shono
Advertisement

খেলার মাঠে পাক জাতীয় সংগীত গেয়ে আটক ১১ কাশ্মীরি ক্রিকেটার

কাশ্মীর উপত্যকায় ভারতবিরোধী শক্তিদের ক্রমশ মদত জুগিয়ে যাচ্ছে পাকিস্তান। The post খেলার মাঠে পাক জাতীয় সংগীত গেয়ে আটক ১১ কাশ্মীরি ক্রিকেটার appeared first on Sangbad Pratidin.
Posted: 12:29 PM Apr 06, 2017Updated: 02:54 PM Dec 17, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে থেকে পাকিস্তানের গুণগান করা একাংশ দেশদ্রোহী কাশ্মীরিদের নিত্যকর্মে পরিণত হয়েছে। এদেশের জল, বায়ু সেবন করে এদেশেই সন্ত্রাসের বিষ ছড়িয়ে চলেছে তারা। তবে এবার ওই ‘ঘর শত্রু বিভীষণদের’ বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিচ্ছে কেন্দ্রীয় সরকার।

Advertisement

[ট্রাম্পকে চমকাতে ফের ক্ষেপণাস্ত্র ছুড়লেন কিম]

একটি ভিডিও সম্প্রতি ইউটিউবে ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলের জার্সি পরে ক্রিকেটাররা ম্যাচ শুরুর আগে পড়শি দেশের জাতীয় সংগীত গাইছেন। এই ভিডিও ভাইরাল হওয়ার পরই বিতর্কের পারদ চড়েছে। তাই এবার কাশ্মীরের গান্ডেরবাল থানার পুলিশ আটক করল ১১জন অভিযুক্ত ক্রিকেটারকে। তাদের জেরা চলছে বলে জানা গিয়েছে।

[প্রতীক্ষা শেষ, আগামী সপ্তাহে গঙ্গায় ঢুকবে মেট্রোর বোরিং মেশিন]

জানা গিয়েছে, কাশ্মীরের গান্ডেরবাল জেলার ওয়ায়িল ময়দানে ২ এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের প্রতিবাদে ওই ম্যাচ আয়োজন করে বিচ্ছিন্নতাবাদীরা। বাবা দরিয়াউদ্দিন নামে বিখ্যাত সুফির দরগার নামে ওই দলের নাম রাখা হয়। বিপক্ষের টিম ছিল সাদা জার্সিতে। শুধু তাই নয়, ম্যাচ শুরুর আগে কমেন্টেটর লাউডস্পিকারে ঘোষণা করেন, পাকিস্তানের জাতীয় সংগীত দিয়ে ম্যাচ শুরু হবে। আর এই সবকিছুই হচ্ছিল স্থানীয় থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে।

[রাজ্যে আরএসএসকে নিষিদ্ধ করার ডাক দিলেন শাহি ইমাম বরকতি]

ওই ক্লাবের ক্রিকেটারের ভাষায়, কাশ্মীর ইস্যুতেই ম্যাচ আয়োজিত হয়েছিল। সেখানে প্রতিবাদ জানাতেই পাকিস্তানের জার্সি পরে সেই দেশের জাতীয় সংগীত গাওয়া হয়। দেখুন সেই বিতর্কিত ভিডিও-

কাশ্মীর উপত্যকায় ভারতবিরোধী শক্তিদের ক্রমশ মদত জুগিয়ে যাচ্ছে পাকিস্তান। সন্ত্রাসবাদীদের টাকা ও অস্ত্র জোগান দিয়ে ভারতে নাশকতা চালাতে ছক কষে চলেছে আইএসআই। স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে গোয়েন্দা সংস্থাদের পেশ করা একটি রিপোর্টে জানা গিয়েছে, কাশ্মীরে হুরিয়ত নেতাদের হত্যার ছক কষছে লস্কর জঙ্গিগোষ্ঠী। তবে এবার উপত্যকায় শান্তি ফিরিয়ে আনতে বদ্ধপরিকর ভারত। ইতিমধ্যে, সন্ত্রাসবাদীদের মদত জোগালে এর পরিণাম ভাল হবে না বলে জনিয়েছেন সেনাপ্রধান বিপিন রাওয়াত।

The post খেলার মাঠে পাক জাতীয় সংগীত গেয়ে আটক ১১ কাশ্মীরি ক্রিকেটার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার