shono
Advertisement
RCB

রুদ্ধশ্বাস ম্যাচে পুরনো দলকে মধ্যমা প্রদর্শন! ভাইরাল ভিডিওয় মহা বিতর্কে আরসিবি তারকা

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। লিগ শীর্ষে উঠে এসেছে আরসিবি। প্লেঅফের দিকে এক পা বাড়িয়ে রেখেছেন বিরাট কোহলিরা। আর সেই ম্যাচেই মহা বিতর্ক।
Published By: Arpan DasPosted: 04:09 PM May 11, 2026Updated: 04:09 PM May 11, 2026

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। লিগ শীর্ষে উঠে এসেছে আরসিবি। প্লেঅফের দিকে এক পা বাড়িয়ে রেখেছেন বিরাট কোহলিরা। আর সেই ম্যাচেই মহা বিতর্ক। ডাগআউটে আরসিবি তারকা টিম ডেভিডকে দেখা গেল মধ্যমা দেখাতে। যা কুৎসিত ইঙ্গিত বলেই মনে করা হয়।

Advertisement

রায়পুরে মুম্বইয়ের বিরুদ্ধে জিততে আরসিবি'র প্রয়োজন ছিল ১৫ রান। ২৩ বছর বয়সি রাজ বাওয়ার হাতে দায়িত্ব তুলে দেন সূর্য। ওয়াইড, নো বল, রোমারিও শেফার্ডের উইকেট- কী ছিল না এই ওভারে! ভুবনেশ্বর কুমারের ছক্কার পরও শেষ বলে দরকার ছিল ২ রান। আর সেখানে রান আউট হতে হতেও বেঁচে গিয়ে ২ রান সম্পূর্ণ করেন রশিখ সালাম। ২ উইকেটে ম্যাচও জেতে আরসিবি।

টানটান ম্যাচে আবেগের বিস্ফোরণ হবে সেটাই স্বাভাবিক। কিন্তু সমস্ত সীমা লঙ্ঘন করেন টিম ডেভিড। সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিওয় দেখা যায়, অজি তারকা মধ্যমা দেখাচ্ছেন। যদিও ঠিক কখন তিনি এই কাণ্ডটি ঘটিয়েছেন, তা স্পষ্ট নয়। মনে করা হচ্ছে ভুবনেশ্বর ছক্কা হাঁকানোর পর নিজের পুরনো দলের উদ্দেশে এই অশালীন আচরণটি তিনি করেন। মুম্বইয়ের বিরুদ্ধে শূন্য রানে আউট হন। অনেকের বক্তব্য, এই আচরণের জন্য টিমের শাস্তি হওয়া উচিত।

উল্লেখ্য, ম্যাচ চলাকালীন আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে চতুর্থ আম্পায়ারের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিলেন আরসিবি’র হেডকোচ অ্যান্ডি ফ্লাওয়ার। তাঁকে জরিমানা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আইপিএলের আচরণবিধির ২.৩ ধারা ভঙ্গের অভিযোগে তাঁর ম্যাচ ফি-র ১৫ শতাংশ কেটে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইপিএল গভর্নিং কাউন্সিল। অভিযোগ, ম্যাচ চলাকালীন তিনি অশালীন ভাষা প্রয়োগ করেন এবং চতুর্থ আম্পায়ারের সঙ্গে তর্কাতর্কি শুরু করেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement