shono
Advertisement

Breaking News

Ravi Shastri

তরুণ ভারতীয় তারকার প্রশংসা করতে গিয়ে 'অপভাষা'র ব্যবহার! শাস্ত্রীর কাণ্ডে শোরগোল

শনিবার রোমহর্ষক ম্যাচে গুজরাট টাইটান্সকে ৬ রানে হারায় রাজস্থান রয়্যালস। সাম্প্রতিককালে এত ভালো ম্যাচের সাক্ষী থাকেনি আইপিএল।
Published By: Subhajit MandalPosted: 01:34 PM Apr 05, 2026Updated: 07:32 PM Apr 05, 2026

রাজস্থান রয়্যালস বনাম গুজরাট টাইটান্স। সাম্প্রতিককালে এত ভালো ম্যাচের সাক্ষী থাকেনি আইপিএল (IPL 2026)। এ হেন ম্যাচে শেষ পর্যন্ত স্থায়ুর চাপ ধরে রেখে বাজিমাত করেছে রাজস্থান। যাতে বড় ভূমিকা নিয়েছেন দলের তরুণ অধিনায়ক রিয়ান পরাগ। রাজস্থান অধিনায়কের নেতৃত্বগুণে রীতিমতো উচ্ছ্বসিত প্রাক্তন ভারত অধিনায়ক রবি শাস্ত্রী (Ravi Shastri)। তিনি এতটাই উচ্ছ্বসিত যে পরাগের প্রশংসা করতে গিয়ে অপভাষার ব্যবহার করে ফেললেন।

Advertisement

রবি শাস্ত্রী রাজস্থান-গুজরাট ম্যাচের পর সোশাল মিডিয়ায় লিখলেন, "এটা অনায়াসেই আইপিএলের সর্বকালের সেরা ম্যাচগুলির মধ্যে পড়বে। রায়ান পরাগ তোমার মানসিক দৃঢ়তা প্রশংসা করার মতো। বিশেষ করে নেতা হিসাবে। অবিশ্বাস্য মানসিকতা। খুব ভালো খেলেছ। আইপিএল জিন্দাবাদ।" পরাগের মানসিক দৃঢ়তার প্রশংসা করতে গিয়ে তিনি ব্যবহার করেছেন 'B***s of steel' শব্দবন্ধ। যার প্রথম অংশটি কোনও একটি অপশব্দ।

শনিবার রোমহর্ষক ম্যাচে গুজরাট টাইটান্সকে ৬ রানে হারায় রাজস্থান রয়্যালস। বৈভব সূর্যবংশী-ঝড়। যশস্বী জয়সওয়ালের হাফসেঞ্চুরি। ধ্রুব জুরেলের দারুণ একটা ইনিংস। এবং শেষ দু’ওভারে জোফ্রা আর্চার এবং তুষার দেশপান্ডের দূরন্ত বোলিংয়ে শেষে ম্যাচ জিতে নেয় রাজস্থান রয়্যালস। রান উৎসবের পিচে জিততে শেষ দু’ওভারে ১৫ রান প্রয়োজন ছিল গুজরাটের। অথচ সেই ম্যাচও জিততে পারেননি রশিদ খানরা।

শেষ দু'ওভারে জ্বলে উঠলেন দুই পেসার হোফ্রা আর্চার এবং তুষার দেশপাণ্ডে। শেষ দু’ওভারে দুই পেসারই দিলেন ৪ রান করে। ফলে গুজরাট থামল ২০৪-৮ স্কোরে। যেভাবে শেষ দুই ওভারে ফিল্ডিং সাজানো থেকে নিয়মিত বোলারদের সঙ্গে কথা বললেন পরাগ। সেটা নিঃসন্দেহে প্রশংসনীয়। শাস্ত্রী ওই অধিনায়কত্বেরই প্রশংসা করলেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement