shono
Advertisement
IPL 2026

জাতীয় কর্তব্য আগে! আইপিএলের শুরুতে নেই তিন অজি পেসার, চিন্তায় ফ্র্যাঞ্চাইজিরা

এই মুহূর্তে অজি পেসারদের আইপিএল খেলার অনুমতি দেবে না অস্ট্রেলিয়া বোর্ড। কারণ এখনও চোটমুক্ত হয়ে উঠতে পারেননি তাঁরা। এই পরিস্থিতিতে আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপের আগে কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না ক্রিকেট অস্ট্রেলিয়া।
Published By: Prasenjit DuttaPosted: 03:16 PM Mar 20, 2026Updated: 03:16 PM Mar 20, 2026

পয়লা এপ্রিল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবারের আইপিএল অভিযান শুরু করবে দিল্লি ক্যাপিটালস। যদিও তার আগে চোট-আঘাতের সমস্যা চিন্তায় রাখছে অক্ষর প্যাটেলের দলকে। যা খবর, তাতে আইপিএলের শুরুর দিকে দলের অন্যতম প্রধান বোলার মিচেল স্টার্ককে পাবে না দিল্লি। একই সঙ্গে প্রথম পর্বের বেশ কিছু ম্যাচে অনিশ্চিত জশ হ্যাজেলউড, প্যাট কামিন্সও। 

Advertisement

সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এই মুহূর্তে অজি পেসারদের আইপিএল খেলার অনুমতি দেবে না অস্ট্রেলিয়া বোর্ড। কারণ এখনও চোটমুক্ত হয়ে উঠতে পারেননি তাঁরা। এই পরিস্থিতিতে আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপের আগে কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না ক্রিকেট অস্ট্রেলিয়া। অজি বোর্ডের এক কর্তার কথায়, "আমরা জোরে বোলারদের নিয়ে কোনও রকম ঝুঁকি নিতে চাই না। সামনে ঠাসা সূচি।"

তিনি আরও বলেন, "আগস্টের পর থেকে আমাদের টেস্ট ক্রিকেটারদের ১২ মাসে ২১টি ম্যাচ খেলতে হবে। ভারত, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড সফরও রয়েছে। দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে বিশ্বকাপ রয়েছে। লক্ষ্য ট্রফি ধরে রাখা। তিন পেসারকে নিয়েই আমাদের পরিকল্পনা রয়েছে। আগামী সপ্তাহে চোটের পরিস্থিতি খতিয়ে দেখা হবে। সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে ওরা কবে মাঠে নামতে পারবে।" প্রসঙ্গত, স্টার্ক ছাড়া আরও দুই পেসার জশ হ্যাজেলউড এবং প্যাট কামিন্স। 

গত মরশুমে ১১ কোটি ৭৫ লাখ টাকায় স্টার্ককে কিনেছিল দিল্লি ক্যাপিটালস। ১১টি ম্যাচে ১৪টি উইকেট পেয়েছিলেন এই অজি পেসার। এবারও অক্ষরদের দলের বোলিং আক্রমণের অন্যতম ভরসা স্টার্ক। তাঁর জাতীয় দলের সতীর্থ জশ হ্যাজেলউড (আরসিবি) এবং প্যাট কামিন্স (এসআরএইচ)-ও টুর্নামেন্টের উদ্বোধনী পর্বে খেলতে পারবেন না। অন্যদিকে, হ্যামস্ট্রিং চোটের কারণে চেন্নাই সুপার কিংসের নাথান এলিস পুরোপুরি ছিটকে গিয়েছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement