shono
Advertisement
Hardik Pandya

ভাইরাল জ্বরে কাবু, বেশ দুর্বলও, কবে মাঠে ফিরবেন মুম্বই অধিনায়ক হার্দিক?

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে হোঁচট খেতে হয়েছে মুম্বইকে। এখন প্রশ্ন হল, আগামী মঙ্গলবার গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কি খেলবেন ভারতীয় অলরাউন্ডার? 
Published By: Prasenjit DuttaPosted: 03:24 PM Apr 05, 2026Updated: 05:58 PM Apr 05, 2026

অসুস্থ হয়ে পড়েছিলেন। সেই কারণে অধিনায়ক হার্দিক পাণ্ডিয়াকে (Hardik Pandya) ছাড়াই আইপিএলে (IPL 2026) খেলতে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স। তাঁর বদলে নেতৃত্ব দিয়েছিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক সূর্যকুমার যাদব। যদিও দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে হোঁচট খেতে হয়েছে মুম্বইকে। এখন প্রশ্ন হল, আগামী মঙ্গলবার গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কি খেলবেন ভারতীয় অলরাউন্ডার? 

Advertisement

শনিবার টস করতে নেমেছিলেন সূর্য। হার্দিক নিয়ে প্রশ্নের জবাবে বলেছিলেন, “হার্দিক পুরোপুরি সুস্থ নয়। ফিটনেস নিয়েও সমস্যা রয়েছে। তাই আজ খেলছে না। আমি ওর পরিবর্তে আজ ক্যাপ্টেন্সি করব।” পরে জানা যায়, হার্দিকের ভাইরাল জ্বর হয়েছে। শরীরও বেশ কিছুটা দুর্বল। চিকিৎসা চলছে। তাঁকে নিয়ে বাড়তি কোনও ঝুঁকি নিতে চায়নি মুম্বই শিবির।

প্রশ্ন হল, পরের ম্যাচে কি খেলবেন হার্দিক? জানা গিয়েছে, ভাইরাল জ্বরে ভুগে ছিটকে যাওয়ার পর আবারও মাঠে ফেরার পথে অধিনায়ক হার্দিক। সবকিছু ঠিকঠাক চললে, মঙ্গলবার গুয়াহাটিতে রাজস্থানের বিরুদ্ধে মাঠে নামবেন। এমন খবর স্বস্তি দিয়েছে মুম্বই ম্যানেজমেন্টকে। জানা গিয়েছে, তিনি দলের সঙ্গে গুয়াহাটিতে যাবেন। তাই হার্দিককে নিয়ে উদ্বেগের কিছু নেই।

পরের বছর দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে বিশ্বকাপ। সেই মেগা টুর্নামেন্টের ব্লু প্রিন্ট ছকে ফেলা হবে আইপিএলের সময়ই। বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, ১০ ওভার বল করার মতো ফিটনেস রাখতে হবে হার্দিককে। তার জন্য আরও বেশি পরিশ্রম করতে হবে হার্দিককে। নাহলে বিশ্বকাপের দল থেকে বাদ পড়তে পারেন তিনি। যদিও ২০১৯ সালে লোয়ার ব্যাক সার্জারির পর তাঁর ওয়ার্কলোড নিয়ে চাপ রয়েছে। এখন দেখার, সেসব চাপ কাটিয়ে আইপিএলে কেমন খেলেন হার্দিক। নিজেকে ফিট রাখতে ফ্র্যাঞ্চাইজি লিগে ভালো খেলাই লক্ষ্য থাকবে তাঁর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement