shono
Advertisement
Hardik Pandya

ওয়াংখেড়ের মাঠকর্মীদের ১০ লক্ষ টাকার চেক হার্দিকের, কারণ জানলে স্যালুট করবেন!

শুধু মাঠকর্মীদের নয়, খারাপ সময়ে এক ক্রিকেটারের পাশেও দাঁড়িয়েছেন হার্দিক। বিশ্বকাপের দলে জায়গা হয়নি জিতেশ শর্মার। সম্প্রতি একটি পডকাস্টে আরসিবি'র উইকেটকিপার হার্দিকের প্রশংসা করেন।
Published By: Arpan DasPosted: 04:21 PM Mar 27, 2026Updated: 04:21 PM Mar 27, 2026

কথা রাখলেন হার্দিক পাণ্ডিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে গভীর রাত পর্যন্ত অনুশীলন করতেন। সেই সময় তাঁর পাশে ছিলেন মাঠকর্মীরা। ভারত বিশ্বকাপ জিতেছে। এবার আইপিএলের আগে প্রত্যেক মাঠকর্মীর হাতে লক্ষ লক্ষ টাকার চেক তুলে দিলেন ভারতের অলরাউন্ডার।

Advertisement

বিশ্বকাপে ২১৭ রান, ৯ উইকেট করেছেন হার্দিক। আরও একবার ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটার হিসাবে উঠে এসেছেন তিনি। ব্যাটে-বলে সমানে পারফর্ম করেছেন। কিন্তু নেপথ্যের গল্প কি আর সবাই জানে? সেরকম ঘটনার সাক্ষী ছিলেন ওয়াংখেড়ের মাঠকর্মীরা। বিশ্বকাপের আগে সেখানে অনেক রাত পর্যন্ত অনুশীলন হার্দিক। যা নিয়মের বাইরে। তবে সেই সময় মাঠকর্মীরা পাশে ছিলেন। হার্দিকের যাতে অনুশীলনে কোনও অসুবিধা না হয়, সেই ব্যবস্থা করে দিয়েছিলেন মাঠকর্মীরা।

ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। হার্দিকের ঝুলিতে এখন দু'টি বিশ্বকাপ। এবার সামনে আইপিএল। মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে ওয়াংখেড়েতেই নামবেন হার্দিক। তার আগে প্রত্যেক মাঠকর্মীর হাতে লক্ষ লক্ষ টাকার চেক তুলে দিয়েছেন তিনি। একাধিক সংবাদমাধ্যমের মতে, প্রত্যেককে ১০ লক্ষ টাকা করে দিয়েছেন হার্দিক। সোশাল মিডিয়ায় ভারতীয় অলরাউন্ডারের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।

তবে শুধু মাঠকর্মীদের নয়, খারাপ সময়ে এক ক্রিকেটারের পাশেও দাঁড়িয়েছেন হার্দিক। বিশ্বকাপের দলে জায়গা হয়নি জিতেশ শর্মার। সম্প্রতি একটি পডকাস্টে আরসিবি'র উইকেটকিপার বলেন, "দলে সুযোগ না হওয়ায় আমাকে প্রথম মেসেজ করেন হার্দিক ভাই। তিনি আমাকে অনেক পরামর্শ দেন। হার্দিকের মতো পরোপকারী মানুষ আমি দেখিনি।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement