shono
Advertisement
IPL 2026

ঘোষিত আইপিএলের সম্পূর্ণ সূচি, ইডেনে নেই ধোনি-বিরাটদের ম্যাচ, কবে কোথায় খেলবে নাইটরা?

আগামী ২৪ মে পর্যন্ত চলবে আইপিএলের গ্রুপ পর্বের খেলা। তার পরের সপ্তাহে প্লে অফ এবং ফাইনাল খেলা হবে।
Published By: Anwesha AdhikaryPosted: 06:21 PM Mar 26, 2026Updated: 06:49 PM Mar 26, 2026

ভোট ঘোষণার পর প্রকাশ করা হল আইপিএলের পূর্ণাঙ্গ সূচি। প্রাথমিকভাবে ১২ এপ্রিল পর্যন্ত সূচি প্রকাশ করা হয়েছিল। বৃহস্পতিবার বিসিসিআইয়ের তরফে ঘোষণা করা হল, আগামী ২৪ মে পর্যন্ত চলবে আইপিএলের গ্রুপ পর্বের খেলা। তার পরের সপ্তাহে প্লে অফ এবং ফাইনাল খেলা হবে। সবমিলিয়ে ৫০টি ম্যাচ খেলা হবে দেশের ১২টি স্টেডিয়ামে। উল্লেখ্য, ২৮ মার্চ থেকে শুরু হচ্ছে এবছরের আইপিএল।

Advertisement

টুর্নামেন্টের দ্বিতীয় দিনেই মাঠে নামছে কেকেআর। অ্যাওয়ে ম্যাচে খেলতে নামবে নাইট ব্রিগেড। ২৯ মার্চ কেকেআরের প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। গ্রুপ পর্বের একেবারে শেষ ম্যাচটিও খেলবে কেকেআর। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলে গ্রুপ পর্ব শেষ হবে অজিঙ্ক রাহানেদের। অর্থাৎ দরকার পড়লে প্লে অফে ওঠার যাবতীয় অঙ্ক, যাবতীয় হিসাবনিকাশ মাথায় রেখে খেলতে পারবে নাইটরা। 

কিন্তু আসন্ন আইপিএলে বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনির খেলা দেখতে পাবেন না কলকাতার ক্রিকেটপ্রেমীরা। কারণ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে গ্রুপ পর্বে একটাই ম্যাচ খেলবে কেকেআর। সেই ম্যাচ খেলা হবে বিরাটদের দ্বিতীয় ঘরের মাঠ রায়পুরে। অন্যদিকে ধোনিদের দুর্গ চিপকে খেলতে নামবে নাইটরা।

আইপিএলে নাইটদের সূচি:

২৯ মার্চ কেকেআর বনাম মুম্বই ইন্ডিয়ান্স (মুম্বই সাড়ে সাতটা)
২ এপ্রিল কেকেআর বনাম সানরাইজার্স হায়দরাবাদ (কলকাতা সাড়ে সাতটা)
৬ এপ্রিল কেকেআর বনাম পাঞ্জাব কিংস (কলকাতা সাড়ে সাতটা)
৯ এপ্রিল কেকেআর বনাম লখনউ সুপার জায়ান্টস (কলকাতা সাড়ে সাতটা)
১৪ এপ্রিল কেকেআর বনাম চেন্নাই সুপার কিংস (চেন্নাই সাড়ে সাতটা)
১৭ এপ্রিল কেকেআর বনাম গুজরাট টাইটান্স (আহমেদাবাদ সাড়ে সাতটা)
১৯ এপ্রিল কেকেআর বনাম রাজস্থান রয়্যালস (কলকাতা সাড়ে তিনটে)
২৬ এপ্রিল কেকেআর বনাম লখনউ সুপার জায়ান্টস (লখনউ সাড়ে সাতটা)
৩ মে কেকেআর বনাম সানরাইজার্স হায়দরাবাদ (হায়দরাবাদ সাড়ে তিনটে)
৮ মে কেকেআর বনাম দিল্লি ক্যাপিটালস (দিল্লি সাড়ে সাতটা)
১৩ মে কেকেআর বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (রায়পুর সাড়ে সাতটা)
১৬ মে কেকেআর বনাম গুজরাট টাইটান্স (কলকাতা সাড়ে সাতটা)
২০ মে কেকেআর বনাম মুম্বই ইন্ডিয়ান্স (কলকাতা সাড়ে সাতটা)
২৪ মে কেকেআর বনাম দিল্লি ক্যাপিটালস (কলকাতা সাড়ে সাতটা)

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement