shono
Advertisement
Cameron Green

দু'ম্যাচ দেখেই ২৫ কোটির গ্রিনকে ছাঁটার পরামর্শ হরভজনের, নাইটদের জন্য বদলি বাছলেন কাকে?

দাম ২৫ কোটি। কিন্তু আইপিএলের দু'ম্যাচে এখনও ব্যাটে রানের দেখা নেই। বোলিংও করছেন না। ক্যামেরন গ্রিনকে কি খেলানো উচিত কেকেআরের? হরভজন সিংয়ের উত্তর- না। তৃতীয় ম্যাচেই ২৫ কোটির অজি অলরাউন্ডারকে বসিয়ে দিতে বললেন ভাজ্জি। বদলে কাকে খেলানোর কথা বললেন?
Published By: Arpan DasPosted: 06:06 PM Apr 03, 2026Updated: 06:26 PM Apr 03, 2026

দাম ২৫ কোটি। কিন্তু আইপিএলের (IPL 2026) দু'ম্যাচে এখনও ব্যাটে রানের দেখা নেই। বোলিংও করছেন না। ক্যামেরন গ্রিনকে (Cameron Green) কি খেলানো উচিত কেকেআরের? হরভজন সিংয়ের উত্তর- না। তৃতীয় ম্যাচেই ২৫ কোটির অজি অলরাউন্ডারকে বসিয়ে দিতে বললেন ভাজ্জি। বদলে কাকে খেলানোর কথা বললেন?

Advertisement

আইপিএলে প্রথম দু'টি ম্যাচেই হেরে গিয়েছে নাইটরা। আশাহত করেছেন ক্যামেরন গ্রিন। অনেকেই মনে করছিলেন, আন্দ্রে রাসেলের বিকল্প হয়ে উঠতে পারেন গ্রিন। কিন্তু এখনও পর্যন্ত তার পূর্বাভাস নেই। ভাজ্জি বলছেন, "আমার মনে হয় ক্যামেরন গ্রিন এই দলটার সঙ্গে খাপ খায় না। তার মূল কারণ ও বল করছে না। তার বদলে টিম সেইফার্টকে দিয়ে ওপেন করানো যেতে পারে। যদি গ্রিন বলই না করে, তাহলে একজন ব্যাটারকে খেলানোই ভালো। সেই লোকটি দল সেইফার্ট। তাছাড়া আরেকজনও আছে। সে হল রভম্যান পাওয়েল। তাকেও খেলানো যেতে পারে।"

নিউজিল্যান্ডের ক্রিকেটার ফিন অ্যালেন ওপেনে নেমে দাপুটে শুরু করছেন। তার সতীর্থ টিম সেইফার্টও জাতীয় দলের হয়ে দারুণ ছন্দে ছিলেন। অন্যদিকে রভম্যান পাওয়েল বোলিংও করতে পারেন। ফিনিশিংয়ে তাঁর বিস্ফোরক ব্যাটিং কাজে লাগতে পারে। সেখানে গ্রিন প্রথম ম্যাচে ১৮ ও দ্বিতীয় ম্যাচে ২ রান করেছেন। প্রথম দু'টো ম্যাচে হেরে খুবই চাপে নাইটরা।

হরভজনের বক্তব্য, "যেহেতু প্রথম দু'টো ম্যাচে হেরেছে, তাই আচমকা ওদের উপর অনেকটা চাপ বেড়ে গিয়েছে। একটা ঘরে হেরেছে, একটা বাইরে। যদি কামব্যাক করতেই হয়, তাহলে কয়েকটা জিনিস শুরু নিতেই হবে। কারণ দু'টো ম্যাচেই ওরা খুব ধাক্কা খেয়েছে।" সেই কামব্যাকের রাস্তায় কি প্রাক্তন নাইট হরভজনের পরামর্শ মানবে কেকেআর?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement