shono
Advertisement
IPL 2026

আইপিএলের মধ্যেই সুখবর, এবার ভারতীয় দলে ডাক পেলেন নাইট অলরাউন্ডার

প্লেঅফের লড়াইয়ে এখনও পুরোদস্তুর রয়েছে কলকাতা নাইট রাইডার্স। তবে নাইটদের প্লেঅফ ভাগ্য নির্ভর করছে বহু অঙ্কের উপর। এসবের মধ্যে সুখবর এক নাইট তারকার জন্য।
Published By: Subhajit MandalPosted: 05:36 PM May 21, 2026Updated: 05:36 PM May 21, 2026

আইপিএল বিজনেস এন্ডে। প্লেঅফের লড়াইয়ে এখনও পুরোদস্তুর রয়েছে কলকাতা নাইট রাইডার্স। তবে নাইটদের প্লেঅফ ভাগ্য নির্ভর করছে বহু অঙ্কের উপর। এসবের মধ্যে সুখবর এক নাইট তারকার জন্য। এবার ভারতীয় দলের জার্সি গায়ে চাপাবেন নাইট অলরাউন্ডার অনুকূল রায়। বিসিসিআইয়ের তরফে শ্রীলঙ্কার মাটিতে আয়োজিত হতে চলা ভারতীয় এ দলের ত্রিদেশীয় সিরিজে ডাকা হয়েছে অনুকূলকে।

Advertisement

অনুকূল ঘরোয়া মরশুমে দুর্দান্ত পারফর্ম করছেন। সৈয়দ মুস্তাক আলি ট্রফি-তে তিনি টুর্নামেন্টের সেরা ছিলেন। বিজয় হাজারে, রনজিতেও ভালো খেলেছেন। আইপিএলে কেকেআর দলের নিয়মিত সদস্য অনুকূল। অধিকাংশ ম্যাচে সেভাবে ব্যাট বা বল করার সুযোগ না পেলেও, যখন যেটুকু সুযোগ পেয়েছেন সেটাকেই কাজে লাগিয়েছেন। এবার তারই পুরস্কার পাচ্ছেন ঝাড়খণ্ডের বাঁহাতি অলরাউন্ডার। এবার এ দলে তাঁকে ডাকা হল।

নাইট জার্সিতে অনুকূল। ফাইল ছবি।

শ্রীলঙ্কার মাটিতে আগামী ৯ জুন থেকে ২১ জুন তিন দেশের একটি সিরিজ খেলবে ভারতের এ দল। শ্রীলঙ্কা-ভারত ছাড়াও ওই সিরিজে খেলবে আফগানিস্তান। ওই ত্রিদেশীয় সিরিজের জন্য তিলক বর্মার নেতৃত্বে শক্তিশালী দল ঘোষণা করেছিল ভারত। ওই দলে প্রথমে সুযোগ দেওয়া হয়েছিল হর্ষ দুবে-কে। কিন্তু পরে হর্ষকে জাতীয় দলে ডেকে নেওয়া হয়েছে। আফগানিস্তানের বিরুদ্ধে ৩ ওয়ানডে ম্যাচের সিরিজের দলে রয়েছেন হর্ষ। তাঁর বদলে এবার অনুকূলকে নেওয়া হল এ দলে। ফলে বৈভব সূর্যবংশীদের পাশে এবার খেলতে দেখা যাবে নাইট তারকাকেও।

ত্রিদেশীয় সিরিজের জন্য ভারতের দল:
তিলক বর্মা (অধিনায়ক), প্রিয়াংশ আর্য, বৈভব সূর্যবংশী, রিয়ান পরাগ (সহ-অধিনায়ক), আয়ুশ বাদোনি, নিশান্ত সিন্ধু, সূর্যশ সেডগে, প্রভসিমরন সিং (উইকেটরক্ষক), কুমার কুশাগ্র (উইকেটরক্ষক), বিপ্রাজ নিগম, যশ ঠাকুর, যুধবীর সিং, অংশুল কাম্বোজ, আরশাদ খান এবং অনুকূল ঠাকুর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement