shono
Advertisement

আইপিএলে স্লো ওভার রেটের শাস্তি, কোহলির জরিমানা ১২ লক্ষ টাকা

ধোনি ধামাকায় বিপর্যস্ত হওয়ার পর নয়া বিপত্তি৷ The post আইপিএলে স্লো ওভার রেটের শাস্তি, কোহলির জরিমানা ১২ লক্ষ টাকা appeared first on Sangbad Pratidin.
Posted: 03:12 PM Apr 26, 2018Updated: 06:12 PM Aug 24, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একে ধোনি ধামাকায় বিপর্যস্ত৷ তার উপর নয়া বিপত্তি৷ আরসিবি বনাম সিএসকে ম্যাচে স্লো ওভার রেটের শাস্তি পেলেন ক্যাপ্টেন কোহলি৷ ১২ লক্ষ টাকা জরিমানা হল তাঁর৷ সেই সঙ্গে এ ব্যাপারে সতর্কও করা হয়েছে আরসিবি অধিনায়ককে৷

Advertisement

[ ‘নারায়ণ, নারায়ণ,’ মোদি-আসারামের ভিডিও পোস্ট করে কটাক্ষ আইসিসির ]

ক্রিকেট অনিশ্চয়তার খেলা৷ কোনও কোনও ম্যাচের ক্ষেত্রে এ কথা অক্ষরে অক্ষরে সত্যি হয়ে ওঠে৷ ডিভিলিয়ার্সের মারকুটে ইনিংসে ভর করে আরসিবি যখন রানের পাহাড়ে তখন কেউ ঘুণাক্ষরেও কল্পনা করতে পারেননি যে, ম্যাচের হাওয়া একসময় চেন্নাইয়ের দিকে ঘুরে যাবে৷ তার কৃতিত্ব রায়ডু এবং অবশ্যই মহেন্দ্র সিং ধোনির৷ অধিনায়ক হিসেবে বহু ম্যাচই তিনি এভাবে জিতিয়ে দিয়েছেন৷ কখনও ভারতকে, কখনও চেন্নাইকে৷ বুধবার সেরকমই এক ইনিংসের সাক্ষী থাকলেন ক্রিকেটপ্রেমীরা৷ এ যেন চেনা চিত্রনাট্যেরই পুনরাবৃত্তি৷ দল যখন সংকটে তখন এসে হাল ধরলেন৷ তারপর ঠাণ্ডা মাথায় রায়ডুকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিয়ে গেলেন জয়ের দিকে৷ একদিকের অধিনায়ক যখন এরকম খেলেন, আর তাঁর নাম যদি ধোনি হয়, তবে খুব স্বাভাবিকভাবেই বিপক্ষের অধিনায়ক চাপে পড়ে যান৷ কোহলির ক্ষেত্রেও তাঁর অন্যথা হয়নি৷ চাহাল না যাদব কার হাতে বল তুলে দেবেন, কার ওভার বাঁচিয়ে রাখবেন, সে সিদ্ধান্ত নিতে দেরি করে ফেলেন কোহলি৷ ফলে স্লো ওভার রেটের দায়ে পড়ে যান তিনি৷ যার জন্য ১২ লক্ষ টাকা জরিমানা হয় তাঁর৷ চলতি মরশুমে এই প্রথম নিয়ম ভাঙার দায়ে কোহলি ও তাঁর দল৷

 পাঁচ ম্যাচে হারের জের, দিল্লি ডেয়ারডেভিলসের নেতৃত্ব ছাড়লেন গম্ভীর ]

বেঙ্গালুরুর বিরুদ্ধে পাঁচ উইকেটে জয় হাসিল করে এই মুহূর্তে শীর্ষে চেন্নাই৷ ধোনির দলের ঝুলিতে এখন ১০ পয়েন্ট৷ যদিও অবনমন হয়েছে কোহলির দলের৷ এখনও পর্যন্ত মোটে দুটি ম্যাচ জিতেছেন কোহলিরা, সংগ্রহে মাত্র চার পয়েন্ট৷ এই মুহূর্তে তালিকায় ষষ্ঠ স্থানে আছে আরসিবি৷

 

The post আইপিএলে স্লো ওভার রেটের শাস্তি, কোহলির জরিমানা ১২ লক্ষ টাকা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement