shono
Advertisement

বিরাটহীন টিম ইন্ডিয়ার সিরিজ জয় এখন সময়ের অপেক্ষা

কোনও অঘটন না ঘটলে ট্রফি হাতে তুলবেন রাহানেরাই। The post বিরাটহীন টিম ইন্ডিয়ার সিরিজ জয় এখন সময়ের অপেক্ষা appeared first on Sangbad Pratidin.
Posted: 05:08 PM Mar 27, 2017Updated: 03:00 PM Dec 26, 2019

অস্ট্রেলিয়া: ৩০০ ও ১৩৭
ভারত: ৩৩২ ও ১৯/০

Advertisement

জয়ের জন্য আর ৮৭ রান প্রয়োজন ভারতের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বর্ডার-গাভাসকর সিরিজের ট্রফি কার ঘরে উঠছে? সোমবার ধরমশালার গ্যালারিতে উপস্থিত ভারতীয় সমর্থকরা এককথায় বলে দিচ্ছেন, কে আবার, টিম ইন্ডিয়া। ৬৫ বা ৫৪ রানে অল-আউটের মতো বিরল কোনও ঘটনা না ঘটলে ভারতের সিরিজ জয় যে এখন সত্যিই সময়ের অপেক্ষা, তা আঁচ করতে পারছেন স্টিভ স্মিথরাও।

[গড়াপেটার ছায়া বাংলাদেশের শততম টেস্টে, নজরে শ্রীলঙ্কার এক ক্রিকেটার]

শেষ টেস্টের দ্বিতীয় দিন বিরাট কোহলির আগ্রাসনকে দারুণ মিস করেছে বাইশ গজ। ব্যাটসম্যানদের খেলার মধ্যেও সেই জড়তা নজরে পড়েছিল। দেখে মনে হয়েছিল ঘরের মাঠে নয়, হয়তো বাইরে কোথাও ব্যাট করতে নেমেছেন পূজারা, ঋদ্ধিরা। এমন ধীর গতির ক্রিকেট একঘেঁয়েও মনে হয়েছিল বেশ। কিন্তু ম্যাচের তৃতীয় দিন সেই সমালোচনার মুখ বন্ধ করে দিলেন ভারতীয় বোলাররা। টগবগ করে ফুটতে থাকা অজি ব্যাটিং-অর্ডারকে চকিতে শেষ করে দিলেন এক পেসার ও দুই স্পিনার। তিনটি করে উইকেট তুলে নেন উমেশ যাদব, জাদেজা ও অশ্বিন। ধারাবাহিকভাবে রান পাওয়া স্মিথ, হ্যান্ডসকম্বরা এদিন আর স্পিন অ্যাটাকের সামনে টিকে থাকতে পারলেন না। রেনশ, ওয়ার্নাররাও ফিরে যান একে একে। মাত্র ১৩৭ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ভারতীয় চায়নাম্যান কুলদীপ যাদব যদিও এদিন কোনও উইকেট পাননি।

[মনবীরের গোলে ৬ বছর পর সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন বাংলা]

তবে শুধু বোলিংই নয়, ব্যাট হাতেও কামাল দেখান জাদেজা। তাঁর মূল্যবান ৬৩ রানের দৌলতেই অস্ট্রেলিয়াকে ছাপিয়ে যেতে সফল হয় দল। ৩১ রানে আউট হন ঋদ্ধিমান। দিনের শেষ ভাগে দ্বিতীয় ইনিংসেও ভালভাবেই শুরু করলেন মুরলী বিজয়রা। কোনও উইকেট না খুইয়ে ক্রিজে রইলেন রাহুল (১৬) ও বিজয় (৬)। কোনও অঘটন না ঘটিয়ে একদিন বাকি থাকতেই ২-১-এ সিরিজ জিতে বিরাট কোহলির হাতে ট্রফি তুলে দিতে চায় রাহানে অ্যান্ড কোম্পানি।

The post বিরাটহীন টিম ইন্ডিয়ার সিরিজ জয় এখন সময়ের অপেক্ষা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার