shono
Advertisement

১৭২ রানে গুটিয়ে গেল কোহলিদের প্রথম ইনিংস, চাপে শ্রীলঙ্কাও

ভারত: ১৭২ শ্রীলঙ্কা: ১৬৫/৪ সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত দু’দিন কলকাতার আবহাওয়া ছিল লন্ডনের মতো। মেঘলা পরিবেশ। দিনভর বৃষ্টি। ময়শ্চার ছিল প্রচুর। পিচ ছিল বেশ শক্ত। আর সেই মেঘের ফাঁক দিয়ে একটু করে দেখা গেল ক্রিকেটকে। পিচে ঘাস থাকায় ফাস্ট বোলারদের কাছে ইডেন ছিল স্বর্গভূমি। শনিবার সূর্যিমামার দেখা মিলতেই সেই ইডেন আর পাঁচটা দিনের মতো […] The post ১৭২ রানে গুটিয়ে গেল কোহলিদের প্রথম ইনিংস, চাপে শ্রীলঙ্কাও appeared first on Sangbad Pratidin.
Posted: 04:28 PM Nov 18, 2017Updated: 04:16 PM Sep 23, 2019

ভারত: ১৭২
শ্রীলঙ্কা: ১৬৫/৪

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত দু’দিন কলকাতার আবহাওয়া ছিল লন্ডনের মতো। মেঘলা পরিবেশ। দিনভর বৃষ্টি। ময়শ্চার ছিল প্রচুর। পিচ ছিল বেশ শক্ত। আর সেই মেঘের ফাঁক দিয়ে একটু করে দেখা গেল ক্রিকেটকে। পিচে ঘাস থাকায় ফাস্ট বোলারদের কাছে ইডেন ছিল স্বর্গভূমি। শনিবার সূর্যিমামার দেখা মিলতেই সেই ইডেন আর পাঁচটা দিনের মতো স্বাভাবিক হয়ে গিয়েছে। আর আকাশ পরিষ্কার হতেই মুখ থুবড়ে পড়ল ভারতীয় ব্যাটিং অর্ডার।

প্রথম ইনিংসে ভারতের স্কোরবোর্ডের অবস্থা এতটাই করুণ যে বল হাতে পেসাররা আশা না জোগালে সমস্যা। খুব একটা হতাশ করেননি ভুবনেশ্বর কুমার, উমেশ যাদবরা। স্যাঁতসেতে আবহাওয়ার ফায়দা শ্রীলঙ্কার সিমাররা যেভাবে পেয়েছেন, তাঁরা হয়তো ততটা পেলেন না। তবে ১৬৫ রানের ভিতর চারটি উইকেট তুলে নিয়ে সফরকারী দলের টপ-অর্ডার প্রথমের ভেঙে দিতে সফল তাঁরা। দু’জনই দু’টি করে উইকেট পান।

খেলা শুরুর আগে লক্ষ্মণ বলছিলেন, ভারত যদি এই পিচে ১৩০ রান করতে পারে তাহলেই চলবে। কিন্তু ভারত প্রথম ইনিংস শেষ করেছে ১৭২। তাহলে তো ভারত প্রত্যাশার বাইরে অনেক ভাল রান করেছে। সেক্ষেত্রে দেখতে গেলে ভারতের স্বস্তিতেই থাকারই কথা। তবে অনেকেরই ভয় ছিল মেঘ কেটে গেলে উইকেট বুমেরাং হয়ে ভারতীয় বোলারদেরই সমস্যা না বাড়িয়ে তোলে। শ্রীলঙ্কা দলে যে ক্রিকেটারদের নিয়ে চিন্তা ছিল, তাঁদের মধ্যে অনেকেই প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন। করুনারত্নে, থিরিমানে, অ্যাঞ্জেলো ম্যাথুজদের প্রথম ইনিংস শেষ। তবে ক্রিজে এখনও জ্বলে উঠতে পারেন অধিনায়ক চান্ডিমল। আর ৭ রান করলেই ভারতের প্রথম ইনিংস টপকে যাবে লঙ্কাবাহিনী। তবে পরিস্থিতি যা তাতে ৫০-৫০ অবস্থায় রয়েছে দুই দল।

এদিন আবার মাঠে দেখা গেল অন্য এক বিতর্ক। কী সেই বিতর্ক? সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট কর্তারা বসে ঠিক করেছেন, যদি কোনও ফিল্ডার ‘ফেক থ্রো’ করেন তাহলে পাঁচ রান দেওয়া হবে যাঁরা ব্যাট করছেন সেই দলকে। অর্থাৎ ব্যাটসম্যানকে কোনও ফিল্ডার ধোঁকা দিতে পারবে না। এদিন ঘটনাটা ঘটে শামির ব্যাট করার সময়। ডিপ স্কোয়ার লেগে বলটা ঠেলে দিয়ে রান নিতে চেয়েছিলেন শামি। সেই সময় শ্রীলঙ্কার অধিনায়ক চান্ডিমল বল ধরতে পারেননি। অথচ হাত দিয়ে দেখান তিনি বলটা ধরে ছুড়ছেন। ফলে শামি রান নেননি। এই সময় দেখা যায় ড্রেসিংরুমে বসা কোহলি পাঁচ রানের ইশারা করছেন। লাঞ্চের সময় চান্ডিমলকে ডেকে নিয়েছিলেন আম্পায়ার। নিশ্চয় সতর্ক করেছেন। শেহবাগ থেকে আশিস নেহরা সকলেই মনে করছেন, নিয়ম যখন হয়েছে তখন তা প্রয়োগ করা উচিত। তবে শেষমেশ সেই রান আর দেওয়া হয়নি।

The post ১৭২ রানে গুটিয়ে গেল কোহলিদের প্রথম ইনিংস, চাপে শ্রীলঙ্কাও appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার