shono
Advertisement
Australia Women’s Cricket

ভারতে বিশ্বকাপে এসে পরকীয়া! সতীর্থের প্রেমে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের

বিশ্বকাপের সময় দলের অন্যান্য সতীর্থরাও দু'জনের 'ঘনিষ্ঠতা' খেয়াল করেন। কিন্তু কেউই ব্যাপারটায় নাক গলাননি।
Published By: Arpan DasPosted: 06:28 PM Jul 13, 2026Updated: 06:28 PM Jul 13, 2026

পরকীয়ায় জড়িয়ে মহিলা ক্রিকেটার। মহা বিতর্ক অস্ট্রেলিয়া ক্রিকেটে। অজি মহিলা ক্রিকেট দলের সহ-অধিনায়ক অ্যাশলে গার্ডনারের সঙ্গে বছর চারেক বিবাহিত সম্পর্ক ছিল মনিকা রাইটের। কিন্তু সেই সম্পর্কে ঢুকে পড়েছেন অস্ট্রেলিয়া দলের আরেক ক্রিকেটার জর্জিয়া ভল। গতবছর ভারতে মহিলা বিশ্বকাপ খেলতে এসেই নাকি দুই সতীর্থের প্রেম। বিতর্ক এত দূর গড়িয়েছে যে সোশাল মিডিয়ায় কেচ্ছা ছড়ানোর পর এবার বিবাহ বিচ্ছেদ গার্ডনার ও মনিকার।

Advertisement

২০২০ সালে একটি অ্যাপে পরিচয় গার্ডনার ও মনিকার। প্রায় পাঁচ বছরের প্রেমের পর ২০২৫-র এপ্রিলে বেশ ঘটা করে বিয়ে করেন। কিন্তু বিয়ের পরই পরকীয়ায় জড়ান গার্ডনার। অস্ট্রেলিয়া সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, তাঁদের সম্পর্ক ক্রমশ খারাপ হতে থাকে। এরপর নভেম্বরে ভারতে বিশ্বকাপ খেলতে আসেন গার্ডনার। সেই সময় থেকে ভলের সঙ্গে সম্পর্ক শুরু। দলের অন্যান্য সতীর্থরাও দু'জনের 'ঘনিষ্ঠতা' খেয়াল করেন। কিন্তু কোনও প্লেয়ারই ব্যাপারটায় নাক গলাননি।

অবশেষে সোশাল মিডিয়ায় বিস্ফোরণ মনিকার। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি ভলের একটি ছবি দিয়ে লেখেন, 'এর জন্য আমার স্ত্রী আমার সঙ্গে প্রতারণা করেছে।' এরপর গার্ডনারের সঙ্গে তাঁর সব ছবি মুছে দিয়েছেন মনিকা। সম্প্রতি জানা গিয়েছে, দু'জনে সন্তান নেওয়ার পরিকল্পনা করছিলেন। এমনকী ফার্টিলিটি ক্লিনিকেও যোগাযোগ করেন। কিন্তু সমস্ত ঘটনা প্রকাশ্যে আসার পর গার্ডনার নাকি যে বাড়িতে দু'জন থাকতেন, সেই বাড়ি ছেড়ে দিয়েছেন। শুধু বিয়ের আংটি রেখে গিয়েছেন।

অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড ও ক্রিকেটারদের অনেকেই গার্ডনারের পরকীয়ার কথা জানতেন। তবে তারা কেউ এই বিষয়ে মন্তব্য করতে চাননি। গার্ডনার বা ভলও কোনও বক্তব্য জানাননি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement