shono
Advertisement
Lalit Modi

বিরাট দুর্নীতি আইপিএলে! দ্রুত অ্যাকশন দরকার, বিস্ফোরক ললিত মোদি

এটা হয়ে থাকলে দ্রুত আইপিএলের গভর্নিং কাউন্সিলকে ব্যবস্থা নিতে হবে, বলছেন ক্রোড়পতি লিগের অন্যতম কারিগর।
Published By: Subhajit MandalPosted: 11:22 AM Apr 12, 2026Updated: 11:22 AM Apr 12, 2026

আইপিএলে বিরাট নিয়মভঙ্গ হয়েছে! যা দুর্নীতির শামিল। দ্রুত পদক্ষেপ করতে হবে বিসিসিআইকে। এবার জোরাল দাবি জানালেন ক্রোড়পতি লিগের পথিকৃৎ ললিত মোদি। কী দুর্নীতি? আরসিবি’র বিরুদ্ধে ম্যাচ চলাকালীন রাজস্থানের এক স্টাফকে মোবাইল ব্যবহার করতে দেখা গিয়েছে। তাতে আবার উঁকিঝুঁকি মারতে দেখা গিয়েছে বৈভব সূর্যবংশীকে। সেটাকেই ঘোর দুর্নীতি বলছেন ললিত মোদি।

Advertisement

গত শুক্রবার আরসিবি বনাম রাজস্থান রয়্যালস ম্যাচ চলাকালীন একটি দৃশ্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। দেখা যায়, রাজস্থান দলের ম্যানেজার রোমি ভিন্ডেরকে দেখা যায় স্টাফ ডাগআউটে বসে মোবাইলে কিছু দেখছেন। তাঁর ঠিক পাশেই ছিলেন ১৫ বছরের বৈভব। তার দৃষ্টিও তখন মোবাইলের স্ক্রিনের দিকে। এই ঘটনাটি স্বাভাবিকভাবেই নানা প্রশ্নের জন্ম দিয়েছে। ম্যাচ চলাকালীন মোবাইল ব্যবহারের বিষয়টি কতটা নিয়মসিদ্ধ, তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে।

আইপিএলের ম্যাচ চলাকালীন মোবাইল ফোন ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। কোনও ক্রিকেটার বা সাপোর্ট স্টাফেরা ডাগআউট বা ড্রেসিংরুমে মোবাইল ব্যবহার করতে পারেন না। কেবলমাত্র দলের ম্যানেজার এবং মিডিয়া ম্যানেজার মোবাইল সঙ্গে রাখতে পারেন। তবে সেটা ডাগ আউটে বা প্লেয়িং এরিয়ায় ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ। ম্যাচ ফিক্সিং ঠেকাতেই এই নিয়ম। রাজস্থান দলের ম্যানেজার রোমি ভিন্ডের ডাগ আউটে মোবাইল ব্যবহার করাতেই ওই বিতর্ক। শোনা যাচ্ছে, আইপিএল কর্তৃপক্ষের তরফেও এ নিয়ে কড়া অবস্থান নেওয়া হচ্ছে। রাজস্থানের ম্যানেজার শাস্তি পেতে পারেন।

ওই ভিডিও শেয়ার করে ক্ষোভ উগরে দিয়েছেন আইপিএলের অন্যতম প্রতিষ্ঠাতা ললিত মোদিও। তিনি বলছেন, "আমি জানি না এরকম কিছু হয়েছে কিনা। হলে সেটা পুরোপুরি ভুল-ভুল। এটা হয়ে থাকলে দ্রুত আইপিএলের গভর্নিং কাউন্সিলকে ব্যবস্থা নিতে হবে।" তাঁর প্রশ্ন, "এত কিছু হয়ে গেল তাহলে আইপিএলের দুর্নীতি দমন শাখা করছিলটা কী?"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement