shono
Advertisement
IPL 2026

'মেরে শুইয়ে দেব', সমর্থককে 'হুমকি' ক্লাসেনের, কেন চটে লাল সানরাইজার্স তারকা?

ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল। আইপিএলে দারুণ ফর্মে আছেন সানরাইজার্স তারকা। তাঁর দলও প্লেইফের দৌড়ে। এরপরের ম্যাচ হায়দরাবাদে নাইট রাইডার্সের বিরুদ্ধে।
Published By: Arpan DasPosted: 01:57 PM May 01, 2026Updated: 01:58 PM May 01, 2026

ভারতে ক্রিকেটারদের নিয়ে মাতামাতি লেগেই থাকে। প্রিয় ক্রিকেটারদের কাছে পৌঁছতে অনেক সময় সীমা লঙ্ঘন করেন ভক্তরা। ঠিক সেরকমই ঘটনা ঘটল সানরাইজার্স হায়দরাবাদের তারকা হেনরিক ক্লাসেনের সঙ্গে। ভক্তদের জ্বালায় এতটাই অতীষ্ঠ যে রীতিমতো মেরে শুইয়ে দেওয়ার হুমকি দিলেন প্রাক্তন প্রোটিয়া তারকা। ঠিক কী ঘটল ক্লাসেনের সঙ্গে?

Advertisement

আইপিএলে দারুণ ফর্মে আছেন সানরাইজার্স তারকা। তাঁর দলও প্লেইফের দৌড়ে। এরপরের ম্যাচ হায়দরাবাদে নাইট রাইডার্সের বিরুদ্ধে। জয়পুরে রাজস্থানকে হারিয়ে সপরিবারে হায়দরাবাদে ফিরছিলেন ক্লাসেন। বিমানবন্দরেই যত বিপত্তি। এক নাছোড়বান্দা ভক্ত ক্লাসেনের সঙ্গে ছবি তোলার জন্য জোর করতে থাকেন। কিছুতেই তিনি পিছু ছাড়ছিলেন না। শেষমেশ হুমকি দিতে বাধ্য হন ক্লাসেন। যে ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল।

ওই ভিডিওয় শোনা যায়, ক্লাসেন বলছেন, "আমার কথা খুব ভালো করে শোনো। আমি বারবার না করছি। ছবি তুলো না। দয়া করে এখান থেকে চলে যাও।" তাতেও ওই ভক্ত থামেননি। বাধ্য হয়ে ক্লাসেন ফের বলেন, "যদি আমি পিছনে ঘুরি, আর তুমি সেই ফাঁকে আমার ছবি তোলো, তাহলে মেরে শুইয়ে দেব। তাই বলছি এখান থেকে চলে যাও। চুপচাপ এখান থেকে চলে যাও। কোনও ছবি তুলো না। এটা আমার পরিবার। ক্যামেরা নিয়ে চলে যাও।" তবে তারপর কী হয়েছে জানা যায়নি।

সম্প্রতি একই ঘটনা ঘটেছিল সানরাইজার্সের আরেক তারকা অভিষেক শর্মার সঙ্গে। দলের হোটেল থেকে বের হওয়ার সময় ভিড়ের মধ্যে আচমকা এক তরুণী তাঁকে দেখে সংযম হারান। অভিষেকের হাত ধরে একপ্রকার টানাটানি শুরু করেন তিনি। শুধু টেনে ধরাই নয়, তিনি বেশ কিছুক্ষণ অভিষেকের হাত ধরে রাখেন। সেই নিয়ে বিতর্কের মধ্যেই ভক্তের 'ভালোবাসার অত্যাচারে' বিব্রত ক্লাসেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement