) ধারায় মামলা রুজু হয়। তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

গত মার্চে জামিনে মুক্তি পান তিনি। সেই সময় কান্নাভেজা গলায় তিনি বলেছিলেন, "আমার তো অনেক বন্ধু ছিল। অনেককে বন্ধু ভাবতাম। কিন্তু এই কঠিন দিনে এই দুটো মানুষ (বাবা-মা) ছাড়া কাউকে দেখতে পাইনি।" শনিবার ননসেন যে ভিডিওটি পোস্ট করেছেন, সেখানে সেই বার্তাই তুলে ধরেছেন শমীক। একটা মানুষের মৃত্যু, হারিয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয় শুধু মাত্র বাবা-মা। বাকি গোটা দুনিয়া এগিয়ে চলে নিজের গতিতেই। তাই বুঝিয়েছেন তিনি।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement