সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথা ভাঙলেন। নজির গড়লেন। গোটা বিশ্বকে দেখিয়ে দিলেন, ছকভাঙা হলেও নিজেদের ভালবাসার প্রতি তাঁরা বিশ্বস্ত। আর তাই সতীর্থকেই জীবনসঙ্গী করলেন দক্ষিণ আফ্রিকার মহিলা দলের অধিনায়ক দানে ভান নিয়াকার্ক। সতীর্থ মারিজানে কাপকেই বিয়ে করলেন তিনি।
[ ফ্যাশন ম্যাগাজিনে নয়া চমক, গ্ল্যামারাস লুকে ধরা দিলেন মহিলা ক্রীড়াবিদরা ]
একজন বোলার। অন্যজন মূলত ব্যাটসম্যান। তবে ময়দানের পিচে নয়, জীবনের পিচেই এবার জুটি বাঁধলেন তাঁরা। ইনস্টাগ্রামে নিজেদের বিয়ের কথা ঘোষণা করেছেন দু’জনে। দেখা যাচ্ছে সতীর্থরা এই জুটিকে বেশ ভালভাবেই মেনে নিয়েছেন। প্রায় সকলেই এসেছেন বিয়ের অনুষ্ঠানে।
এর আগে নিউজিল্যান্ডে এরকম বিয়ে হয়েছিল। তারপর আবার দুই প্রোটিয়ান ক্রিকেটার ফের সেই নমুনা দেখালেন। ২০০৯ বিশ্বকাপের সময়ই কাছাকাছি ব্যবধানে দু’জনে দলে যোগ দেন। সেই সময় থেকেই তাঁদের সখ্যতা। একই সঙ্গে দলে যোগ দেওয়া সতীর্থদের মধ্যে যে গভীর বন্ধুতা থাকে তাই-ই ক্রমে প্রেমে পরিণত হয়। যা আজ পরিণয়ের বাঁধন হিসেবে ধরা দিল। গোটা বিশ্বেই এ প্রায় অন্যরকম একটা নজির। তবে তাঁরা যেমন তাঁদের ভালবাসার প্রতি একনিষ্ঠ থেকেছেন, তেমন তাঁদের সতীর্থরাও এ ভালবাসাকে সম্মান জানিয়েছেন।
নিয়াকার্ক প্রায় ৯৫টি একদিনের ম্যাচ খেলেছেন। ১২৫টি উইকেট নিয়ে এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেটারদের মধ্যে সবথেকে বেশি উইকেট শিকারী তিনিই। অন্যদিকে ১৭০০-র বেশি রানও আছে তাঁর ঝুলিতে। কাপ খেলেছেন প্রায় ৯৩টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ। ১৬০০-র বেশি রান আছে তাঁর ঝুলিতে। দু’জনেই একটি করে টেস্ট খেলেছেন ভারতের বিরুদ্ধে।
তবে কেরিয়ারের সঙ্গে জীবনের জুটি বেঁধে তাঁরা সাফল্য পাবেন, সকলের প্রত্যাশা এমনটাই।
[ পাক ক্রিকেট দলের প্রশংসা করে ফের নেটদুনিয়ার রোষের মুখে কাইফ ]
The post সতীর্থকেই জীবনসঙ্গী করলেন দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেট দলের অধিনায়ক appeared first on Sangbad Pratidin.
