shono
Advertisement

Breaking News

Prithvi Shaw Controversy

'চিট করেছে পৃথ্বী', কেচ্ছার অভিযোগ আনার পরেই ডিগবাজি! নতুন পোস্টে বাগদত্তা লিখলেন...

কয়েকঘণ্টার মধ্যেই ডিগবাজি খেলেন পৃথ্বী শ'র বাগদত্তা! নাম না করে তারকা ক্রিকেটারকে কাঠগড়ায় তুলে যে বিস্ফোরক পোস্ট করেছিলেন, সেটাও মুছে ফেলেছেন আকৃতি।
Published By: Anwesha AdhikaryPosted: 03:26 PM Jul 06, 2026Updated: 04:19 PM Jul 06, 2026

'চিট' করার অভিযোগ এনেছিলেন। কিন্তু কয়েকঘণ্টার মধ্যেই ডিগবাজি খেলেন পৃথ্বী শ'র বাগদত্তা! সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আকৃতি আগরওয়াল এবার জানালেন, তাঁর মতামতকে ভুল বুঝেছেন অনেকেই। এমনকী নাম না করে তারকা ক্রিকেটারকে কাঠগড়ায় তুলে যে বিস্ফোরক পোস্ট করেছিলেন, সেটাও মুছে ফেলেছেন আকৃতি। স্বভাবতই প্রশ্ন উঠছে, জনপ্রিয় ক্রিকেটারের ভাবমূর্তিতে কালি ছেটালেন কেন? আর কেনই বা সেই পোস্ট মুছে দিলেন?

Advertisement

বেশ ধুমধাম করে বাগদান সেরেছিলেন পৃথ্বী শ। মাসতিনেক আগে আকৃতির সঙ্গে আংটি বদল করেন তারকা ক্রিকেটার। বাগদানের পর তিনি আইপিএলেও দল পেয়েছিলেন। দিল্লি ক্যাপিটালসে সুযোগ পেলেও শেষ পর্যন্ত অবশ্য মাঠে নামা হয়নি। কিন্তু পৃথ্বীর জীবনের সঙ্গে বিতর্ক যেন সমার্থক হয়ে দাঁড়িয়েছে। শনিবার তাঁর বাগদত্তা আকৃতি আচমকাই ইনস্টাগ্রামে পোস্ট করেন। তাঁর বার্তা, ‘আমি এর আগে বহুবার প্রতারিত হয়েছিল। কিন্তু কখনও মুখ খুলিনি। এখনও বিশ্বাস করতে পারছি না, এতটা পথ এগিয়ে যাওয়ার পর…।’

যদিও পোস্টে পৃথ্বীর নাম ছিল না। কিন্তু নেটিজেনরা ধরে নেন, বাগদান হওয়ার পরও পৃথ্বী তাঁর সঙ্গে প্রতারণা করেছেন। এর সঙ্গে আকৃতি আরও লিখেছেন, ‘যত গুঞ্জন ছিল সব সত্যি। সোশাল মিডিয়ার আপনারা ওর সম্পর্কে যা দেখেন, সব সত্যি।’ নেটদুনিয়ায় অনেকেই দাবি করেন, সোশাল মিডিয়া পোস্ট মারফত আকৃতি জানতে পারেন যে অন্য কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন পৃথ্বী। সেকারণেই এমন পোস্ট।

নেটদুনিয়ায় প্রবল বিতর্ক শুরু হতেই ফের ইনস্টাগ্রামে স্টোরি দেন আকৃতি। সেখানে লেখেন, 'আমার কথা তো অনেকেই ভুল বুঝলেন।' প্রশ্ন উঠছে, এটা কি নেহাতই ছেলেখেলা? নাকি নাম না করে পৃথ্বীকে কাঠগড়ায় তুলে আবারও সব মিটমাট করে নিচ্ছেন আকৃতি। এই বিষয়টি নিয়ে দু'জনের কেউই মুখ খোলেননি এখনও। ইনস্টাগ্রামে এখনও একে অপরকে ফলো করেন। ফলে তাঁদের সম্পর্কে আদৌ চিড় ধরেছে, নাকি পুরোটাই প্রচার পাওয়ার কৌশল, তা স্পষ্ট নয়। উল্লেখ্য, অতীতে বহুবার বিতর্কে জড়িয়েছেন পৃথ্বী। এমনকী ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছিলেন সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার স্বপ্না গিল। বিষয়টা আদালতেও গড়ায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement